শোক সংবাদ
ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী
তানভীর আহমেদ চৌধুরী এর বাবা
গতকাল মৃত্যু বরণ করেছেন।
গভীর শোক প্রকাশ করছি।
Department of Management, Brindaban Govt. College
ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ
11/01/2026
পিএইচডি থিসিসের ডেটা কালেকশন করার জন্য গতকাল গিয়েছিলাম বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জের প্রিয় ছাত্র শাহিনের বেনটেক্স ওয়্যার প্রাইভেট লিমিটেড কোম্পানি, নারায়ণগঞ্জে। ওর প্রতিষ্ঠানে আমার যাওয়ার কথা শুনে ও শুধু আনন্দিতই হয়নি, ওর গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে গিয়েছে এবং বাসায় পৌঁছে দিয়েছে। এছাড়াও আসার সময় পুরো এক ব্যাগ টি শার্ট, গেঞ্জি, হুডিসহ অন্যান্য জিনিস গাড়িতে তুলে দিয়েছে। একজন ছাত্রের তার শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা ও সম্মাননায় আমি মুগ্ধ ও আপ্লুত। শাহিন মার্চেন্ডাইজিং এর চাকরি করার জন্য ঢাকায় এসেছিল। এখানে চার-পাঁচ বছর চাকরি করার পরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। এরপরই নিজের প্রচেষ্টা ও ব্যাংক থেকে লোন নিয়ে শুরু করে গার্মেন্টস ব্যবসায়। দুই তিন বছরের প্রচেষ্টাতেই শাহিন ব্যবসায় সাফল্য দেখতে পায়। এখন তার ব্যবসায় ঊর্ধ্বমুখী। প্রায় ৫০০ জন কর্মী কাজ করে ওর প্রতিষ্ঠানে। ও মনে করে, ইউরোপ ও আমেরিকার বায়ারদের সাথে ওর যে সুসম্পর্ক তৈরি হয়েছে তাতে ব্যাংকের আর্থিক সহায়তা বাড়ানো সম্ভব হলে ওর ব্যবসায় আরো দ্রুত অগ্রগতি হবে। আমার ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান-শাহিনের দৃষ্টান্তকে কাজে লাগিয়ে তোমরাও যদি তোমাদের স্বপ্ন, চেষ্টা ও সাহসকে পুঁজি করে উদ্যোমি হও, তাহলে তোমরাও হতে পারো শাহিনের মত একজন সফল উদ্যোক্তা।
লেখক পরিচিতি-
আমাদের সকলের প্রিয় শিক্ষক - মেজবাহ স্যার
Mohammad Mejbaul Hoque
10/01/2026
ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মিসবাহুর রহমান জুয়েল বর্তমানে U.K তে আছেন।
প্রবাসী শাখায় স্বাগতম
অভিনন্দন
মোহাম্মদ মিসবাহুর রহমান জুয়েল
Misbahur Rahman Jewel
02/01/2026
31/12/2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, লড়াকু জননেতা বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা।
শোকহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
16/12/2025
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে,
ও মা,আমি নয়নজলে ভাসি॥
১৬ ডিসেম্বর – বিজয় দিবস
শ্রদ্ধাভরে স্মরণ করি ১৯৭১-এর বীর শহীদদের।
তাদের আত্মত্যাগে পেয়েছি লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ।
14/12/2025
১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে। স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একটি জাতিকে মেধাশূন্য করার নৃশংস চক্রান্ত ছিল এটি।
যারা আলোর পথ দেখাতেন, যারা কলম ও চিন্তার শক্তিতে সমাজকে এগিয়ে নিতেন—তাদের রক্তে রঞ্জিত হয়েছিল রায়েরবাজার, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমি। এই হত্যাযজ্ঞ ছিল মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ।
শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জন্য রেখে গেছেন জ্ঞানের আলো, নৈতিকতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, একটি লাল-সবুজের পতাকা।
এই দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি শহীদ বুদ্ধিজীবীদের। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার—যেখানে জ্ঞান, ন্যায় ও মানবিক মূল্যবোধ হবে রাষ্ট্রের মূল ভিত্তি।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
লেখা - হাসবী সাঈদ চৌধুরী
সভাপতি
ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।
Hasbi Chowdhory
14/12/2025
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি
আমরা তোমাদের ভুলবো না।
08/12/2025
শাহীন ভাইয়ের জন্য শুভ যাত্রা! ✈️
ব্যবসায়িক কাজে একের পর এক দেশ ভ্রমণ করছেন। এবারের রুট:
ডেনমার্ক→ অস্ট্রিয়া → স্লোভাকিয়া → ফ্রান্স
অভূতপূর্ব সাফল্য ও নিরাপদ যাত্রা কামনা করছি।
#শুভযাত্রা #ডেনমার্ক #অস্ট্রিয়া #স্লোভাকিয়া #ফ্রান্স #শুভকামনা #ভ্রমণ
02/12/2025
আমাদের নজরুল ভাই সুস্থ ও নিরাপদে চীন পৌঁছেছেন। চীনে আপনাকে স্বাগতম, নজরুল ভাই!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Habiganj Sadar
3300
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |