09/02/2025
চলেন " A White Bus" এ উঠে একটুখানি ঘোরাঘুরি করে আসি এবং সেইসাথে Subordinate conjunction গুলো সুন্দর করে চিনে ফেলি। কেন না, Subordinate conjunctions চিনতে পারলে আপনি Subordinate clause সহজেই ধরতে পারবেন।
Subordinate Conjunction সহ এর ডানদিকের (Sub+ Finite Verb) যুক্ত অংশই হলো Subordinate Clause। যার অপর নাম হলো Dependent Clause। কারন, Subordinate clause, Principal /Main/independent clause এর ওপর নির্ভর করে বাক্যের অর্থকে পরিপূর্ণতা দেওয়ার জন্য।
Clause (বাক্যাংশ- বাক্যের অংশ) এর সাথে Connected হচ্ছে গঠনানুযায়ী যে ৩ প্রকারের sentence আছে (Simple, Complex & Compound) তারা।
অর্থাৎ, Subordinate Clause (S.C) + Principal Clause (P.C) = Complex sentence ( জটিল/মিশ্র বাক্য)
Subordinate clause সর্বদা বাক্যের শুরতে অথবা মাঝে বসে।
অন্যদিকে Coordinate conjunctions এর নেমোনিক হলো, " FAN BOYS"। তাই, এই শব্দগুলো যখন ২টা Principal clause এর মাঝে বসে যে ধরনের sentence তৈরি করে তাকে বলে Compound sentence (যৌগিক বাক্য)
S.C+ P.C = Complex sentence
P.C+ P.C = Compound sentence. (মাঝে Coordinate conjunction বসে)
One More thing, প্রতিটা Principal Clause ই হলো Simple Sentence (সরল বাক্য).
Simple sentence : আগে/পরে Phrase যুক্ত থাকতে পারে এবং ১টা Subject, ১টা Finite Verb( সমাপিকা ক্রিয়া) এবং একাধিক non-finite verb থাকতেও পারে নাও পারে, এই ধরনের Sentence কে বলে Simple sentence.
Giving him a glare, The traffic Sergeant told him to show his driving license. এটা একটা Simple Sentence.
Giving him a glare - এই অংশটা হলো একটা Phrase (শব্দগুচ্ছ) -- মিনিমাম ২টা শব্দ থাকলেও সেটা Phrase হয়। এবং Phrase এ Sub+ Finite Verb কখনো একসাথে থাকেনা।
I Slapped him because he misbehaved with me.
এটা একটা Complex sentence। Clause এর সাহায্যে sentence চিনুন, এখানে Subordinate Conjunction হলো Because, তাই এর ডানদিকের অংশটা হলো Subordinate Clause. Because he misbehaved with me ( Subordinate Clause) আর অপর অংশ ( I Slapped him) হলো Principal Clause. সুতরাং, একটা Subordinate clause + একটা Principal clause থাকলে সেটা Complex sentence.
Read attentively Or You'll fail in the exam.
এখানে Read attentively হলো Principal clause. Coordinate conjunction হিসেবে Or বসেছে এবং এর পরেও আরেকটা Principal clause (You'll fail in the exam) বসেছে।
সুতরাং, P.C + Co-ordinate conjunction + P.C = Compound sentence.
যতটা লিখে বোঝানো যায় তার থেকেও বেশি ফলপ্রসূ হয় সরাসরি ক্লাসে বোঝানোর সময়ে।
clause অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। Changing sentence এর Simple, Complex, Compound এর ক্ষেত্রে H.S.C Academic এর English 2nd Paper এ "Changing Sentence " এর মধ্যে এগুলো আসবে।
আশা করি,, কেউ মনোযোগ দিয়ে এই লেখাটুকু পড়লে আপনাদের উপকারে আসবে হয়তো বা। ধন্যবাদ ❤️