Sarker Nawaz Sharif- সরকার নেওয়াজ শরীফ

Sarker Nawaz Sharif- সরকার নেওয়াজ শরীফ সেক্রটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোসাইরহাট উপজেলা

11/05/2026

সরকারি দলের হুইপ জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপুর বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ : এড. এহসানুল মাহবুব জুবায়ের

জাতীয় সংসদের সরকারি দলের হুইপ জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু গত ৯ মে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে প্রদত্ত এক বক্তব্যে “যারা জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানী করে” মর্মে যে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ১১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জাতীয় সংসদের সরকারি দলের হুইপ জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।

আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতোপূর্বেও বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জান্নাতের টিকেট বিক্রয়ের যেসব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা সর্বৈব মিথ্যা। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকেট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এ বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দেশবাসী ভাল করেই জানেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করছে।

জামায়াতের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি আহ্বান জানাচ্ছি।”

13/04/2026
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ টি বগি লাইন ইচ্যুত।বহু হতাহতের শঙ্কা।
18/03/2026

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ টি বগি লাইন ইচ্যুত।বহু হতাহতের শঙ্কা।

এর নাম নিরাপদ বাংলাদেশ?! এর নাম নারীর নিরাপত্তা?! এই সময়ে এত সাহস কে বা কারা দেখাতে পারে?! হঠাৎ করে ধর্ষকরা নিজেদের এত ন...
28/02/2026

এর নাম নিরাপদ বাংলাদেশ?! এর নাম নারীর নিরাপত্তা?!
এই সময়ে এত সাহস কে বা কারা দেখাতে পারে?! হঠাৎ করে ধর্ষকরা নিজেদের এত নিরাপদ ভাবছে কাদের ইন্ধনে?! সুশীল নারীরা বুঝে নেন নিরাপদ বাংলাদেশ!

এক অসাধারণ দৃশ্য আলহামদুলিল্লাহ
11/11/2025

এক অসাধারণ দৃশ্য আলহামদুলিল্লাহ

কথা সত্য
02/11/2025

কথা সত্য

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ...
02/11/2025

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

জনমত যাচাই হোক। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হলে কোনটা বেছে নিবেন?
29/10/2025

জনমত যাচাই হোক। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হলে কোনটা বেছে নিবেন?

19/10/2025

Address

Goshairhat
8050

Telephone

+8801833090175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker Nawaz Sharif- সরকার নেওয়াজ শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sarker Nawaz Sharif- সরকার নেওয়াজ শরীফ:

Shortcuts

Share