Mahbub's Maths School

  • Home
  • Mahbub's Maths School

Mahbub's Maths School শিক্ষামূলক পাতা

12/06/2022

🌹🌹বাংলা সাহিত্যের প্রথম থেকে প্রথম🌹🌹

১. বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন - চর্যাপদ
২. বাংলা ভাষার আদি কবি - লুইপা
৩. পদাবলির প্রথম কবি- চণ্ডীদাস
৪. বাংলা ভাষার প্রথম মহাকবি- বড়ু চণ্ডিদাস।
৫. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(অবাঙ্গালী) - ম্যানুয়েল দ্যা আসসুম্প সাও।
৬. প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন(বাঙ্গালী) - রাজা রামমোহন রায়।
৭. গদ্যে যতিচিহ্নের প্রথম সার্থক ব্যবহারকারী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮. বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ- বেতালপঞ্চবিংশতি।
৯. প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচয়িতা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১০. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (অবাঙ্গালী) - চার্লস উইলকিন্স।
১১. প্রথম বাংলা অক্ষর খোদাইকারী (বাঙ্গালী)- পঞ্চানন কর্মকার।
১২. প্রথম বাংলা সংবাদপত্র - সমাচার দর্পন।
১৩. প্রথম বিজ্ঞানমনষ্ক লেখক- অক্ষয়কুমার দত্ত।
১৪. প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবদ কাব্য।
১৫. প্রথম মৌলিক নাটক- ভদ্রার্জুন।
১৬. প্রথম রোমান্টিক কবি - বিহারীলাল চক্রবর্তী।
১৭. কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।
১৮. বাংলা ভাষার প্রথম ইসলামি গান ও গজল রচনাকারী - কাজী নজরুল ইসলাম।
১৯. এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী- রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্য)
২০. মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন - শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
২১. বাংলা ভাষার প্রথম মুসলমান কবি- শাহ মুহাম্মাদ সগীর।।
২২. প্রথম মুসলমান পুথি সংগ্রহকারী কবি- আব্দুল করিম সাহিত্য বিশারদ।
২৩. বাংলা কবিতায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগকারী - মাইকেল মধুসূদন দত্ত।
২৪. বাংলা সাহিত্যে প্রথম চলিতরীতির সার্থক ব্যবহারকারী - প্রমথ চৌধুরী।
২৫. প্রথম বাংলা উপন্যাস রচয়িতা- প্যারীচাদ মিত্র।
২৬. প্রথম বাংলা উপন্যাস - আলালের ঘরের দুলাল।
২৭. প্রথম সার্থক উপন্যাস রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৮. প্রথম সার্থক বাংলা উপন্যাস- দুর্গেশনন্দিনী।
২৯. প্রথম গণমুখী বাংলা নাটক- নীলদর্পণ।
৩০. প্রথম মুসলমান নাট্যকার - মীর মশাররফ হোসেন।
৩১. প্রথম মৌলিক ট্র‍্যাজেডি নাটক- কীর্তিবিলাস।
৩২. প্রথম সার্থক ট্র‍্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
৩৩. বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার - মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. প্রথম আধুনিক বাংলা নাটক- শর্মিষ্ঠা।
৩৫. বাংলা ভাষার প্রথম মহিলা কবি - চন্দ্রাবতী।
৩৬. বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী।
৩৭. ছাপার অক্ষরে প্রথম বাংলা বই- কৃপাশাস্ত্রের অর্থভেদ।
৩৮. বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই- কথোপকথন।
৩৯. বাংলাদেশের মঞ্চায়িত প্রথম নাটক- বাকি ইতিহাস।

