হাতেখড়ি পাঠশালা

হাতেখড়ি পাঠশালা An educational centre

এসএসসি পরীক্ষা-২০২৬ এ যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে....
19/01/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ এ যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে....

এসএসসি পরীক্ষা-২০২৬ এর রুটিন প্রকাশ। পরীক্ষা শুরু ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবারে। সকল পরীক্ষার্থীর প্রতি শুভ কামন...
15/01/2026

এসএসসি পরীক্ষা-২০২৬ এর রুটিন প্রকাশ। পরীক্ষা শুরু ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবারে।

সকল পরীক্ষার্থীর প্রতি শুভ কামনা রইলো🌹

09/04/2025

এসএসসি পরীক্ষা ২০২৫
এ অংশগ্রহণকারী সবার প্রতি শুভ কামনা জানাই 🌹

❝কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব❞                            ✍️বেগম রোকেয়া
16/03/2025

❝কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব❞
✍️বেগম রোকেয়া

সবাই পৃথিবীকে বদলানোর কথা ভাবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না!                                        ✅লিও টলস্টয়
27/02/2025

সবাই পৃথিবীকে বদলানোর কথা ভাবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না!
✅লিও টলস্টয়

মায়ের কাছে শেখা আমার প্রথম ভাষা,বাংলাতেই ভাই পুরাই মনের সকল আশা।বিনম্র শ্রদ্ধা ভাষা শহিদের তরে যাদের ত্যাগে আজ স্বাধীন ভ...
21/02/2025

মায়ের কাছে শেখা আমার প্রথম ভাষা,
বাংলাতেই ভাই পুরাই মনের সকল আশা।

বিনম্র শ্রদ্ধা ভাষা শহিদের তরে
যাদের ত্যাগে আজ স্বাধীন ভাষায় কথা বলি।

মডেল টেস্ট-০৩ বাংলা ২য় পত্র
20/02/2025

মডেল টেস্ট-০৩
বাংলা ২য় পত্র

মডেল টেস্ট-০২ বিষয়: বাংলা ২য় পত্র   শ্রেণি: এস.এস.সি ব্যাচ-২৫         ০১. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?        ক. ব...
07/02/2025

মডেল টেস্ট-০২
বিষয়: বাংলা ২য় পত্র
শ্রেণি: এস.এস.সি ব্যাচ-২৫


০১. বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ?
ক. বাংলা খ. কুটিল গ. ব্রাহ্মী ঘ. সিলেটি

০২. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়-
ক. প্রত্যয় খ. কারক গ. সমাস ঘ. ধ্বনি

০৩. প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো তার- ক. আদর্শ ভাষা খ. প্রমিত গ. আঞ্চলিক ভাষা ঘ.সাধু ভাষা

০৪. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? ক. দাঁত খ. ঠোঁট গ.তালু ঘ. জিভ

০৫. ষ্ণ যুক্তবর্ণে আছে –
ক. ঞ+ষ খ. গ+ষ গ. ষ+ণ ঘ. ণ+ষ

০৬. বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা-
ক. ২টি খ. ৪টি গ. ৬টি ঘ. ৮টি

০৭. শ,ষ,স,হ কি বর্ণ নামে পরিচিত?
ক. স্পর্শ বর্ণ খ. উষ্ম বর্ণ গ. দন্ত্য বর্ণ ঘ. ওষ্ঠ্য বর্ণ
০৮. শব্দমূলের আরেক নাম-
ক. প্রত্যয় খ. প্রকৃতি গ. লগ্নক ঘ. উপসর্গ

০৯. অপসংস্কৃতি শব্দে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ক. মন্দ খ. অতিরিক্ত গ. নিন্দনীয় ঘ. বিকৃত

১০. কোনটি আরবি উপসর্গ? ক. হর খ. ফুল গ. ফি ঘ. লা

১১. সৌন্দর্য শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. সোন্দর+য খ. সুন্দর+অ গ. সুন্দর+জ ঘ. সুন্দর+য

১২. চন্দ্রমুখ কোন সমাসের উদাহরণ?
ক. উপমান খ. উপমিত গ. রূপক ঘ. মধ্যপদলোপী

১৩. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?
ক. গবাক্ষ খ. একাদশ গ. পরিচ্ছেদ ঘ. কুলটা

১৪. শব্দদিত্ব কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১৫. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক?
ক. সমার্থে খ. বৃহদার্থে . গ. ক্ষুদ্রার্থে ঘ. বিপরীতার্থে

১৬. ‘তেহাই' কোন সংখ্যাবাচক শব্দ?
ক. সাধারণ খ. পূরণবাচক গ. তারিখ বাচক ঘ.ক্রমবাচক

১৭. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?
ক. পর্তুগিজ খ. ফরাসি গ. ওলন্দাজ ঘ. গুজরাটি

