21/04/2026
আমাদের হিফজ বিভাগের শিক্ষাদান পদ্ধতি
আমরা আমাদের হিফজ শিক্ষার্থীদেরকে অত্যন্ত যত্নসহকারে ও সুপরিকল্পিতভাবে শিক্ষা দিয়ে থাকি। শুধুমাত্র মুখস্থ করানোই নয়; বরং কুরআনকে শুদ্ধ, সুন্দর ও সঠিক নিয়মে তেলাওয়াত করার জন্য প্রয়োজনীয় সব বিষয় আমরা গুরুত্বের সাথে শিখিয়ে থাকি।
প্রতিটি হরফের সঠিক মাখরাজ ও গুণাবলী শেখানোর মাধ্যমে কুরআন তেলাওয়াতকে শুদ্ধ ও পরিপূর্ণ করা হয়।
কোথায় থামতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তব অনুশীলনের মাধ্যমে শেখানো হয়।
শিক্ষার্থীদের কণ্ঠকে সুন্দর ও হৃদয়গ্রাহী করতে বিভিন্ন সুরে তেলাওয়াতের প্রশিক্ষণ দেওয়া হয়।
আমাদের লক্ষ্য
ইন শা আল্লাহ, মাত্র ৩ বছরে আপনার সন্তানকে হাফিজে কুরআন হিসেবে গড়ে তোলা।
আমরা নিশ্চিত করি একটি সম্পূর্ণ শারীরিক ও মানসিক প্রহারমুক্ত, নিরাপদ ও স্নেহময় পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে কুরআন শিক্ষা গ্রহণ করতে পারে।