Jamia mahmudia hamidnagar bahubal

Jamia mahmudia hamidnagar bahubal jamia mahmudia an islamic education centre jamia mahmudia hamidnagar bahubal was establish 2000 .

maulana fazlulkarim ferdaus is acting principal of this madrasha.

Address

Hamidnagar, Bahubal
Habiganj

Telephone

01715548372

Website

Products

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সম্মানিত দেশবাসী, আপনারা জেনে অবশ্যাই আনন্দিত হবেন যে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ওলীয়ে কামেল শাহসূফি হযরত মাওলানা আবদুল হামিদ মুজাররাদে বাহুবলী (রহ.) এর জীবদ্দশায় একটি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি ওয়াকফ করে যান। এই জমিতে বিগত ২০০০ ঈসায়ি সনে এলাকার আলেম ওলামা ও ইসলামি চিন্তাবিদ গণের অনুপ্রেরণায় গড়ে ওঠে জামিয়া মাহমুদিয়া নামে একটি আদর্শ ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে মাদরাসার ছাত্র সংখ্যা ৮৪৩ জন। ২৪ জন শিক্ষকের সার্বক্ষণিক তত্বাবধানে চলছে শিক্ষা কার্যক্রম। বোর্ডিং ও অন্যান্য কাজের জন্য আছেন আরো ৫ জন কর্মচারী। প্রায় তিন শতাধিক ছাত্র সার্বক্ষণিক মাদরাসায় অবস্থান করে পবিত্র কুরআন শরিফ হিফজ করা সহ অন্যান্য বিষয়ে লেখাপড়া করছে। দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে ফ্রি খাদ্য, চিকিৎসা, পোশাক ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন সুবিধাদি। এই সুবিধা ভোগী বর্তমান ছাত্র সংখ্যা ৩০০ জন। লিল্লাহ বোর্ডিং, আবাসিক ব্যবস্থাপনা, গ্যাস ও বিদ্যুৎ বিল, শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা সহ মাদরাসার মাসিক ব্যয় প্রায় ৪৫০০০০/=(চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র)। মাদরাসার ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে স্থান সংকুলান না হওয়ায় ১২০ ফুট লম্বা ত্রিতল ভবন নির্মান কাজ শুরু করে ১ তলার কাজ শেষ হয়েছে । বাকী দুই তলার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন।

অতএব, দেশবাসীর নিকট আরজ, হিফজ বিভাগসহ সকল আবাসিক ছাত্রদের থাকা খাওয়া ও অসহায় দরিদ্র ছাত্রদের আর্থিক সাহায্য ও সহানুভূতি এবং মাদ্রাসার নির্মানাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদন করার জন্য আপনাদের এককালীন অনুদান,চাঁদা,যাকাত, ফিতরা, ফসলি চাঁদা, কুরবানির চামড়া ইত্যাদি অত্র প্রতিষ্ঠানে দান করে সহিহ এলমে দ্বীন শিক্ষার সাহায্যে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানাচ্ছি।
আরজগোজার
ফজলুল করীম ফেরদাউস
প্রধান পরিচালক
জামিয়া মাহমুদিয়া হামিদনগর
বাহুবল, হবিগঞ্জ, বাংলাদেশ
মোবাইল : ০১৭৮৪৯৬৩১৪০
০০৪৪৭৪১৯০৪১২৩১

Alerts

Be the first to know and let us send you an email when Jamia mahmudia hamidnagar bahubal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamia mahmudia hamidnagar bahubal:

Shortcuts

Share

Category