১৮. ‘টিপ টিপ বৃষ্টি পড়ছে’ কোন ধরনের ক্রিয়া বিশেষণ?
ক. নেতিবাচক খ. কালবাচক গ. ধরনবাচক ঘ. স্থানবাচক

১৯. অনুসর্গ সাধারণত কোথায় বসে?
ক. শব্দের পূর্বে খ. শব্দের মধ্যে গ. শব্দের পরে ঘ. শেষে

২০. ওগো, তোরা সব জয়ধ্বনি কর কোন ধরনের আবেগ?
ক.অলংকার খ.বিরক্তি গ.সম্বোধন ঘ. প্রশংসা

২১. যে লগ্নক নির্দিষ্টতা বোঝায়-
ক. সংখ্যা খ. নির্দেশক গ. অনুসর্গ ঘ. উপসর্গ

২২. ‘পাগলে কি না বলে’ বাক্যের পাগলে কোন বিভক্তি যুক্ত আছে? ক. -এ খ. -তে গ. -য়ে ঘ. রে

২৩. সাধারণ অতীতকালের উদাহরণ কোনটি?
ক. তখন বাতিটা জ্বলে উঠেছিল খ.তখন বাতিটা জ্বলে উঠছিল গ. তখন বাতিটা জ্বলে উঠল ঘ. তখন বাতিটা জ্বলে উঠত

২৪. যদি তোমার কিছু বলার থাকে, তবে এখন বলে ফেলো। কি ধরনের বাক্য? ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ.অক্রিয়

২৫. ‘সে লিখছে আর হাসছে’ কোন বর্গ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. ক্রিয়া-বিশেষণ

২৬. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-
ক. প্রসারক খ. যোজক গ. পূরক ঘ. বলক

২৭. ক্রিয়ার উৎস নির্দেশ করে কোন কারকে?
ক. কর্ম খ. করণ গ. অপাদান ঘ. অধিকরণ

২৮. বাক্যের প্রকাশভঙ্গিকে বলে-
ক. কারক খ. উক্তি গ. বিভক্তি ঘ. বাচ্য

২৯. সে বলছিলো, “আজ আমি অনেক পড়ছি।” বাক্যের পরোক্ষ উক্তি – ক. সে বলছিলো যে, আজ সে অনেক পড়ছে। খ. সে বলছিলো যে, ওইদিন সে অনেক পড়ছে।
গ. সে বলছিলো যে, সেদিন সে অনেক পড়ছে। ঘ. সে বলছিলো যে, সেদিন আমি অনেক পড়ছি।

৩০. বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়- ক. কমা খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন

*বাক প্রত্যঙ্গের মাধ্যমে সৃষ্টি হয় ধ্বনি। *এক বা একাধিক ধ্বনিতে সৃষ্টি হয় শব্দ।  *মানুষের ভাব প্রকাশের মাধ্যম ভাষা।  *ভা...
23/01/2025

*বাক প্রত্যঙ্গের মাধ্যমে সৃষ্টি হয় ধ্বনি।
*এক বা একাধিক ধ্বনিতে সৃষ্টি হয় শব্দ।
*মানুষের ভাব প্রকাশের মাধ্যম ভাষা।
*ভাষা মুখে বলা ও কানে শোনার বিষয় (বর্তমানে লেখা, ছাপা ও পড়ার বিষয়ও)
*দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষার ব্রেইল পদ্ধতি।
*বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা।
*বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩০ (ত্রিশ) কোটি।
*ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওরিশা প্রদেশের ভাষা বাংলা।
*ভাষাভাষীর দিক থেকে বাংলার স্থান ৬ষ্ঠ।
*বাংলা ভাষা ইন্দো-ইয়োরোপীয় ভাষা পরিবারের সদস্য।
*বাংলার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ঘনিষ্ঠ সম্পর্ক সংস্কৃত ও পালির সাথে।
*ইন্দো-ইয়োরোপীয় - ইন্দো-ইরানীয় - ভারতীয় আর্য – প্রাকৃত - বাংলা (বাংলা ভাষার বিবর্তনের ধারা)
*বাংলা ভাষার জন্ম আনুমানিক প্রায় ১০০০(এক হাজার) বছর পূর্বে। (পূর্ব ভারতীয় প্রাকৃত হতে)
*ব্রাহ্মীলিপির জন্ম প্রায় আড়াইহাজার বছর পূর্বে। (ব্রাহ্মীলিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতকে কুটিল
লিপি নামে পরিচিতি পায়)
*বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। (যা কুটিল লিপির বিবর্তিত রূপ)
*বাংলা লিপিতে লেখা হয় অহমিয়া, বোড়ো ও মণিপুরী ভাষা।
*বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দাপ্তরিক ভাষা বাংলা।
*বাংলা সাহিত্যের আদি নিদর্শন ‘চর্যাপদ’। (আবিষ্কৃত হয় ১৯০৭ সালে নেপালের রাজ দরবার থেকে)
*আফ্রিকান দেশ সিয়েরালিওনের রাষ্ট্রীয় ভাষা বাংলা।
*বাংলা ভাষার উপভাষা ৫টি। (রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী এবং রাজবংশী উপভাষা)
*সকল আঞ্চলিকতা পরিহার করে একটি নির্দিষ্ট মানদণ্ডে বাংলার অভিন্ন রূপই হলো প্রমিত ভাষা।

