ইকরা মডেল কওমি মাদরাসা

  • Home
  • ইকরা মডেল কওমি মাদরাসা

ইকরা মডেল কওমি মাদরাসা ইকরা মডেল কওমি মাদরাসা
ইকরা আদর্শ বাল?

16/12/2021
মায়েদের আত্বত্যাগের বিনিময়েই এমনিভাবে তৈরী হয় একজন আশরাফ আলী থানভী,আর ইমাম গাজ্জালীরহঃ, মহান আল্লাহ তায়ালা সন্তানের একেক...
27/01/2021

মায়েদের আত্বত্যাগের বিনিময়েই এমনিভাবে তৈরী হয় একজন আশরাফ আলী থানভী,আর ইমাম গাজ্জালীরহঃ,
মহান আল্লাহ তায়ালা সন্তানের একেকফোটা চোখের পানীর বিনিময়ে আত্বত্যাগকারিনী এসব মায়েদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমীন

29/11/2020
সবাইকে জুমা মোবারক
14/08/2020

সবাইকে জুমা মোবারক

ঈদের দিনের সুন্নাত সমূহ................ ১.অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বায়হাকী, হাদীস নং-৬১২৬) ২ .মি...
31/07/2020

ঈদের দিনের সুন্নাত সমূহ................

১.অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
(বায়হাকী, হাদীস নং-৬১২৬)

২ .মিসওয়াক করা।
(তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮)

৩ .গোসল করা।
হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) দুই ঈদের দিন গোসল করতেন।
(মুসনাদে বায‍যার, হাদিস: ৩৮৮০ )

ইবনে উমর (রা.) থেকে বর্ণিত যে, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন।
(মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ৬০৯ )

৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা।(বুখারী , হাদীস নং-৯৪৮)

৫.সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
ইবনে উমর (রা.) থেকে বর্ণিত যে তিনি দু ঈদের দিনে সুন্দরতম পোশাক পরিধান করতেন।
( বায়হাকী : ১৯০১)

৬.সুগন্ধি ব্যবহার করা।
(মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০)

৭.ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।

বুরাইদা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানীর গোশত খেতেন।
(আহমদ : ১৪২২)
আনাস (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন : রাসূলুল্লাহ (সা.) ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে বের হতেন না, আর খেজুর খেতেন বে-জোড় সংখ্যায়। (বুখারী : ৯০০)

৮.সকাল সকাল ঈদগাহে যাওয়া।
(আবু দাউদ, হাদীস নং-১১৫৭)

৯.ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
ইবনু উমর (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সা.)লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদকাতুল ফিত্‌র আদায় করার নির্দেশ দেন।
(বুখারী, হাদীস নং-১৪২১)

১০.পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন : সুন্নত হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। (তিরমিযী : ১৮৭ )

১১.ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
(বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮)

১২.যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা।
(বুখারী, হাদীস নং-৯৮৬)

১৩.ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ

তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে।

لبیک اللهم لبیک ..................
30/07/2020

لبیک اللهم لبیک ..................

আলহামদুলিল্লাহ ইক্বরার হেফজ খানার ছাত্রদের অন-লাইন ক্লাস শুরু করা হয়েছে,লংটাইম লংডাউনে বিশাল ক্ষতির  কথা চিন্তা করে আমরা...
19/06/2020

আলহামদুলিল্লাহ
ইক্বরার হেফজ খানার ছাত্রদের অন-লাইন ক্লাস শুরু করা হয়েছে,

লংটাইম লংডাউনে বিশাল ক্ষতির কথা চিন্তা করে আমরা শিশুদের অনলাইন ক্লাস শুরু করেছি।

আপনাদের আগ্রহে আলহামদুলিল্লাহ আমরা উদ্যেগী হয়েছি।
আশাকরি আপনারা উদ্যমী হবেন।
এবং গুরুত্বের সাথে শিশুদের ক্লাশে বসার ব্যাপারে যত্নবান হবেন।

যাজাকাল্লাহ

আলহামদুলিল্লাহ গৌরীপুরের প্রান কেন্দ্রে অবস্থিত  #ইকরা মডেল কওমি মাদরাসা এবং  #ইকরা আদর্শ বালিকা মাদরাসায় সীমিত কোঠায় নত...
04/06/2020

আলহামদুলিল্লাহ গৌরীপুরের প্রান কেন্দ্রে অবস্থিত
#ইকরা মডেল কওমি মাদরাসা এবং
#ইকরা আদর্শ বালিকা মাদরাসায় সীমিত কোঠায় নতুন ছাত্র ছাত্রীদের ভর্তি চলছে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকরা মডেল কওমি মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ইকরা মডেল কওমি মাদরাসা:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share