02/06/2022

সাম্প্রতিক সাধারণ জ্ঞান
ফরঃ বি, ডি ইউনিট

✅ বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে - ২০২৭ সাল পর্যন্ত
✅ বঙ্গবন্ধু -২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে - ২০২৩ সালে
✅ বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে - ২০২৬ সালে
✅ বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় - ১৯৭৫ সালে
✅ বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে - ৪টি দেশ
✅ মুজিববর্ষের স্মরনিকার নাম - 'ন্যায়কণ্ঠ'
✅ FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে - ঢাকা, বাংলাদেশ।
✅ সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল - ৪ জানুয়ারি, ২০২২।
✅ জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ - হাভিয়ের কাবরেরা (স্পেন)
✅ ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম - 'রিহলা'
✅ ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য - 'আইসিটি পণ্য ও সেবা
✅ উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম

02/06/2022

গুরত্বপূর্ণ পারিভাষিক শব্দ-১

Attested:-সত্যায়িত/প্রত্যয়িত
Hand out:-জ্ঞাপন পত্র
Null and void:-বাতিল
Custom:-প্রথা
Consumer good:-ভোগ্যপন্য
Excise duty:-আবগারি শুল্ক
Subconscious:-অবচেতন
Quarterly:- ত্রৈমাসিক
Anatomy:- শরীরবিদ্যা
Annex:- পরিশিষ্ট
Annexe:- ক্রোড়পত্র
Civil:- দেওয়ানি

29/05/2022

১।দেশ বিভাগের চিত্র ফুটে ওঠা চলচ্চিত্র " চিত্রা নদীর পাড়ে " এর পরিচালক কে?
= তানভীর মোকাম্মেল
২। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস " বিদ্রোহে বাঙালি" কার লেখা?
= দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
৩। '১৯৭১:বন্ধুর মুখ শত্রুর ছায়া' বইটি কে লিখেছেন?
= হাসান ফেরদৌস
৪। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কার লেখা ?
= আনোয়ার পাশা , নাম > রাইফেল রুটি আওরাত। নায়ক : সুদিপ্ত শাহীন
৫। ' জাতীয় রাজনীতি: ১৯৪৫ থেকে ৭৫" গ্রন্থটির রচয়িতা কে?
= অলি আহাদ
৬। "পাক সার জমিন সাদ বাদ" বইটির লেখক কে?
= হুমায়ুন আজাদ
৭।" ছাপান্ন হাজার বর্গমাইল " কার লেখা ?
=হুমায়ুন আজাদ
৮। হাসান হাফিজুর রহমান কর্তৃক সম্পাদিত " মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র" কত খণ্ড ?
= ১৫ ।
৯। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র " গেরিলা" নাসির উদ্দিন ইউসুফ কোন উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ?
= নিষিদ্ধ লোবান ( সৈয়দ শামসুল হক)
১০। স্ত্রী অ্যান ম্যারি ফরাসি ভাষায় " ল্যা অরবরে সামস মায়েমে " এবং ইংরেজিতে 'The tree without roots" নামে অনূদিত বাংলা সাহিত্যের চেতনা প্রবাহ রীতির প্রবর্তক সৈয়দ ওয়ালীউল্লাহর " লালসালু" উপন্যাসটির চলচ্চিত্র নির্মাণ করেন কে?
= তানভীর মোকাম্মেল

