Rural Development Academy- RDA,Gopalganj.

Rural Development Academy- RDA,Gopalganj. Training and research organization under LGRD Ministry.

ইমাম প্রশিক্ষণ একাডেমি,  গোপালগঞ্জ কেন্দ্রে প্রশিক্ষণরত ইমামদের মাঠ পর্যায়ে কৃষি ও বনায়ন মৎস্য ও পশুপাখি পালন বিষয়ক  ...
20/08/2026

ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জ কেন্দ্রে প্রশিক্ষণরত ইমামদের মাঠ পর্যায়ে কৃষি ও বনায়ন মৎস্য ও পশুপাখি পালন বিষয়ক কার্যক্রম পরিদর্শনের জন্য একদিনের শিক্ষা সফরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ পরিদর্শন করেন।

সাময়িক পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের বিক...
18/08/2026

সাময়িক পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশের লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জে “সাময়িক পতিত জমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ড. আব্দুল মজিদ প্রামানিক, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং আরডিএ গোপালগঞ্জের পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় আরডিএ, খুলনা ও বরিশাল জোনের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, আরডিএ গোপালগঞ্জের অনুষদবর্গ, ব্রাক প্রতিনিধি, প্রাণ আরএফএল প্রতিনিধি, এসিআই প্রতিনিধি, স্কয়ার প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামানিক বলেন, “দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত জরুরি। সাময়িক পতিত জমিকে পরিকল্পিতভাবে ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করা সম্ভব। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা ও বাজার ব্যবস্থাপনার মধ্যে একটি কার্যকর সমন্বয় তৈরি হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে সূর্যমুখী তেল উৎপাদন এবং সূর্যমুখী খেতে মৌ চাষের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “আরডিএ গোপালগঞ্জ কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। তেল জাতীয় ফসলের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার এবং বাজার সংযোগ তৈরির মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। সরকারি ও বেসরকারি যৌথ প্রচেষ্টার একটি মডেল হিসাবে এটি বাস্তবায়িত হলে দেশের তেলের চাহিদা পূরণে ভূমিকা রাখবে এবং মধু চাষীদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সঠিক পরিচর্যা ও সম্প্রসারণ সেবার মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের পাশে থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল ও খুলনা বিভাগে সূর্যমুখী চাষ ও সঠিক উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে ভোজ্যতেলের অপার সম্ভাবনা সৃষ্টি হবে। আরডিএ গোপালগঞ্জের পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবী বলেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষকদের সঙ্গে উদ্যোক্তা ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠবে। এর ফলে পতিত জমির ব্যবহার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং তেল জাতীয় ফসলের উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রশিক্ষণ কর্মশালায় কৃষি কর্মকর্তা, গবেষক, উদ্যোক্তা, বেসরকারি সংস্থা ব্রাক, এসিআই, প্রাণ আরএফএল, স্কয়ার ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বতঃস্ফুত অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। বরিশাল অঞ্চলের কলাপাড়া ও খুলনার পাইকগাছায় সূর্যমুখীর ব্যাপক আবাদ হওয়ায় এ অঞ্চলকে একটি হাব হিসাবে গড়ে তোলার বিষয়ে বক্তারা মতামত প্রদান করেন। এছাড়াও বক্তারা তেল জাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রয়োগ এবং প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ এ অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র  মহিলাদের ...
09/08/2026

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ এ অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ইরেসপো দ্বিতীয় পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মহিলা সুফলভোগী সদস্যদের পাঁচ দিন মেয়াদী উদ্যোক্তা উন্নয়ন ০২টি প্রশিক্ষণের উদ্বোধন করেন জনাব এ কে এম তারেক মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ঢাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ড.আব্দুল্লাহ আল মামুন মহাপরিচালক, আরডিএ,গোপালগঞ্জ।

“বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তির  দৃপ্ত  শপথে  শত শত প্রাণের রক্তে রঞ্জিত জুলাই শহীদদের স্মরণে পল্লী উন্...
06/08/2026

