Happy Skills Institute

Happy Skills Institute কিডস শাখা : Happy Skills Kids
প্রতিপাদ্য : Easy Learn, Happy Life

কয়টি আছে?
20/08/2026

কয়টি আছে?

20/08/2026

রাতে ঘুমানোর আগে সুরা সাজদাহ পাঠের মাধ্যমে একজন মুমিন দিনভর কৃত নিজের ভালো-মন্দ কাজের হিসাব মেলাতে পারে। অন্যায়, ভুল ও গুনাহের অনুশোচনা নিয়ে আল্লাহর দরবারে তাওবা করার মানসিকতা তৈরি হয়।

সুরা সাজদাহ, রাহমান, ওয়াকিয়াহ, ইয়া-সিন'-এর মতো সুরাগুলো হিফজ করে দৈনন্দিন আমলকে সহজ করতে ‘ফজিলাতপূর্ণ সুরা হিফজ’ ১৬তম ব্যাচে আপনাকে স্বাগত। বিস্তারিত দেখুন মন্তব্যঘরে।

‘কেরাত ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স’ ১০ম ব্যাচে ১ম স্থান অর্জন করায় ‘মুয়াল্লিমা তাহমিদা আফনান’-কে সম্মাননা স্মারক প্রদান...
19/08/2026

‘কেরাত ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কোর্স’ ১০ম ব্যাচে ১ম স্থান অর্জন করায় ‘মুয়াল্লিমা তাহমিদা আফনান’-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আল্লাহ তা'আলা আপনাকে কুরআনের প্রাজ্ঞ খাদিমা হিসেবে কবুল করুন! জ্ঞান ও দক্ষতায় আপনাকে সমৃদ্ধ করুন! আমিন।

২৫ পারা সম্পন্ন! সুবহানাল্লাহ।আর মাত্র পাঁচ পারা বাকি, এরপরই আপনাদের মাথায় উঠতে যাচ্ছে সম্মানের মুকুট, গাঁয়ে গাউন। সময় এ...
19/08/2026

২৫ পারা সম্পন্ন! সুবহানাল্লাহ।

আর মাত্র পাঁচ পারা বাকি, এরপরই আপনাদের মাথায় উঠতে যাচ্ছে সম্মানের মুকুট, গাঁয়ে গাউন। সময় এবার থিসিস লেখার, সিকিউআর চূড়ান্ত করার।

অনেক অনেক শুভকামনা সবার জন্য।

তিন রকম কেন?এমন বিষয়-সহ আরবি ব্যাকরণ শিখে কুরআন-হাদিস বোঝা, আরবিতে লেখা বই পড়া ও বোঝার সক্ষমতা অর্জন করতে ‘মাস্টারিং অ্য...
19/08/2026

তিন রকম কেন?

এমন বিষয়-সহ আরবি ব্যাকরণ শিখে কুরআন-হাদিস বোঝা, আরবিতে লেখা বই পড়া ও বোঝার সক্ষমতা অর্জন করতে ‘মাস্টারিং অ্যারাবিক গ্রামার’ কোর্সে আপনাকে স্বাগত। চলুন, কুরআনকে কুরআনের ভাষায় বুঝে, হাদিসকে তাঁর ভাষায় অধ্যয়ন করে তা থেকে জীবনবিধান আহরণ করি।

কোর্স সম্পর্কে বিস্তারিত দেখুন মন্তব্যঘরে।

ফ লা ফ ল  প্র কা শ‘সোনামণিদের নামাজ শিক্ষা’ ৪র্থ ব্যাচের ফলাফল। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সোনামণিরা। আল্লাহ তা'আলা ত...
19/08/2026

ফ লা ফ ল প্র কা শ

‘সোনামণিদের নামাজ শিক্ষা’ ৪র্থ ব্যাচের ফলাফল। অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সোনামণিরা। আল্লাহ তা'আলা তোমাদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করুন! আমিন।

ফ লা ফ ল  প্র কা শ‘আম্মা-পারা নাজেরা’ ৫ম ব্যাচের অর্ধ-সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা...
18/08/2026

ফ লা ফ ল প্র কা শ

‘আম্মা-পারা নাজেরা’ ৫ম ব্যাচের অর্ধ-সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক।

