Shayestaganj Public School And College

Shayestaganj Public School And College ঠিকানা : উদয়ন আবাসিক এলাকা (থানা রোড), ড্রাইভার বাজার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
যোগাযোগ : ০১৬২২ ২২৯৫৫৩

🏫 শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পার্বিক পরীক্ষা–২০২৬।শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে শ...
20/08/2026

🏫 শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পার্বিক পরীক্ষা–২০২৬।

শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগ ও উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং তাদের সাফল্য ঘিরে অভিভাবকদের মাঝেও রয়েছে ব্যাপক আগ্রহ ও আনন্দ। 🌸
শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষকবৃন্দ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিতভাবে পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে মনিটর করছেন। ✍️📖
💐 সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।
শুভ হোক সবার পরীক্ষা, সফল হোক সবার পথচলা। ❤️

আলহামদুলিল্লাহ! শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গৌরবময় অর্জন আজ শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর পক্ষ ...
21/07/2026

আলহামদুলিল্লাহ! শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গৌরবময় অর্জন

আজ শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর পক্ষ থেকে আমাদের দুইজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
🏅 আ ন ম আফতাব রহমান আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
🏅 আব্দুল আল মাসউদ, বর্তমানে আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, তাকেও তার সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়।
সম্মানিত প্রধান শিক্ষক জনাব সারওয়ার আলম সিদ্দিকী স্যার এবং সহকারী শিক্ষক জনাব এনামুল হক স্যার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে আফতাব রহমানের বাবা উপস্থিত ছিলেন।
আমরা বিশ্বাস করি, এই অর্জন আমাদের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এমন সাফল্য সম্ভব হয়েছে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরও অনেক সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবে। ❤️

আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের ৫ম শ্রেণির মেধাবৃ...
12/07/2026

আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৬ সালের ৫ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থী আ. ন. ম. আফতাব রহমান বৃত্তি অর্জন করেছে।
এই মহান সাফল্যের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ।
আফতাব রহমানকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। তার এই অর্জন ভবিষ্যতের পথচলায় আরও অনুপ্রেরণা হয়ে থাকুক—এই দোয়া করি।
এই সাফল্যের পেছনে শিক্ষার্থীর আন্তরিক পরিশ্রম, সম্মানিত শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং সকলের দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
বিশেষভাবে উল্লেখ্য, নতুনভাবে কার্যক্রম শুরু করার পর এটাই ছিল আমাদের স্কুল থেকে প্রথমবারের মতো এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ। কোটার কারণে আমরা মাত্র একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে পেরেছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই একজন শিক্ষার্থীই বৃত্তি অর্জন করে আমাদের স্কুলের জন্য গৌরব বয়ে এনেছে।
ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও আরও বড় বড় সাফল্য অর্জন করবে।
সবার কাছে দোয়া প্রার্থী।

📍 শিক্ষা সফর — লরেল হিলস পার্ক, মৌলভীবাজারপ্রকৃতির সান্নিধ্যে শেখার আনন্দই আলাদা 🌿আজ শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড ...
02/02/2026

📍 শিক্ষা সফর — লরেল হিলস পার্ক, মৌলভীবাজার
প্রকৃতির সান্নিধ্যে শেখার আনন্দই আলাদা 🌿
আজ শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্কুল কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর শিক্ষা সফর — গন্তব্য মৌলভীবাজারের অপরূপ সৌন্দর্যময় লরেল হিলস পার্ক।
সবুজ পাহাড়, নির্মল বাতাস আর আনন্দঘন মুহূর্তে ভরপুর এই সফর শিক্ষার্থীদের মনে এনে দিয়েছে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা। বইয়ের বাইরের শিক্ষা, পারস্পরিক বন্ধন এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক চমৎকার সুযোগ এই আয়োজন।
এভাবেই শিক্ষা হোক আনন্দময়, প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ ✨
সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

🎉 মুখে হাসি, চোখে স্বপ্ন—এটাই আমাদের সাফল্য 🎉শিক্ষার্থীদের খুশিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল ...
28/01/2026

🎉 মুখে হাসি, চোখে স্বপ্ন—এটাই আমাদের সাফল্য 🎉
শিক্ষার্থীদের খুশিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত মুহূর্তগুলোই তার প্রমাণ।
এই আনন্দ, এই উচ্ছ্বাস—চলুক আগামীর পথে 🌸

27/01/2026

ছোঁয়া'র (চতুর্থ শ্রেনি) অসাধারণ একটি নাচ💖💖

27/01/2026

🌟 আজ শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টানে মেধাবী শিক্ষার্থী খাদিজা, (পঞ্চম শ্রেনী)-এর নাচের ঝলক! 💃
ছোট্ট ভিডিওতেই ফুটে উঠেছে তার মেধা, উচ্ছ্বাস আর আনন্দের মুহূর্ত। ❤️

27/01/2026
26/01/2026

🏆🎉 শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এ
২৫/০১/২০২৬ ইং তারিখ হতে শুরু হয়েছে
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও আনন্দময়।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা সুন্দরভাবে ফুটে উঠছে।
📸🎥 অনুষ্ঠানের কিছু মুহূর্ত ছবি ও ভিডিওতে তুলে ধরা হলো।

12/01/2026

🌸 প্রকৃতির ছোঁয়ায় শিক্ষা—শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 🌸
রঙিন ফুলের সমাহারে সেজে উঠেছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ। চারপাশজুড়ে সবুজের শান্ত ছায়া, ফুলের সুবাস আর মনোমুগ্ধকর পরিবেশ—যা শিক্ষার্থীদের পড়াশোনায় এনে দেয় প্রশান্তি ও অনুপ্রেরণা।

প্রকৃতির কোলে বেড়ে উঠুক আগামী দিনের আলোকিত প্রজন্ম।
স্বাগতম শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবারে।

Address

Udayan R/A, Driver Bazar, Shayestaganj
Habiganj
3301

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Shayestaganj Public School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category