“বৈষম্যহীন আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তির দৃপ্ত শপথে শত শত প্রাণের রক্তে রঞ্জিত জুলাই শহীদদের স্মরণে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষ্যে আরডিএ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা মহান জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম, স্বাধীনতার মূল্যবোধ এবং একটি বৈষম্যহীন , সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়কে রঙ্-তুলির মাধ্যমে সৃজনশীলভাবে ফুটিয়ে তোলে। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরডিএ, গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এছাড়াও অনুষ্ঠানে যুগ্ম-পরিচালক, মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, আরডিএ ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মাহামুদুল হাসান ও স্কুলের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
প্রানবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগীতা শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তির  দৃপ্ত  শপথে  শত শত প্রাণের রক্তে রঞ্...
05/08/2026

বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তির দৃপ্ত শপথে শত শত প্রাণের রক্তে রঞ্জিত জুলাই শহীদদের স্মরণে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপট বিবেচনায় আরডিএ, গোপালগঞ্জ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এছাড়াও একাডেমির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আলোচনায় স্বতস্ফুত অংশগ্রহণ করেন। মহাপরিচালক মহোদয় তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রম, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, মানবিকতা ও জাতীয় চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়সমূহ থেকে শিক্ষা গ্রহন করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পল্লীর প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন পন্থা ও মডেলের সমন্বিত প্রয়োগের মাধ্যমে আরডিএ, গোপালগঞ্জের ভূমিকার কথা তিনি বক্তব্যে উল্লেখ করেন। দিবসের কর্মসূচির অংশ হিসাবে আরডিএ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিভিন্ন চিত্র অঙ্কন করে, যা উপস্থিত সকলকে বিমোহিত করে। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এর বিভিন্ন কর্মসূচি দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ইতিহাস -সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

আরডিএ ল্যাবরেটরি স্কুল, কোটালীপাড়া, গোপালগঞ্জের উদ্যোগে আজ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্...
04/08/2026

আরডিএ ল্যাবরেটরি স্কুল, কোটালীপাড়া, গোপালগঞ্জের উদ্যোগে আজ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে সম্মানিত অভিভাবকবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন ।আর ডি এ গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন অত্যন্ত মনোযোগ সহকারে অভিভাবকবৃন্দের কথা শুনেন এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গোপালগঞ্জের উদ্যোগে সমন্বিত ও আধুনিক পুষ্টি কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা ...
03/08/2026

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গোপালগঞ্জের উদ্যোগে সমন্বিত ও আধুনিক পুষ্টি কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির সদস্য ভুক্ত দুস্থ ও সুবিধা বঞ্চিত সমবায় সমিতির ৪০ জন সদস্য। আরডিএর হলরুমে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, গোপালগঞ্জের সম্মানিত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, গোপালগঞ্জের পরিচালক মো. মাহমুদুন্নবী, যুগ্ম পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক, মেডিকেল অফিসার ডাক্তার ফজিলাতুন্নেছা ইমু, নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো:আবু রায়হান, বিআরডিবির ইউআরডিও জনাব জ্যোতি প্রকাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের মায়েদের শরীরে বিভিন্ন পুষ্টির (যেমন : ভিটামিন, খনিজ পদার্থ, আমিষ, শর্করা) ইত্যাদির অভাব রয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রোগের উপসর্গ তাদের শরীরে দেখা দেয়। তাদেরকে পুষ্টিকর খাবার গ্রহণে সচেতনতামূলক উপদেশ দিয়েছেন।

”পরিবেশ বাঁচাও জীবন বাঁচাও” স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের অংশ হিসাবে ”ওয়ান চাইল্ড ওয়ান ট্রি...
30/07/2026

”পরিবেশ বাঁচাও জীবন বাঁচাও” স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের অংশ হিসাবে ”ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় কোটালীপাড়া, গোপালগঞ্জে নারকেলবাড়ি উচ্চ বিদ্যালয়, তালিমপুর উচ্চ বিদ্যালয় ও মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে তিনটি বিদ্যালয়ে ১৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, পরিচালক কৃষিবিদ মো: মাহমুদুন্নবী ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মহাপরিচালক বলেন যে, পরিবেশের বিরূপ প্রভাব থেকে মুক্ত হয়ে বাসযোগ্য পৃথিবী গড়তে, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সরকারের এই কর্মসূচি যুগোপযোগী ও অত্যন্ত প্রশংসনীয়। একাডেমি ইতোমধ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০০০ গাছের চারা বিতরণ সফলভাবে বাস্তবায়ন করেছে । সরকারের এই উদ্যোগকে একাডেমি নিজস্ব পরিকল্পনায় নিরলসভাবে কাজ করছে । জলবায়ু সহনশীল টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে ”ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচি ফলপ্রসূ ভূমিকা রাখবে।