অনেক অনেক দু'আ ও শুভকামনা সবার জন্য।

তিলাওয়াত করতে গিয়ে কি আজও মনটা কেঁপে ওঠে? নাকি একান্তে নিজের অজান্তেই মনে হয়, ইশ! তিলাওয়াতটা যদি আরেকটু বিশুদ্ধ, সাবলীল ...
18/08/2026

তিলাওয়াত করতে গিয়ে কি আজও মনটা কেঁপে ওঠে? নাকি একান্তে নিজের অজান্তেই মনে হয়, ইশ! তিলাওয়াতটা যদি আরেকটু বিশুদ্ধ, সাবলীল ও গতিশীল হতো।

ছোটবেলায় শেখা পড়াটা আর ঝালাই করা হয়নি বলে মনে লজ্জা জমিয়ে রাখবেন না। আপনার আকুতি, ভুল ও জড়তাকে এক-দেড় বৎসরের ব্যবধানে অত্যন্ত সাবলীল ও বিশুদ্ধ তিলাওয়াতে রূপান্তর করতেই আমাদের আয়োজন ‘ডিপ্লোমা ইন কুরআনিক রিসাইটেশন’। ভর্তি চলছে ৪র্থ ব্যাচে। শুধুমাত্র বোনদের ভর্তি নেওয়া হচ্ছে।

কোর্সের প্রতিপাদ্য : শুদ্ধ তিলাওয়াতের অঙ্গীকার - আমার কুরআন বর্ষ

কোর্সটি কাদের জন্য? যাদের তিলাওয়াতে ভুল ও জড়তা একটু বেশি, যারা এক-দেড় বৎসর অভিজ্ঞ উস্তাজার তত্ত্বাবধানে থেকে তিলাওয়াতের ভুল সংশোধন ও বিশুদ্ধ তিলাওয়াতের যাবতীয় নিয়মকানুন খুব ভালোভাবে আয়ত্ত করতে চান, এমন যে-কোনো বয়সের বোনদের জন্য।

আসনসংখ্যা : ২০ জন।
ক্লাস নিবেন আমাদের অভিজ্ঞ উস্তাজা।

◉ কোর্সের বিশেষত্ব

১. শুরুর তিন সেমিস্টারে প্রতি ক্লাসে দুই পৃষ্ঠা, আর শেষ তিন সেমিস্টারে প্রতি ক্লাসে তিন পৃষ্ঠা মাশক করিয়ে দেওয়া হবে এবং প্রতি ক্লাসে পড়া নেওয়া হবে ও ভুল শুধরিয়ে দেওয়া হবে। এভাবে পুরো কুরআনের প্রতিটি শব্দ ও আয়াত প্রত্যেকেরই পড়ার সুবর্ণ সুযোগ হবে। (পৃষ্ঠাসংখ্যা নির্ধারিত হবে হাফেজি কুরআন অনুযায়ী, তবে আপনি যে-কোনো কুরআন থেকে পড়তে পারবেন)।

২. রাব্বানা যুক্ত সকল দু'আ এবং অন্যান্য কুরআনিক দু'আ হিফজ করানো হবে।

৩. প্রতি সেমিস্টার শেষে একটি বিশেষ Before-After Progress সেশন হবে, যেখানে প্রত্যেকের তিলাওয়াতের পূর্বের অবস্থা ও উন্নতি নিয়ে আলোচনা করা হবে। উক্ত সেশনে একজনের কুরআনময় যাত্রাকে Best Storyteller হিসেবে ভূষিত করা হবে এবং বই পুরস্কার দেওয়া হবে।

৪. প্রতি সেমিস্টার শেষে ফলাফলের ভিত্তিতে একজন Best Reciter of the Semester-এ ভূষিত হবেন এবং বই পুরস্কার দেওয়া হবে।

৫. শেষ সেমিস্টারের সময় থিসিস লিখতে হবে, প্যানেল ডিফেন্স করতে হবে।

৬. ১ম-২য় সেমিস্টারে ব্যাসিক তাজউইদ, ৩য়-৫ম সেমিস্টারে মুকাদ্দিমাতুল জাজারিয়্যাহর (অ্যাডভান্স তাজউইদ) পাঠদান দেওয়া হবে।

৭. কোর্সের শেষ সেমিস্টারে থাকছে একটি বিশেষ থিসিস জমা ও প্যানেল প্রেজেন্টেশন, যা আপনার অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে।