27/05/2022

সব ভাইয়া আপুরা পড়ে রাখুন 🤗🤗
৬টি বিষয়ের সময়কাল

✅মুজিববর্ষের সময়কাল ছিল
১৭ মার্চ ২০২০---৩১ মার্চ ২০২২

✅সুবর্ণজয়ন্তীর সময়কাল ছিল
২৬ মার্চ ২০২১--৩১ মার্চ ২০২২

✅আদিবাসী বর্ষের সময়কাল
২০২২--২০৩২

✅MDG সময়কাল ছিল
২০০০--২০১৫

✅SDG এর সময়কাল
২০১৬---২০৩০

✅৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল
২০২০---২০২৫

এখন পর্যন্ত আপডেট তথ্য :
সংস্থার নাম - সদস্য দেশ
✅European Union, EU- ২৭ টি
✅OPEC - ১৩টি, প্রতিষ্ঠা : ১৯৬০ সালে
✅NATO - ৩০টি (প্রতিষ্ঠা: ১৯৪৯, সর্বশেষ সদস্য : উত্তর মেসিডোনিয়া)
[সদস্য হওয়ার জন্য সম্প্রতি আবেদন করেছে ফিনল্যান্ড এবং সুইডেন]
✅IMF - ১৯০টি
[ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে 1944 সালে গঠিত হয় এবং কার্যক্রম শুরু করে 1945 সালে]
✅OIC - ৫৭ টি, প্রতিষ্ঠা-১৯৬৯
✅ILO - ১৮৭ টি
✅WTO - ১৬৪টি
✅Commonwealth of Nations - ৫৪টি
✅IDA - ১৭৪ টি
✅APEC - ২১ টি
✅ASEAN - ১০টি
✅NAM - ১২০টি
✅বিসিএস ক্যাডার - ২৬ টি
।।.

বর্তমানে নদীবন্দর -৩৭টি(সর্বশেষ-
গাজীপুর নদীবন্দর)
বর্তমানে স্থলবন্দর -২৫টি(সর্বশেষ -মেহেরপুর)
সমুদ্রবন্দর-৩টি(৪নং-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন)
বর্তমানে থানা -৬৫২টি
উপজেলা -৪৯৫টি
পৌরসভা-৩৩০
সিটি করপোরেশন -১২টি

24/05/2022

২৫ টি গুরুত্বপূর্ণ বাংলা শব্দের অর্থ মনে রাখুন,যেগুলো প্রায়ই পরীক্ষায় আসে :-
১. "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল
২. "সায়র" শব্দের অর্থ—দিঘি
৩. "পার্বণ" শব্দের অর্থ—উৎসব
৪. "লেফাফা" শব্দের অর্থ—মোড়ক
৫. "আদিখ্যেতা" শব্দের অর্থ— ন্যাকামি
৬. "চয়ন" শব্দের অর্থ—সম্ভার
৭. "অর্ঘ" শব্দের অর্থ— মূল্য
৮. "সোপান" শব্দের অর্থ—সিঁড়ি
৯. "মূঢ়তা" শব্দের অর্থ—-অনভিজ্ঞতা
১০. "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত
১১. "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক
১২. "বায়স" শব্দের অর্থ –-কাক
১৩. "হাতে আসা" এর যথার্থ অর্থ -- আয়ত্তে আসা
১৪. "খেচর" শব্দের অর্থ—পাখি
১৫. "প্রথিতযশা" শব্দের অর্থ—খ্যাতনামা
১৬. "আদ্যোপান্ত" শব্দের অর্থ— আগাগোড়া
১৭. "দুহিতা" শব্দের অর্থ—কন্যা
১৮. "সমীরণ" শব্দের অর্থ—বাতাস
১৯. "অভিরাম" শব্দের অর্থ—সুন্দর
২০. "আভরণ" শব্দের অর্থ—অলংকার
২১. "উপাদান" শব্দের অর্থ—উপকরণ
২২. "অনীক" শব্দের অর্থ- সৈনিক
২৩. "উপরোধ" শব্দের অর্থ কী ?- অনুরোধ
২৪. "আভরণ" শব্দের অর্থ – অলংকার
২৫. "পরার্থ" শব্দের অর্থ – পরোপকার

