Bright Korean Language Centre -BKLC

Bright Korean Language Centre -BKLC ব্রাইট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বাগতম�

23/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কল্যাণার্থে এবং দ্রুত ভিসা ইস্যু সংক্রান্ত সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে কোরিয়া মুসলিম কমিউ...
15/06/2025

দক্ষিণ কোরিয়া প্রবাসীদের কল্যাণার্থে এবং দ্রুত ভিসা ইস্যু সংক্রান্ত সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে কোরিয়া মুসলিম কমিউনিটির হোয়াসং বায়তুল ফালা মসজিদ এন্ড ইসলামিক সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বোয়েসেল ও কোরিয়াস্থ দূতাবাসের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হোয়াসং বায়তুল ফালা মসজিদ এন্ড ইসলামিক সেন্টার মিলনায়তনে গত (১৪ জুন ২০২৫) শনিবার রাতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এবং কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সম্মানিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সারওয়ার আলম স্যার এবং দূতাবাসের লেবার উইং ও বোয়েসেল গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কোরিয়া মুসলিম কমিউনিটি'র কেন্দ্রীয় সভাপতি ইয়াসির চৌধুরীসহ দক্ষিণ কোরিয়া অবস্থিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।।

মত বিনিময় সভায় কোরিয়া মুসলিম কমিউনিটি দক্ষিণ কোরিয়া এর প্রস্তাবনা সমূহঃ

০১. দূতাবাসে কার্যকরী ইপিএস ডেস্ক খোলা: কোম্পানি/ইপিএস চাকরি সংশ্লিষ্ট যেকোনো সমস্যা সমাধানের জন্য এম্বাসিতে আলাদা ডেডিকেটেড ডেস্ক খোলা। অথবা পুরো কোরিয়াকে কয়েকটা অঞ্চলে ভাগ করে একাধিক অফিস খোলা, যেখানে ইপিএস কর্মীগণ তাদের যাবতীয় সমস্যার তড়িৎ সমাধান পাবেন।
০২. কোম্পানি পরিবর্তন রোধে দূতাবাস কর্তৃক ইপিএস কর্মীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা।
০৩. কোম্পানি পরিবর্তন রোধে বোয়েসেল কর্তৃক HRD কোরিয়ার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে নতুন আগত কর্মীগণ মিনিমাম এক বছর কোম্পানিতে কাজ করা নিশ্চিত করে।
০৪. ট্রেনিং সেন্টারের শিক্ষকদের মান উন্নয়নে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
০৫. বোয়েসেলের প্রশিক্ষণ ভিডিও কোরিয়ান মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করা।
০৬. একই কোম্পানিতে পাঁচ বছর বা তার অধিক কাজ করা কর্মীদের বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান করা।
০৭. নতুন আগত কর্মীদের কতো পার্সেন্ট কোম্পানি পরিবর্তন করেছে তা প্রতি ৬ মাসে একবার প্রকাশ করার ব্যবস্থা করা।
০৮. প্রতি বছর ভিসা ইস্যুর সংখ্যা বিবেচনা করে কোটা নির্ধারণ করা।
০৯. স্পেশাল সিবিটির কর্মীদের কারো কারো মধ্যে দুর্নীতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
১০. নোদোংবু গুলোতে বাংলাদেশী প্রতিনিধি রাখার ব্যবস্থা করা। এক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে।

১১. জামানত ইস্যু: শুধু নিম্নোক্ত কারণে জামানত বাতিল করা: ক) কোনো কারণে অবৈধ হলে। খ) কোনো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ সংগঠিত হলে। এর বাইরে অন্য কোনো কারণে যেমন রিলিজের কারণে জামানত বাতিলের সিদ্ধান্ত পূণর্বিবেচনা করা।
১২. কোরিয়ায় আসার পর ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বাস্তব ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
১৩. শিক্ষাগত যোগ্যতা তুলে দিয়ে কর্মক্ষম ও পরিশ্রমী জনশক্তি বাছাই করা।
১৪. ইস্যুর পরপর ফ্লাইটের ব্যবস্থা করা। দেরিতে ফ্লাইটের কারণে ইস্যু কম হয়।
১৫. কোয়ারেন্টাইন পদ্ধতি বাতিল করে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য মাস ব্যাপী সরাসরি ক্লাসের ব্যবস্থা করা।
যেমন:
ক. ভাষাগত দক্ষতা বৃদ্ধি,
খ. যেকোনো ধরনের কাজের সাথে মানিয়ে নেয়ার বাস্তব প্রশিক্ষণ,
গ. কোম্পানী পরিবর্তনের কারণে ব্যক্তি ও দেশের এমনকি মালিক পক্ষের ক্ষতির দিকগুলোর ব্যাপারে সচেতন করা,
ঘ. মালিক বা অন্য সহকর্মীদের সাথে আচরণ,
ঙ. কোরিয়ায় জীবন-যাপন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা প্রদান করা।