৮. রেগুলার উস্তাজার পাশাপাশি ৩য় সেমিস্টার থেকে থাকবেন একজন বিশেষ উস্তাজা, যিনি মুকাদ্দিমাতুল জাজারিয়্যাহর পাঠদান দিবেন।

৯. ন্যুনতম ৮৫% উপস্থিতি থাকতে হবে এবং ৮০+ গড় মার্কে উত্তীর্ণ হলে কোর্স শেষে CQR (Certified Quranic Reciter) হিসেবে ভূষিত হবেন।

১০. কোনো সেমিস্টারে উপস্থিতি ৮৫%-এর নিচে নামলে সতর্কবার্তা দেওয়া হবে। উপস্থিতি ৭৫%-এর নিচে নামলে ওই সেমিস্টার পুনরায় ড্রপ দিয়ে নতুন ব্যাচের সাথে করতে হবে।

১১. সফলভাবে কোর্সটি সম্পন্ন করলে গাউন, ক্যাপ ও সার্টিফিকেট প্রদান করা হবে।

◉ আরও তথ্য

• মেয়াদ : ১ বছর ৪ মাস (ষোল মাস)।
• ক্লাসসংখ্যা : ২৮০টি।
• সেমিস্টার : ছয়টি (প্রতি পাঁচ পারা করে একটি সেমিস্টার)।
• সপ্তাহে পাঁচ দিন ক্লাস (রবি-বৃহস্পতিবার)।
• সময় : হ্যাপি মর্নিং তথা সকাল ৫.১০ থেকে ৬.১০ পর্যন্ত। গ্রীষ্মকাল ও শীতকাল হিসেবে ফজরের সময়ের পরিবর্তন হয়, তাই যে-কোনো মৌসুমে ফজরের আজানের ৩০ মিনিট পর ক্লাস শুরু হবে।
• পরীক্ষা : ছয়টি (প্রতি সেমিস্টার শেষে একটি করে)।
• মাধ্যম : zoom অ্যাপ (অনলাইন)।
• ভর্তির শেষ তারিখ : ৩১ আগস্ট, সোমবার।
• ক্লাস শুরু : ১ সেপ্টেম্বর, মঙ্গলবার।
• ক্লাসে সবার পড়া নেওয়া হবে।
• দুই ধাপে তাজউইদের ব্যাসিক ও অ্যাডভান্স বিষয়গুলো সহজে জানা ও কুরআনে প্রয়োগ করার সক্ষমতা অর্জিত হবে।
• তাজউইদের রেকর্ড দেওয়া হবে।

◉ রেজিস্ট্রেশন ফি : ৭০০ টাকা। মাসিক ফি : ৫০০ টাকা। রেজিস্ট্রেশন ফি ৭০০ এবং শুরুর দুই মাসের ফি ১০০০ = ১৭০০ দিয়ে ভর্তি হওয়া যাবে। এরপর প্রতি দুই মাস পরপর দুই মাসের ফি একসাথে (১০০০ করে) দেওয়া যাবে।

ফি পাঠানোর মাধ্যম : 01777-869037 (বিকাশ, নগদ - পার্সোনাল)। ফি পাঠিয়ে ফর্মটি পূরণ করুন : https://forms.gle/zWjmhkowNR13aztR8

যে-কোনো প্রয়োজনে যোগাযোগ : 01777-869037 (ফোনকল, হোয়াটসঅ্যাপ)

আমাদের অন্যান্য কোর্সের আপডেট পেতে পেইজে লাইক দিন এবং গ্রুপে জয়েন করুন।
ফেসবুক পেইজ : Happy Skills
ফেসবুক গ্রুপ : Happy Skills
হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029VaLq0Lp6mYPITLvBmw04

কাসরাহ নেই কেন?অল্প কয়েকটি ব্যতীত বাকি সুরাগুলোর নামের শেষে কাসরাহ রয়েছে, সেই ব্যতিক্রম অল্প কয়েকটির একটি হলো ‘সুরাতুল ক...
17/08/2026

কাসরাহ নেই কেন?

অল্প কয়েকটি ব্যতীত বাকি সুরাগুলোর নামের শেষে কাসরাহ রয়েছে, সেই ব্যতিক্রম অল্প কয়েকটির একটি হলো ‘সুরাতুল কাফিরুন’। এটির শেষে কাসরাহ নেই কেন? বাকিগুলোর শেষে কাসরাহ পড়েন কেন?