নিরাপদ ফসল উৎপাদন, উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ক তিনটি কোর্সের শুভ...
29/07/2026

নিরাপদ ফসল উৎপাদন, উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় পদ্ধতিতে হাঁস-মুরগি পালন বিষয়ক তিনটি কোর্সের শুভ উদ্বোধন করলেন আজ বুধবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গোপালগঞ্জের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন । উপস্থিত ছিলেন পরিচালক মো: মাহমুদুন্নবী, যুগ্ম-পরিচালক মোহাম্মদ তোজাম্মেল হক, উপ-পরিচালক মোর্শেদ হাসান মোস্তফা ও আরডিএ গোপালগঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কোটালীপাড়ার ৪০ জন বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং ৪০ জন কৃষক কৃষাণী। মহাপরিচালক মহোদয় বলেন ইমামরা হচ্ছেন সমাজের মানুষের সভ্যতা ও ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং সাথে সাথে মানুষের আয় রোজগারের জন্য কাজ করে থাকেন।পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) গোপালগঞ্জ দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণা ও প্রয়োগিক গবেষণা চালিয়ে যাচ্ছে । এখানে নিরাপদ দই উৎপাদন ও বাজারজাতকরণ এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য ট্রাইকোডার্মা ল্যাব স্থাপন করা হচ্ছে যা দিয়ে এখানে নিরাপদ ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইমামগণ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আর্থিক উন্নতি করতে পারবে এর পাশাপাশি কাজের ভালো দিকগুলো প্রচার করবে। প্রত্যেকে হাতে-কলমে ব্যবহারিক কাজ করবে যাতে প্রশিক্ষণ শেষে উৎপাদন বাড়ানোর কাজে অংশগ্রহণ করতে পারেন।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ বাংলাদেশের গ্রামীণ উন্নযয়ন, কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রস...
20/07/2026

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জ বাংলাদেশের গ্রামীণ উন্নযয়ন, কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একাডেমিটি বিভিন্ন প্রশিক্ষণ, প্রদর্শনী, গবেষণা ও ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা, সম্প্রসারণকর্মী এবং প্রশিক্ষণার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ নিশ্চিতকরণ এবং টেকসই মৎস্যচাষের প্রসারের লক্ষ্যে আরডিএ, গোপালগঞ্জে দেশীয় ও বাণিজ্যিক বিভিন্ন প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন প্রযুক্তির ওপর নিয়মিত প্রশিক্ষণ ও ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিং মাছ (Heteropneustes fossilis) বাংলাদেশের একটি উচ্চমূল্যের দেশীয় মাছ, যা এর উৎকৃষ্ট স্বাদ, উচ্চ পুষ্টিমান এবং বাজারে ব্যাপক চাহিদার কারণে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু প্রাকৃতিক পরিবেশে এ মাছ নির্দিষ্ট প্রজনন মৌসুমে ডিম দেয়, ফলে সারাবছর পর্যাপ্ত ও মানসম্মত পোনা উৎপাদন সম্ভব হয় না। এ সীমাবদ্ধতা দূর করতে ওভাপ্রিম (Ovaprim) হরমোন ব্যবহার করে কৃত্রিম প্রজনন প্রযুক্তি বর্তমানে একটি কার্যকর, নির্ভরযোগ্য এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে অধিক হারে নিষেক, ডিম ফুটানো এবং মানসম্মত রেণু উৎপাদন সম্ভব হয়, যা বাণিজ্যিক মৎস্যচাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের সুযোগ্য মহাপরিচালক ও পরিচালক মহোদয়ের দিকনির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে শিং মাছের কৃত্রিম প্রজনন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে আধুনিক হ্যাচারি প্রযুক্তির ব্যবহার, মানসম্মত পোনা উৎপাদন এবং প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Address

Kotalipara
Gopalganj
8110

Alerts

Be the first to know and let us send you an email when Rural Development Academy- RDA,Gopalganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share