03/03/2026
আলহামদুলিল্লাহ!
আজ কোর্সের ১২তম দিন অতিবাহিত হচ্ছে। আর মাত্র ১২দিনেই আমাদের নাহু-সরফ কোর্সের ছাত্ররা কুরআনের যেকোনো জায়গা থেকে তারকিব করতে পারে। বিভিন্ন আরবি কিতাব থেকেও তারকীব করতে পারে। আজ ছিল ইবারত পঠন দক্ষতা বাড়ানোর দিন।
আমি আশ্চর্য হয়েছি— নাহবেমির পড়ে এসেছে, সেও ইবারত পড়তে পারছে। যদি আরও দু'দিন মেহনত করে, তাহলে তারাও দ্রুত ইবারত পড়তে পারবে ইনশাআল্লাহ।
দুআ চাই— তাদের মাকসাদ যেন পরিপূর্ণভাবে আমানতের সাথে আল্লাহর তাওফীকে পূরণ করতে পারি। এবং তারা যেন সফল হয়।