Model Institute of Medical Technology - মডেল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি

Model Institute of Medical Technology - মডেল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Model Institute of Medical Technology - মডেল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, College & University, 268/Bodor Road, Bankpara, Gopalganj.

Photos from Dhaka University Happiness Club - DUHC's post 04/04/2020
করোনাভাইরাসে দুশ্চিন্তা-উদ্বেগের মধ্যে কীভাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করবেন? 23/03/2020

❑ খবর দেখা কমিয়ে দিন, কী পড়ছেন সে ব্যাপারে সতর্ক হোন
❑ সামাজিক মাধ্যম থেকে কিছুটা সময় বিচ্ছিন্ন থাকুন
❑ হাত ধুতে হবে, কিন্তু বাড়াবাড়ি করবেন না

করোনাভাইরাসে দুশ্চিন্তা-উদ্বেগের মধ্যে কীভাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করবেন? করোনাভাইরাসের বিস্তার পৃথিবীকে এক অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। প্রতিনিয়ত সংবাদমাধ্যমে খবর প্রচার হচ.....

16/01/2020

সার্টিফিকেট কেবল কাগজের টুকরো!
শিক্ষা প্রকাশ পায় আচরণে...

16/01/2020

“I’ve been married for 30 years but I’ve never looked into my wife’s purse. I still knock on the bedroom door if she’s changing; I knock on my daughter’s bedroom door. They know it’s me, but this is their space.”
- Shah Rukh Khan on respecting women

"৩০ বছর হলো বিয়ে হয়েছে কিন্তু কখনোই আমার স্ত্রীর ব্যাগ ঘেঁটে দেখিনি। শোবার ঘরের দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকি যদি সে (স্ত্রী) পোশাক পরিবর্তনরত থাকে। আমি আমার মেয়ের শোবার ঘরে তার অনুমতি নিয়ে ঢুকি। তারা জানে যে আমি তবুও এটা তাদের নিজস্ব জায়গা।"

- শাহরুখ খান (নারীদের সম্মান প্রসঙ্গে)

© twitter.com/srkuniverse/status/1079202955881005057

06/01/2020

🐥 শীতের অতিথি পাখি শিকার রোধে সচেতনতা 🦅

সাধারণত প্রতিবছর শীতের সময় বিশে^র বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আমাদের দেশে এসে থাকে।

এ সকল পাখির কলকাকলিতে চারপাশ যেমন এক অপার্থিব সৌন্দর্যে ভরে উঠে, তেমনি এসব অতিথি পাখি আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে, কখনো কখনো কিছু অসচেতন ও লোভি পাখি শিকারিকে এ সকল অতিথি পাখি শিকার করতে দেখা যায়, যা একটি দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের জন্য সর্বোচ্চ এক বছরের জেল, এক লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

উল্লেখ্য যে, কখনো কখনো কিছু কিছু অতিথি পাখি বিভিন্ন বার্ড-ফ্লু রোগের জীবানু বহন করে থাকতে পারে। এ ধরনের জীবানু সাধারনত মানুষ বা অন্যান্য দেশী প্রজাতির পাখির মধ্যে ছড়ায় না, কারণ অতিথি পাখিরা সচরাচর তাদের নিজস্ব বিচরণ ক্ষেত্রের বাইরে অন্য কোথাও যায় না। তবে, কেউ যদি এদের সংস্পর্শে আসে সেক্ষেত্রে এ ধরনের জীবানু দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। তাই অতিথি পাখি শিকারি, বাহক ও বিক্রেতাসহ যারা কোনো না কোনোভাবে অতিথি পাখির সংস্পর্শে আসেন, তাদের এ ধরনের জীবানু দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

আসুন আমরা নিজেরা অতিথি পাখি শিকার থেকে বিরত থাকি
অন্যকে অতিথি পাখি শিকারে নিরুৎসাহিত করি
কেউ যদি অতিথি পাখি শিকার করে তাহলে পুলিশকে জানান

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি

© Bangladesh Police MEDIA, PHQ
[3 DEC, 2020]

06/01/2020

🚎 ঘন কুয়াশায় যান চলাচলে সতর্কতা 🚌

ঘন কুয়াশার কারণে সাধারণত আমাদের দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসে। এ কারণে অনেক সময় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলের সময় সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। ফলে এ সময় সড়কে দুর্ঘটনার আশংকা কিছুটা বেড়ে যায়।

🚌 ঘন কুয়াশায় গাড়ি চালানোর ক্ষেত্রে নিচের পরামর্শ সমূহ অনুসরণের চেষ্টা করুনঃ

 জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার করুন

 বিপরীত দিক থেকে আসা গড়ি অতিক্রমের সময় লো-বীমে গাড়ি চালান, এতে করে বিপরীত দিক থেকে আসা গড়ির চালকের চোখ আপনার গাড়ির হেডলাইটের আলোর তীব্রতা থেকে মুক্ত থাকবে

 ঘন কুয়াশার কারণে যদি সামনের রাস্তা ভালোভাবে দেখা না যায়, সেক্ষেত্রে সড়কের বাম পার্শের মার্কিং লাইন ধরে গাড়ি চালান

 কুয়াশা ভেজা রাস্তা, কর্দমাক্ত রাস্তা এবং লবনবাহী ট্রাক চলাচলের রাস্তা পিচ্ছিল থাকে বিধায় এ ধরনের রাস্তায় অত্যন্ত ধীর ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান

 ঘন ঘন মোড়বিশিষ্ট রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেশী থাকে বিধায় এ ধরনের রাস্তায় অধিক সতর্কতা অবলম্বন করুন

 এছাড়াও ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় সর্বদা যানবাহনের গতি সীমিত রেখে অধিক সতর্কতার সাথে গাড়ি চালানোর চেষ্টা করুন।

নিজের ও অন্যের জীবন বাঁচাতে সতর্কতার সাথে গাড়ি চালান

নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি

© Bangladesh Police MEDIA, PHQ
[6 DEC, 2020]

Want your school to be the top-listed School/college in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

268/Bodor Road, Bankpara
Gopalganj
8100