Batikamari Higher Secondary School.

Batikamari Higher Secondary School. Batikamari Higher Secondary School Which started since 1914 in Muksudpur Upzila, Gopalgonj District in Bangladesh.

We are proud to be a student of Batikamari Higher Secondary School (Khondaker Mahabubur Rahaman Emon)

24/07/2016

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণাঃ
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

আজ মঙ্গলবার রাজধানীতে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্ভাব্য তারিখ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩, ২৪, ৩০ সেপ্টেম্বর এবং ২১ ও ২৮ অক্টোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বিকেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৭ নভেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ২৭ অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ থেকে ৩১ অক্টোবর, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ৫ নভেম্বর, ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৯ থেকে ২৪ নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৪ থেকে ২৮ নভেম্বর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৭ নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১৪, ১৫, ২১ ও ২২ অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২, ৩ ও ৯ ডিসেম্বর এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ২৬ ডিসেম্বর ফাজিল (সম্মান) ও ২০১৭ সালের ৮ থেকে ২০ জানুয়ারি ফাজিলের (পাস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা হবে ২২ অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬ অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ অক্টোবর এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ১৮ নভেম্বর।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫ নভেম্বর এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৩ ডিসেম্বর।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ২৬ নভেম্বর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ থেকে ২১ ডিসেম্বর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ থেকে ৭ নভেম্বর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ ও ১১ ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ ও ১২ নভেম্বর এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ২৩ ডিসেম্বর।

সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। এখনো ফল প্রকাশ হয়নি। তার আগেই ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলো।

সূত্রঃ অনলাইন মিডিয়া।

সর্ব শেষ সতর্ক বার্তা!! যেকোন মুহূর্তে আপনাদের অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়া হতে পারে, SMS -এর মাধ্যমে সকল সিমের রেজিসট্...
14/11/2015

সর্ব শেষ সতর্ক বার্তা!! যেকোন মুহূর্তে আপনাদের অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়া হতে পারে, SMS -এর মাধ্যমে সকল সিমের রেজিসট্রেসন সিস্টেম দেখে নিন এখনি !!

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হর গড় ...
30/05/2015

এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার গড় ৮৭.০৪ শতাংশ

২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হর গড় ৮৭.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন শিক্ষার্থী।
সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন। দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে পরীক্ষার বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। দুপুরে ফল ঘোষণার পর ইন্টারনেট ও মোবাইলফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

যে কোনো মোবাইল অপারেটর হতে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানা যাবে। এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করতে পারবে।

যেভাবে পাবেন ফলাফল

নিজ নিজ স্কুল অথবা ওয়েব সাইট ও মোবাইল থেকে ফলাফল পেতে পারেন।

ওয়েবসাইট থেকে:

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ থেকে ফলাফল দেখুন

অথবা
http://dhakatimes.com.bd/ssc-result/

মোবাইল ফোন থেকে:

এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল মোবাইলে পেতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন:
এসএসসি:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
SSCfirst 3 letter of board nameroll no2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For example : SSC Dha 123456 2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

দাখিল:
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান এবং লিখুন:
Dakhilfirst 3 letter of board nameroll no2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
For Example : Dakhil Mad 123456 2015 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার শিক্ষাবর্ষে ৮টি সাধারণ বোর্ডের অধীনে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ১০ হাজার ২৯৫ পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র এবং ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী। মোট ৩ হাজার ১১৬টি কেন্দ্রে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

৩০ মে এসএসসি'র ফল প্রকাশ করা হবে; শিক্ষামন্ত্রী।
11/05/2015

৩০ মে এসএসসি'র ফল প্রকাশ করা হবে; শিক্ষামন্ত্রী।

এসএসসি পরীক্ষার সময়সূচী-- "২০১৫"
20/01/2015

এসএসসি পরীক্ষার সময়সূচী-- "২০১৫"

01/01/2015
পয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ ম...
30/12/2014

পয়ত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা এক মাস পিছিয়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৬ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৬ মার্চ থেকে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ন নেছারউদ্দিন।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

“ফেব্রুয়ারিতে এসএসসিসহ বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। আমাদের ২০০ এর বেশি কেন্দ্র প্রয়োজন। সব মিলিয়ে পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।”

৩৫তম বিসিএসে অংশ নিতে দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী।

এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।

৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে পরীক্ষাং অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।

এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।

30/12/2014

গোপালগঞ্জের বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন

জেলার মুকসুদপুরে বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি।

বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শাহ আকরাম হোসেন জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সাবেক প্রধান শিক্ষক আ. রব মিয়া, সিনিয়র জজ আব্দুল কুদ্দুস মিয়া, জেলা জজ আবুল বাশার মিয়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মেজর (অব.) ইয়াদ আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, সাবেক উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আতিয়ার রহমান মুন্সী, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ।

Our English Teacher "Md.Abul Hossen" sir is delivering his valuable speech on the Celebrating stage on 26.12.14
28/12/2014

Our English Teacher "Md.Abul Hossen" sir is delivering his valuable speech on the Celebrating stage on 26.12.14

Address

Batikamari, Muksudpur
Gopalgonj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batikamari Higher Secondary School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Batikamari Higher Secondary School.:

Shortcuts

Share

Category