১৬. একাধিক বাংলাদেশী কাজ করে এমন কোম্পানির তালিকা সংরক্ষণ এবং ভিজিট করা। মালিক ও মালিকের দৃষ্টিতে যারা ভালো কাজ করে, তাদেরকে তৎক্ষণাৎ মালিকের মাধ্যমে পুরস্কৃত করা।
১৭. বোয়েসেল-দূতাবাস যৌথ উদ্যোগে দুই দেশের মধ্যে কিভাবে বানিজ্যিক এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধি করা যায় তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
১৮. যে সকল খাতে লোক সরবরাহ করার সুযোগ রয়েছে, কোটা বৃদ্ধিতে তার যথাযথ উদ্যোগ নেয়া।
১৯. বোয়েসেলের মাধ্যমে ছাত্র পাঠানোর বিষয়টি পূণর্বিবেচনা করা। কেননা, এতে সমালোচনা এবং প্রবাসীদের মনে আস্থার সংকট তৈরি করছে।
২০. কোরিয়ার বিভিন্ন কমিউনিটি প্রতিনিধিদের সাথে ধারাবাহিক পর্যালোচনা মিটিং রাখা।
২১. বোয়েসেল আমাদের অভিভাবক প্রতিষ্ঠান। সকল ক্ষেত্রে কোরিয়া প্রবাসীদের মনে আস্থা ফিরিয়ে আনার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

২২. মালিক পক্ষের অসন্তুষ্টির কারণ সমূহ:

ক. কোম্পানিতে বাংলাদেশীদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্বের কারণে মালিকদের অসন্তুষ্টি।
খ. সরাসরি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে ছুটি কাটিয়ে আসতে না পারায় মালিকদের অসন্তুষ্টি।
গ. অধিক বেতন প্রাপ্তির আশায় কর্মস্থল পরিবর্তন করা। এ সকল কারণ দূরীকরণে কর্মীদের প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

২৩. দূতাবাসের প্রতি বিশেষ পরামর্শ:

ক. শনি-রবিবার সেবা ডেস্ক চালু করা।
খ. বৈধ-অবৈধ সকল শ্রেণীর কর্মীদের সমস্যা সমাধানে তড়িৎ পদক্ষেপ নেয়া।
গ. দূতাবাসের উদ্যোগে একাধিক স্বেচ্ছাসেবক টিম গঠন করে বিভিন্ন কোম্পানি ভিজিট করে সমস্যা চিহ্নিত করে সমাধান করা।
ঘ. দূতাবাসে সার্বক্ষণিক দোভাষী হেল্প লাইন রাখা।
ঙ. বিভিন্ন দিবসে আলোচনা অনুষ্ঠানে কমিউনিটি প্রতিনিধিদের সম্পৃক্ত করা।
চ. কর্মস্থলে বা অন্য কোথাও দুর্ঘটনায় আহত-নিহত কর্মীদের তৎক্ষণাৎ খোঁজ নেয়া।
ছ. বৈধ-অবৈধ মৃত ব্যক্তির লাশ সরকারী অর্থায়নে দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা।

দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা সবাই একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রস্তাবনা গুলো প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনের ভিত্তিতে সাজানো হয়েছে, যা বাস্তবায়ন হলে শুধু প্রবাসীদের জীবনমানই উন্নত হবে না, বরং বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, শ্রমবাজার এবং সম্মানও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

আমরা বিশ্বাস করি—বাংলাদেশ সরকার, বোয়েসেল ও কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস আমাদের এই দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। প্রবাসীরা যেন আস্থার সাথে তাদের ভবিষ্যৎ গড়তে পারে—এটাই আমাদের শেষ চাওয়া।

"প্রবাসীর মর্যাদা রক্ষা হোক রাষ্ট্রীয় অঙ্গীকারে—এগিয়ে যাক বাংলাদেশ!

13/05/2025
04/02/2025

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আলহামদুলিল্লাহ EPS কোটা পূরণ ও অধিক পরিমাণ জব অফার ইস্যুর ক্ষেত্র তৈরির লক্ষ্যে গত ১৩ আগস্ট ২০২৪ তারিখ কোরিয়ার শ্রম ও কর...
26/08/2024

আলহামদুলিল্লাহ EPS কোটা পূরণ ও অধিক পরিমাণ জব অফার ইস্যুর ক্ষেত্র তৈরির লক্ষ্যে গত ১৩ আগস্ট ২০২৪ তারিখ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বোয়েসেল-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
©️ BOESL

24/08/2024

지난 13일, 델와르 호세인 주한방글라데시 대사와 앤왈 호세인 송출기관(BOESL) 상임이사가 방글라데시 근로자의 한국 취업 활성화 방안을 논의하기 위해 중소기업중앙회를 찾았다.방글라데시는 2007년부터 외국...

