08/06/2022
like and share this page to get update news!
সাপকে কামর দিল শিশু! তারপর হাসপাতাল থেকে বাড়ি!
সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের শিশুকন্যা জান্নাতুল ফেরদৌসি। মা শিলা খাতুন বলেন, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে নিজ ঘরে খেলা তার মেয়ে। দুই শিশুই খেলতে খেলতে খাটের নিচে চলে যায়। এক পর্যায়ে মেঝেতে থাকা একটি বিষহীন ‘ঘরগিন্নি’সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে মুখে নিয়ে দুই জায়গায় কামড় দেয়। হাতে ধরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। মারা যাওয়া সাপের বাচ্চাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জান্নাতুলকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখার কয়েক ঘণ্টা পর বাড়িতে ফিরিয়ে আনা হয়।