23/05/2022

✅বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা- জি. ল্যামেটার।
✅বিগব্যাঙ তত্ত্বের আধুনিক উপস্থাপক
-স্টিফেন হকিং।
✅সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র -ফ্যাদোমিটার।
✅সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র -ক্রোনোমিটার।
✅ইলেকট্রন আবিষ্কার -থমসন(১৮৯৭)।
✅প্রোটন আবিষ্কার -রাদারফোর্ড (১৯১৯)।
✅নিউট্রন আবিষ্কার -চ্যাডউইক (১৯৩২)।
✅চাঁদ,পৃথিবী ও সূর্য একই সরলরেখায়-চন্দ্রগ্রহণ।
✅সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায়-সূর্যগ্রহণ।
✅ (লক্ষ্য করুন পৃথিবী মাঝে থাকলে চন্দ্রগ্রহণ
আর চাঁদ মাঝে থাকলে সূর্যগ্রহণ)
✅চন্দ্রগ্রহণ হয়- পূর্ণিমা তিথিতে।
✅সূর্যগ্রহণ হয়- অমাবস্যাতিথিতে (অমাবস্যায় চাঁদ উদিত হয় না, তাই চন্দ্রগ্রহণ সম্ভব নয়)।
✅এটম সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন-আইসোটোপ
✅ভর সংখ্যা সমান কিন্তু এটম সংখ্যা ভিন্ন-আইসোবার
✅নিউট্রন সংখ্যা সমান কিন্তু এটম সংখ্যা ভিন্ন- আইসোটোন
✅পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান -আইসোমার
✅যে ধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ পারদ
✅যে অধাতু স্বাভাবিক অবস্থায় তরল থাকে-
উঃ ব্রোমিন।
✅জারন বিক্রিয়া
-ইলেকট্রন বর্জন।
✅বিজারন বিক্রিয়া
-ইলেকট্রন গ্রহণ।
✅পেট্রোল ইঞ্জিনের আবিষ্কারক
-ড. অটো।
✅রেল ইঞ্জিনের আবিষ্কারক-স্টিফেনসন।
✅স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়
নাইট্রিক এসিড।
✅স্বর্ণ গলাতে ব্যবহৃত হয়-
অ্যাকোয়া রেজিয়া।
✅নাইট্রোজেনের অভাবে- গাছের পাতা হলুদ হয়/ ক্লোরোফিল সৃষ্টিতে বাঁধা।
✅পটাশিয়ামের অভাবে-সালোকসংশ্লেষণ হ্রাস/ পাতার শীর্ষ ও কিনারা হলুদ।
✅দস্তার অভাবে-পাতার বৃদ্ধি।
✅সালফারের অভাবে-গাছ খর্বাকৃতি হয়/ফসলের পরিপক্ক বিলম্বিত হয়।
✅কোন উদ্ভিদের পাতা থেকে গাছ জন্মায়?
উঃ পাথরকুচির।
✅কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
উঃ ফণিমনসা।
✅কোনটি রূপান্তরিত কাণ্ড?
উঃ পেঁয়াজ।
✅কোনটি রূপান্তরিত মূল?
উঃ মিষ্টি আলু।

21/05/2022

🍂জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান জেনে নিন।

১ । কোন দেশে ট্রেনে চাকরি করছে পুলিশের পরির্বতে রোবট…
উত্তর : জাপান

২ । যমুনা সেতুতে স্প্যানের সংখ্যা কয়টি ?
উত্তর : ৪৯ টি

৩ ।বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধনী কে?
উত্তর : বিল গেটস

৪ । সুবর্ণভুমি কোন দেশের বিমানবন্দর?
উত্তর : থাইল্যান্ড

৫ । নিচের কোনটি মোলিক শব্দ?
উত্তর : গোলাপ

৬ । বাংলাদেশের বৃহত্তম দীপের নাম কি?
উত্তর : ভোলা

৭ । বাংলাদেশের ১ম নারী ভিসি কে?
উত্তর : অধ্যাপক ফারজানা ইসলাম

৮ । কে বাতাস চালিত মোটর সাইকেল আবিষ্কার করেন?
উত্তর : নুরুজ্জামান

৯ । কোন পাখী আকাশে ডিম পাড়ে,সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তর : হোমা পাখী

১০ । পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যে ফুলে উঠে , এটা হয় —-
উত্তর : অভিস্রবন প্রক্রিয়ায়