এমন তাত্ত্বিক বিষয়-সহ আরবি ব্যাকরণ শিখে কুরআন-হাদিস বোঝা, আরবিতে লেখা বই পড়া ও বোঝার সক্ষমতা অর্জন করতে ‘মাস্টারিং অ্যারাবিক গ্রামার’ কোর্সে আপনাকে স্বাগত। চলুন, কুরআনকে কুরআনের ভাষায় বুঝে, হাদিসকে তাঁর ভাষায় অধ্যয়ন করে তা থেকে জীবনবিধান আহরণ করি। কোর্স সম্পর্কে বিস্তারিত দেখুন মন্তব্যঘরে।

অনেকেই কুরআনের ভাষায় কুরআন বুঝতে চান, আবার কেউ আরবি শিখতে চান বা শিখেছেন, কিন্তু আরবি ব্যাকরণ পারেন না অথবা খুব একটা বুঝ...
17/08/2026

অনেকেই কুরআনের ভাষায় কুরআন বুঝতে চান, আবার কেউ আরবি শিখতে চান বা শিখেছেন, কিন্তু আরবি ব্যাকরণ পারেন না অথবা খুব একটা বুঝেন না। আবার কারো কাছে আরবি ব্যাকরণ দুর্বোধ্য মনে হয়। তাদের জন্যই আমাদের Mastering Arabic Grammar (ব্যাসিক থেকে অ্যাডভান্স, পূর্ণাঙ্গ আরবি ব্যাকরণ শেখার ৭ মাস মেয়াদি কোর্স)। আরবি ব্যাকরণ জানা ছাড়া কুরআন বা আরবি ভাষা বোঝা সম্ভব নয়। ভর্তি চলছে ৩য় ব্যাচে।

আপনাদের সাথে এই অনবদ্য যাত্রায় আমরা সারফ (ক্রিয়ার রূপান্তর) ও নাহুর (বাক্যের কাঠামো) গভীর ও বিস্তৃত মহাসাগরে ডুব দিব। আর তা ব্যাকরণের পাশাপাশি আরবি ভাষার সৌন্দর্যকে হৃদয়ের তন্ত্রীতে গাঁথার প্রয়াস হবে। প্রতিটি ক্রিয়ার রূপান্তর এবং বাক্যের কাঠামো আমাদেরকে আরবি ভাষার সৌন্দর্য উপলব্ধি করতে শেখাবে। ইনশা-আল্লাহ।

যেহেতু কোর্সটি সর্বসাধারণের জন্য, তাই অত্যন্ত সহজবোধ্যভাবে কোর্সটিকে সাজানো হয়েছে। ফলে বুঝতে ও অনুশীলন করতে সহজ হবে, ইনশা-আল্লাহ।

◉ সিলেবাস

ক. আনওয়ারুত তাসরিফ (ক্রিয়াপদের রূপান্তর ও গঠন বিষয়ক আলোচনা)।

খ. লাতাইফুন নাহু (অক্রিয়াপদ, ক্রিয়াপদ ও অব্যয়ের মাধ্যমে বাক্যগঠন বিষয়ক আলোচনা)।

খ. নির্বাচিত মাসাদির (অর্থ-সহ ২১৯টি মাসাদির তথা ক্রিয়ামূল, যা থেকে ক্রিয়াপদ তৈরি হয়)।

ঘ. নির্বাচিত আরবি শব্দাবলি (অর্থ-সহ ২৪০টি আরবি শব্দ, ১০০টি আরবি বহুবচন, আরবি ১২ মাসের নাম, আরবিতে ইংরেজি ১২ মাসের নাম, বাংলা ১২ মাসের নাম, ৭ দিনের নাম, ৬ ঋতুর নাম, বিভিন্ন রঙের নাম, বিভিন্ন মহাদেশের নাম, বিভিন্ন দেশ ও শহরের নাম, বিভিন্ন মুদ্রার নাম)।

