Students United Club - SUC

Students United Club - SUC শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের S.S.C ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তৈরী হয় ক্লাবটি।

Study for your life, We are for your Study and help.you should not change your focus,you should change your techniques.

অবসর মানে শেষ নয়, এক নতুন যাত্রার শুরু।আজ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষিকা রেভা রানী ভক্ত দিদিমনির গৌরবময় কর্মজ...
14/10/2025

অবসর মানে শেষ নয়, এক নতুন যাত্রার শুরু।

আজ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রিয় শিক্ষিকা রেভা রানী ভক্ত দিদিমনির গৌরবময় কর্মজীবনের পরিসমাপ্তি।

তিনি শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের পাঠও আমাদের শিখিয়েছেন—মর্যাদা, সহানুভূতি, শৃঙ্খলা আর ভালোবাসার।

তাঁর প্রতিটি শাসনে ছিল মমতা,
প্রতিটি উপদেশে ছিল দিকনির্দেশ।
আজ আমরা গর্বিত, কৃতজ্ঞ—একজন প্রকৃত শিক্ষাগুরুকে পেয়েছিলাম বলে।

*শুভ অবসর* দিদিমনি।
আপনার এই যাত্রাপথ হোক আরও আনন্দময়, শান্তিময়। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 🙏

শুয়াগ্রাম (বহুমুখী)  উচ্চ বিদ্যালেয়র ২০২৫ সালের সকল এসএসসি পরীক্ষার্থীদে'র জন্য শুভ কামনা রইল।
10/04/2025

শুয়াগ্রাম (বহুমুখী) উচ্চ বিদ্যালেয়র ২০২৫ সালের সকল এসএসসি পরীক্ষার্থীদে'র জন্য শুভ কামনা রইল।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 🖤
21/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 🖤

04/05/2023
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩Happy independence day to everyone. 🇧🇩
26/03/2023

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩

Happy independence day to everyone. 🇧🇩

তোমার রুমমেট ম্যাজিস্ট্রেট;এটা রুমমেটের অর্জন- তোমার নয়।তোমার ক্লোজ বড়ভাই এএসপি;এটা বড় ভাইয়ের অর্জন- তোমার নয়।তোমার বন্ধ...
14/03/2023

তোমার রুমমেট ম্যাজিস্ট্রেট;
এটা রুমমেটের অর্জন- তোমার নয়।

তোমার ক্লোজ বড়ভাই এএসপি;
এটা বড় ভাইয়ের অর্জন- তোমার নয়।

তোমার বন্ধু অনেক বড় লিডার;
এটা বন্ধুর অর্জন- তোমার নয়।

অন্য কারো অর্জনকে নিজের ভেবে অহংকার, দা'ম্ভিকতা করতে নেই।

পায়ের নিচে মাটি না থাকলে এই পৃথিবীতে কেউ কারো নয়।

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
12/01/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

দুনিয়ার খেলা বড় কঠিন খেলা। ঋষি সুনাক যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন।  তিনি একজন ব্রিটিশ নাগরিক।তার বাবা কেনিয়া...
31/10/2022

দুনিয়ার খেলা বড় কঠিন খেলা। ঋষি সুনাক যুক্তরাজ্যের সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্রিটিশ নাগরিক।

তার বাবা কেনিয়ায় এবং মা তানজানিয়ায় জন্মগ্রহণ করেন।

তার দাদা-দাদি এখন পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা।

তার স্ত্রী ভারতীয়।

এখন ভারত, পাকিস্তান, কেনিয়া, তানজানিয়া দাবি করছে সে তাদের 🤣🤣🤣।

ব্রিটিশরা বিভ্রান্ত - এক সময় তারা দাবি করতো সবকিছু তাদের।

মূলকথাঃ আপনি সফল হলে সবাই আপনার সফলতার অংশীদার হতে চাইবে, আর জীবনযুদ্ধে পরাজিত হলে - আপনার আপনজন ও আপনাকে অস্বীকার করবে।"

📌📌
20/08/2022

📌📌

বিনম্র শ্রদ্ধা পিতামুজিব  মানেই মুক্তির বার্তা মুজিব মানে স্বার্থহীন, মুজিব মানেই স্বাধীনতা যুদ্ধে দিগ্বিজয়ী দ্বিধাহীন ...
15/08/2022

বিনম্র শ্রদ্ধা পিতা

মুজিব মানেই মুক্তির বার্তা
মুজিব মানে স্বার্থহীন,
মুজিব মানেই স্বাধীনতা যুদ্ধে দিগ্বিজয়ী দ্বিধাহীন !

মুজিব মানে শত্রুকে করা
চরমভাবে পরাজিত ,
মুজিব মানেই বাঙালির মুক্তি
কোটি প্রাণের কাঙ্খিত।

মুজিব মানে স্বাধীনতাকে
লক্ষ প্রাণের দামে কেনা;
মুজিব মানেই গভীর অরণ্যেও পথ খুঁজে পাওয়া মুক্তিসেনা;

মুজিব মানে শোষণের বিরুদ্ধে গর্জে ওঠা লক্ষ বীর,
মুজিব মানেই অধিকার দাবিতে তর্জনী উঠানো শ্রেষ্ঠ শির!

মুজিব মানে দুষ্টের দমন, সৃষ্টের পালনে ,পরম পিতা;
মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই স্বাধীনতা!

 # # #ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং...
24/07/2022

# # #ছবিটি ১৯৩৭ সালে চেলসি বনাম চার্লটনের ম্যাচের।ঘন কুয়াশার কারণে রেফারি মাঝপথে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।সবাই ড্রেসিং রুমে ফিরে যায়।গোলরক্ষক স্যাম বাট্রাম রয়ে যান গোল পাহারায়।কুয়াশা যত বাড়ছে-তার সতর্কতাও তত বেশি বাড়ছে।পেছনে মানুষের কোলাহলে তিনি শুনতে পাননি রেফারির খেলা সমাপ্তির বাঁশী।অনেকক্ষণ পর- মাঠের একজন নিরাপত্তা কর্মী এসে তাঁকে জানায় ম্যাচটি প্রায় পনের মিনিট আগেই শেষ হয়ে গেছে।

স্যাম বাট্রাম বলেন- না এটা হতে পারেনা।আমি বিশ্বাস করিনা।খেলা শেষ হয়ে গেলে বন্ধুরা অবশ্যই আমাকে বলতো।আমাকে মাঠে একা রেখে ওরা চলে যেতোনা।একজন মানুষও কি ছিলোনা-যে আমার খোঁজ করবে। এরপর,সত্যি যখন বুঝলেন-আসলেই খেলা শেষ হয়ে গেছে। তখন,স্যাম গভীর এক দুঃখ পেলেন।খেলা শেষ হওয়ার জন্য না। বরং বন্ধুরা যে সত্যিই তাকে না জানিয়ে চলে গেছে সে জন্য। যাদের জন্য তিনিগোল পাহারায় দাঁড়িয়ে ছিলেন- তারা সবাই চলে গেলো। কেউ তার কথা একটিবার মনেও রাখলোনা।

জীবনটাও বুঝি এমনি একখেলার মাঠ। যেখানে সময় দিয়ে, সামর্থ্য দিয়ে যাদের জন্য ডিফেন্ড করে প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করে- সামান্য কুয়াশার পরিস্থিতিতে তারাই এভাবে সব কিছু ভুলে চলে যায়। বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

Address

Suagram, Kotalipara
Gopalgonj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students United Club - SUC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category