১১ । প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি ?
উত্তর : Agaricus

১২ । ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস

১৩ । হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ ?
উত্তর : আমিষ

১৪ । ভাটির দেশ বলা হয় কোনটিকে ?
উত্তর : বাংলাদেশ

১৫ । বাংলাদেশের নবীনতম সরকারি বিশ্ববিদ্যালয় —
উত্তর : বরিশাল বিশ্ববিদ্যালয়

১৬ । অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত ?
উত্তর : ঢাকা

১৭ । বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে—
উত্তর : ১৯৭৪

১৮ । ‘হীরক রাজার দেশে’ ছবিটির পরিচালক কে?
উত্তর : সত্যজিত রায়

১৯ । কোন সমুদ্র সৈকত কে সাগর কন্যা বলা হয়..?
উত্তর : কুয়াকাটা

২০ । কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল ?
উত্তর : আনন্দময়ীর আগমনে

২১ । প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক দলের অধিনায়ক ছিলেন
উত্তর : শফিকুল হক হীরা

21/05/2022

# বাংলাদেশ প্রাক - প্রাথমিক শিক্ষা চালু হয় = ১ জানুয়ারি ২০২০ দুই বছর মেয়াদি
# প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য = ১৩ টি
# প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা= ২৯ টি
# সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা =৬৫,৫৬৬ টি
# প্রাথমিক শিক্ষার উপবৃত্তি চালু হয় = ২৮ সেপ্টেম্বর ২০০২ সালে
# প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয় = ২০০৯ সাল থেকে
# বিনা মূল্য পাঠ্যবই বিতরণ শুরু হয় = ১৯৮৩ সাল থেকে
# জাতীয় বই দিবস = ১ জানুয়ারি
# প্রাথমিক শিক্ষক (মহিলা) = ৬৪.২%
# প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইংরেজি নাম =Ministry of Primary and Mass Education.
# গঠিত হয় = ২ জানুয়ারী ২০০৩ সালে
# পূর্বনাম = প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ ( গঠন- ১৯৯২)
# প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ইংরেজি নাম= Directorate of Primary Education (DPE)
# গঠিত হয় = ১৯৮১ সালে ( সদর দপ্তর ; মিরপুর -২ ঢাকা)
# প্রথম মহাপরিচালক = ড. হাফেজ আহমেদ ( ভারপ্রাপ্ত)
# বর্তমান মহাপরিচালক - আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম
# প্রাথমিক টিচাস ট্রেনিং ইনস্টিটিউটে (PTI)
# পূণরূপ= Primary Teachers Training Institute
# দেশে মোট PTI সংখ্যা = ( সরকারি ৬৭ টি) ( বেসরকারি ১ টি)
# সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে -১৫ (ক) অনুচ্ছেদে
# অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা = ১৭ নং অনুচ্ছেদে
# শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বিষয়ে বৈষম্য না করা = ২৮ (৩) অনুচ্ছেদে।

18/05/2022

#গুরুত্বপূর্ণ
৪৪ তম বিসিএস ও প্রাইমারী প্রস্তুতি
বিষয়: বাংলা সাহিত্য ( আলাওল, বেগম রোকেয়া)

1.রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয় ?
৯ ডিসেম্বর
১০ জানুয়ারি
১৫ ফেব্রুয়ারি
১০ এপ্রিল
উত্তর: ৯ ডিসেম্বর

2. মহাকবি আলাওল রচিত কাব্য-
A. চন্দ্রবতী
B. পদ্মাবতী
C. মধুমালতী
D. লাইলী মজনু
উত্তর: খ

3. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক.মনঝন
খ.সাধন
গ.সাবিরিদ খান
ঘ.মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ

4. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক.বাল্মীকি
খ.কাশীরাম দাস
গ.কৃত্তিবাস
ঘ.কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