*কারক* ★ কারক: যে ক্রিয়া সম্পাদন করে/ ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্কই কারক।  ★ কারকের প্রত্যয় সাধিত রূপ √কৃ+নক।  ★ কা...
22/01/2025

*কারক*
★ কারক: যে ক্রিয়া সম্পাদন করে/ ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্কই কারক।
★ কারকের প্রত্যয় সাধিত রূপ √কৃ+নক।
★ কারক এসেছে সংস্কৃত/তৎসম শব্দ থেকে।
★কারক আলোচিত হয় বাক্যতত্ত্বে।
★ কারক ছয় প্রকার।

১.কর্তা কারক: যে কাজ করে সেই কর্তা কারক।
যেমন: ১. ট্রেন চলেছে, ট্রেন চলেছে।
২. আমাকে যেতে হবে।
৩. অর্থ অনর্থ ঘটায়।

২.কর্ম কারক: যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাই কর্ম কারক।
যেমন: ১. ডাক্তার ডাকো।
২. রহিমকে যেতে দাও।
৩. রেখো মা দাসেরে মনে।

৩.করণ কারক: করণ অর্থ যন্ত্র/সহায়ক/উপকরণ। যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাই করণ কারক।
যেমন: ১. লাঙল দিয়ে হালচাষ করা হয়।
২. ব্যবহারে বংশের পরিচয়।
৩. শিকারী বিড়াল গোঁফ দেখলে চেনা যায়।

৪.অপাদান কারক: যা থেকে কোন কিছু চ্যুত/বিচ্যুত/উৎপন্ন/আরম্ভ হয় তাই অপাদান কারক।
যেমন: ১. বাবাকে ভয় পাই।
২. জমি থেকে ফসল পাই।
৩. তিলে তেল হয়।

৫.অধিকরণ কারক: নির্দিষ্ট স্থান/সময়/বিষয় বুঝালে অধিকরণ কারক হয়।
যেমন: ১. শরৎকালে শিউলি ফুটে।
২. প্রভাতে সূর্য ওঠে।
৩. কাননে কুসুমকলি সকলি ফুটিলো।

৬.সম্মন্ধ কারক: বিশেষ্য ও সর্বনাম পদের হলে তা সম্মন্ধ কারক।
যেমন: ১. ফুলের গন্ধে ঘুম আসে না।
২. তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো।
৩. জামার বোতামগুলো অন্যরকম।

*বিভক্তি* (৯ম-১০ম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী)
★যে চিহ্ন বাক্যের শব্দগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে তাই বিভক্তি।

*বিভক্তি - বিশেষ্য ও সর্বনামের সাথে যুক্ত অর্থহীন লগ্নক।
*বিভক্তিকে ভাগ করা যায় ৩ শ্রেণিতে।
*ক্রিয়ার স্থান, কাল, ভাব বুঝাতে ব্যবহৃত হয় – এ, তে, য়, য়ে ইত্যাদি বিভক্তি। যেমন-সে ছেলেকে নিয়ে মাঠে যায়।
* বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক বুঝাতে র/এর/য়ের বিভক্তি ব্যবহৃত হয়। যেমন- ফুলের গন্ধে ঘুম আসে না।
*শব্দের শেষে ই/ঈ, উ/ঊ কার থাকলে/ কারচিহ্ন না থাকলে এ বিভক্তি। যেমন- রাত্রিতে আঁধার নামে।
*শব্দের শেষে দ্বিস্বর থাকলে য়ে/য়ের বিভক্তি। যেমন-ভাইয়ে ভাইয়ে খুব ভাব।
*আ কারান্ত শব্দের শেষে রে বিভক্তি। যেমন- রাজায় রাজায় যুদ্ধ।
*বাক্য গৌণকর্মের সাথে কে বিভক্তি। যেমন- সে ছেলেকে চাঁদ দেখাচ্ছে।

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when হাতেখড়ি পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share