সিলেবাসগুলো আমাদের নিজেদের তৈরি।

• কোর্সটি শুধুমাত্র বোনদের জন্য। ক্লাস নিবেন আমাদের অভিজ্ঞ উস্তাজা।
• কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা : হারাকাত, সুকুন, তাশদিদ ইত্যাদি-সহ আরবি পড়তে পারা (এককথায় বলা যায়, কুরআন পড়তে পারা)।

◉ কোর্সের বিস্তারিত

• মেয়াদ : সাত মাস। ক্লাসসংখ্যা : ৮৪টি। পরীক্ষা : নয়টি। সাত মাসে সাতটি এবং অর্ধ-সমাপনী ও সমাপনী দুটি।
• সপ্তাহে তিন দিন ক্লাস হবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।
• ক্লাসের সময় : সন্ধ্যা ৭.১০ থেকে ৮.১০ পর্যন্ত।
• ভর্তির শেষ তারিখ : ২৬ আগস্ট, বুধবার।
• ক্লাস শুরু : ২৭ আগস্ট, বৃহস্পতিবার।
• ক্লাসের মাধ্যমে : zoom অ্যাপ (অনলাইন)।

◉ কোর্সে যা থাকছে

• সারফ-নাহুর (আরবি ব্যাকরণের দু'টি অংশ, ক্রিয়ার রুপান্তর আর বাক্যের গঠন) পূর্ণাঙ্গ আলোচনা।
• ফেয়ল তথা ক্রিয়াপদের রুপান্তর ও বিশ্লেষণ।
• আরবি সংখ্যার ব্যবহারবিধি ও বিস্তারিত আলোচনা।
• হারাকাত ছাড়া আরবি পড়ার নিয়মকানুন।
• ১০০টি আওয়ামিল (আওয়ামিল হলো, পরবর্তী শব্দের শেষ হরফে হারাকাত বা বর্ণগত পরিবর্তনকারী শব্দসমষ্টি)।
• উর্দু প্রভাবিত আরবি সম্পর্কে আলোচনা।
• আরবি যতিচিহ্নের ব্যবহার।
• ২৪০টি মাসাদির, ২১৯+ আরবি শব্দ ও ১০০টি বহুবচন।
• সচরাচর অ্যাকাডেমিক বইগুলোতে নেই, এমন অনেক গুরুত্বপূর্ণ নিয়মকানুনের পাঠদান।
• প্রয়োজনীয় রিভিশন সেশনের ব্যবস্থা।
• সমাপনীতে ৫০+ মার্কে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান।

◉ কোর্স শেষে যা অর্জন করবেন

• সারফ (ক্রিয়ার রূপান্তর) ও নাহু (বাক্যগঠন) উভয় অংশে পূর্ণাঙ্গ জ্ঞান।
• ক্রিয়াপদের সকল রূপ, কাল এবং ব্যক্তি অনুযায়ী পরিবর্তন করার দক্ষতা।
• বাক্যের কাঠামো সঠিকভাবে সাজানোর ও বিশ্লেষণ করার দক্ষতা।
• কুরআনের আয়াতগুলো অর্থ-সহ বোঝা সহজ হবে।
• হারাকাত ছাড়া আরবি লেখা পড়তে পারা।
• আরবি যতিচিহ্ন সঠিকভাবে প্রয়োগ করা।
• শব্দের শেষ হারফের হারাকাত নির্ধারণ।
• কুরআন-হাদিসের গভীর অধ্যয়ন বা আরবি ভাষা শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রস্তুতি।

◉ মাসিক ফি : ১৮% ছাড়ে ৪৫০ টাকা (মূল ফি ৫৫০)। দুই মাসের ফি ৯০০ টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে। ৭ মাসের ফি একসাথে দিয়ে ভর্তি হলে ২৭০০ টাকা দেওয়া যাবে। ফি পাঠিয়ে ফর্ম পূরণ করুন : https://forms.gle/bAmqVRAMEysEFSMu8

যে-কোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01777-869037 (ফোনকল বা হোয়াটসঅ্যাপ)

আমাদের অন্যান্য কোর্সের আপডেট পেতে পেইজে লাইক দিন এবং গ্রুপে জয়েন করুন।
ফেসবুক পেইজ : Happy Skills
ফেসবুক গ্রুপ : Happy Skills
হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029VaLq0Lp6mYPITLvBmw04

Address

Habiganj

Telephone

+8801777869037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Happy Skills Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Happy Skills Institute:

Shortcuts

Share

Category