অবশেষে ধার্য হল  দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের সর্বনিম্ন বেতন স্কেল। প্রায় ১২ ঘন্টা যাবত “ম্যারাথন” দর কষাকষির মাধ্যমে  অ...
12/07/2024

অবশেষে ধার্য হল দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের সর্বনিম্ন বেতন স্কেল। প্রায় ১২ ঘন্টা যাবত
“ম্যারাথন” দর কষাকষির মাধ্যমে অবশেষে ১.৭% বৃদ্ধি পেয়ে ঘন্টায় ১০,০৩০ উওন ধার্য করা হয়। যা ২০২৪ সালের তুলনায় ঘন্টায় ১৭০ উওন বেশি। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া সর্বনিম্ন বেতন স্কেল ৩৭ বছর পর ১০ হাজার উওন এর গণ্ডি ছাড়ালো। ২০২৫ সালের জানুয়ারির ১ তারিখ হতে-

প্রতি ঘন্টায়= ১০০৩০ উওন
প্রতিদিন( ৮ ঘন্টা)=৮০২৪০ উওন
ওভারটাইম প্রতি ঘন্টায়= ১৫০৪৫ উওন
নাইট এলাউন্স প্রতি ঘন্টায়= ৫.০১৫ উওন ( রাত ১০টা- সকাল ৬ টা)

মাসিক ২০৯ ঘন্টা = ২০৯৬২৭০ উওন

Bright Korean Language Center Gopalganj এর পক্ষ থেকে সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।

https://www.facebook.com/share/j1oPskoj72eM62te/?mibextid=oFDknk
09/07/2024

https://www.facebook.com/share/j1oPskoj72eM62te/?mibextid=oFDknk

নোটিশ উত্তীর্ণদের তালিকা view জব অ্যাপলিকেশন ফর্ম ও নমুনা view জব অ্যাপলিকেশন ফর্ম (এমএস ওয়ার্ড) view

কোরিয়ানরা উন্নত হবে না কেনো? ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️দক্ষিণ কোরিয়ার পাব্লিক বাস সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য, সকল পাব্লিক বাস স...
26/06/2024

কোরিয়ানরা উন্নত হবে না কেনো?
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দক্ষিণ কোরিয়ার পাব্লিক বাস সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য, সকল পাব্লিক বাস সরাসরি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত, প্রত্যেকটা বাসে এসি, হিটার, ওয়াই-ফাই সুবিধা সহ ডিজিটাল লেনদেনের পাশাপাশি, নগদ টাকা দিয়ে ভ্রমণ করার সুবিধা রয়েছে , তবে নগদ টাকা দিয়ে ভ্রমণ করলে আপনাকে বাড়তি খরচ গুনতে হবে, কার্ড দিয়ে পে করলে যাওয়ার আসার খরচ একবার দিলেই হবে (১ঘন্টার মধ্যে) অর্থাৎ আপনি একবার ১০০ টাকা পে করলে ১ ঘন্টার মধ্যে ফেরত আসলে টাকা দিতে হবে না, সম্পুর্ন ফ্রী (সব শহরে একইরকম সুবিধা নাও থাকতে পারে) যাত্রী থাকুক আর না থাকুক অথবা যদি শুধুমাত্র ১ জন যাত্রীও থাকে, তাহলেও বাস তার নির্দিষ্ট রুটে চলবেই, বাসের মধ্যে, অসুস্থ রোগী, পঙ্গু, ছোট বাচ্চা,গর্ভবতী মহিলা, বৃদ্ধদের জন্য আসন সংরক্ষিত আছে, আপনি সেসব সিটে বসতে পারবেন না, যদি কেউ না থাকে তবে সাময়িক বসলেও সেসব ব্যক্তিরা আসলে সিট ছেড়ে দিতে হবে, বাসের ভেতর জোরে শব্দ করে কথা বলা যাবে না,কাউকে ডিস্টার্ব করা যাবে না, সাউন্ড দিয়ে গান শোনা যাবে না,আপনার যদি কোনো স্টপেযে নামতে চান,তবে স্টপ বাটন চাপতে হবে, এলইডি ডিসপ্লের মাধ্যমে আপনার গন্তব্য সম্পর্কে তথ্যের পাশাপাশি, ডিজিটাল সাউণ্ড সিষ্টেমে মুখে কোরিয়ান এবং ইংরেজিতে বলে দিবে, বলতে পারেন ফাস্ট ক্লাস সুবিধা সম্পন্ন বাস,তাও আবার সল্প মুল্যে, আমাদের বাংলাদেশ বিমানের চেয়েও উন্নত।

Bright Korean Language Center Gopalganj

02/06/2024

Address

Mandartola
Gopalgonj
8100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bright Korean Language Centre -BKLC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share