5. Ballad কি?
ক.লোকগীতি
খ.লোকগাথা
গ.গীতিকা
ঘ.গাথা
উত্তরঃ গ

6. 'টপ্পা' কি?
ক.এক ধরনের গান
খ.নাচের মুদ্রা
গ.এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ.বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

7. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
ক.সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
খ.মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ.কাশীরাম দাস ও মহাকবি আলাওল
ঘ.মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
উত্তরঃ খ

8. 'পটুয়া' সঙ্গীতের বিষয়বস্তু কোনটি?
ক.কৃষ্ণলীলা
খ.প্রকৃতি বন্দনা
গ.প্রেম
ঘ.শিব
উত্তরঃ ক

9. মহাকবি আলাওল রচিত কাব্য-
ক.চন্দ্রাবতী
খ.পদ্মাবতী
গ.মধুমালতী
ঘ.লাইলী মজনু
উত্তর: খ

10. সবচেয়ে প্রাচীন রোমান্সমূলক প্রণয়োপাখ্যানের রচয়িতা-
A. জৈনুদ্দিন
B. শাহ মুহম্মদ সগীর
C. আলাওল
D. দৌলত উজির বাহরাম খান
উত্তর: খ

11. নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
A. আলাওল
B. জ্ঞানদাস
C. মাগনঠাকুর
D. কায়কোবাদ
উত্তর: ঘ

12. সই কেমনে ধরিব হিয়া আমার বধূয়া আন বাড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া।" -এই পদটির পদকর্তা কে?
A. বড়ু চন্ডীদাস
B. দ্বিজ চন্ডীদাস
C. দীন চন্ডীদাস
D. আলাওল
উত্তর: খ

13. রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য চর্চার মূল পৃষ্ঠপোষক কে ছিলেন ?
A. আলাওল
B. সৈয়দ সুলতান
C. কাজী দৌলত
D. আগন ঠাকুর
উত্তর: ঘ

14. এ সখি হামারি দুখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। - এই উক্তিটি কার রচনা?
A. জ্ঞানদাস
B. গোবিন্দদাস
C. বিদ্যাপতি
D. বড়ু চণ্ডীদাস
উত্তর: গ

15. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পদ্মমণি
পদ্মবতী
পদ্মগোখরা
পদ্মরাগ
উত্তর: ঘ

16. রোকেয়া সাখাওয়াত হোসেনের “মতিচূর” কোন ধরনের রচনা?
প্রবন্ধ
উপন্যাস
নাটক
আত্মজীবনী
উত্তর: ক

17. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
লালসালু
অবরোধবাসিনী
উত্তর: ঘ

18. রোকেয়া সাখাওয়াত হোসেনের “সুলতানর স্বপ্ন” -
কাব্য
উপন্যাস
প্রবন্ধ
নাটক
উত্তর: খ

19. বেগম রোকেয়ার পিতার নাম কী ?
মসিহুজ্জামান সাবের
জহীরুদ্দীন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের
জহুরউদ্দীন সাবের
আবদুর রহমান আজু জায়সাম সাবের
উত্তর: খ

20. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন-
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
শিশুদের নীতিকথা শিক্ষা
উত্তর: গ

17/05/2022

বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন, “বলতে পারিস সূর্য কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে,
বাবু বলেন, “সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু, “বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবন পোরা সাগর ভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তা কি?
জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি!”
আবার ভেবে কহেন বাবু, “বলত ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহন লাগে কেন?”
বৃদ্ধ বলেন, “আমায় কেন লজ্জা দিছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর বলব তোরে কি, তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার? মরব নাকি আজি?”
মাঝি শুধায়, “সাতার জানো?” মাথা নারেন বাবু,
মূর্খ মাঝি বলে, “মশাই এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।”

জীবনের হিসাব
-- সুকুমার রায়

Address


Telephone

+8801715425691

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbub's Maths School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mahbub's Maths School:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share