ICT Education care, Tushar sir.

ICT Education care, Tushar sir. একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদ?

23/01/2022

১ম অধ্যায়ঃ
পাঠ-৪ঃ
জ্ঞানমূলক প্রশ্নঃ
১। ক্রায়োসার্জারী কি?
উত্তরঃ খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারী বলে।
২। Cryosurgery শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ Cryosurgery শব্দটি গ্রীক শব্দ Cryo (খুবই ঠান্ডা) থেকে এসেছে এবং Surgery অর্থ হাতের কাজ।
৩। ক্রায়োসার্জারীতে কি কি কেমিক্যাল ব্যবহার করা হয়?
উত্তরঃ তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার প্রোপেন।
৪। ক্রায়োসার্জারীর সাহায্যে কোন কোন রোগের চিকিৎসা করা হয়?
উত্তরঃ তিল, আঁচিল,ব্রণ, মেছতা, বিভিন্ন ধরনের টিউমার, পাইলস, মুখের ক্যান্সার, প্রোস্টেট, যকৃৎ এবং কোন কোন হাড়ের ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার ইত্যাদি।
৫। ক্রায়োসার্জারী চিকিৎসায় ভালো টিস্যু রক্ষার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ থার্মোসেন্সর।
৬। CAD- Computer Aided Design.
৭। CAE- Computer Aided Engineering.
৮। CAM- Computer Aided Manufacturing.
৯। MRP- Manufacturing Requirement Planning.
১০। MRP- Manufacturing Resource Planning.

18/01/2022

পাঠ-৩
প্রথম অধ্যায়
জ্ঞানমূলক প্রশ্নঃ
১। ভার্চুয়াল রিয়েলিটি কি?
উত্তরঃ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
২। ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ কম্পিউটার হ্যাকার লেনিয়ার।
৩। টেলিপ্রেজেন্স কি?
উত্তরঃ টেলিপ্রেজেন্সকে ভার্চুয়াল রিয়েলিটির একটি প্রয়োগ বলা হয়। বিশ্ব এখন হাতের মুঠোয় - এ শ্লোগানটি বাস্তবে রূপ দিতে এর প্রয়োগ। উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অনেক দূর থেকে কাজ পরিচালনা করার প্রক্রিয়াটি টেলিপ্রেজেন্স সম্পন্ন করে।
৪। কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
উত্তরঃ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
৫। কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি প্রথম কে কখন চালু করেন?
উত্তরঃ জন ম্যাকার্থি ১৯৫৬ সালে।
৬। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে?
উত্তরঃ অ্যালান টুরিং।
৭। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কয়েকটি প্রোগ্রামিং ভাষা হলো- LISP, CLISP, PROLOG, C/C++, Java ইত্যাদি।
৮। রোবট শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ রোবট শব্দটি স্লাভিক শব্দ Robota থেকে এসেছে, যার অর্থ দাস বা শ্রমিক।
৯। রোবট কি?
উত্তরঃ কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের ইলেক্ট্রোমেকানিক্যাল যন্ত্র বা মেশিন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে তাকে রোবট বলে।
১০। রোবটিক্সের জনক কে?
উত্তরঃ জর্জ ডেবল।
১১। রোবটিক্স কি?
উত্তরঃ রোবটিক্স বা রোবটবিজ্ঞান হলো রোবট বা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিদ্যা।
১২। একচুয়েটর কি?
উত্তরঃ রোবটের হাত -পা নড়াচড়া করার জন্য কতকগুলো বৈদ্যুতিক মোটর।

16/01/2022

আইসিটি এডুকেশন কেয়ারের ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আজ রবিবার ২.৩০মিনিটে যাদের ক্লাস আছে তাদের ক্লাস অনিবার্য কারনে বন্ধ থাকবে। মংগলবার থেকে ক্লাস যথারীতি চলবে। ধন্যবাদ।

05/01/2022

আইসিটি এডুকেশন কেয়ারের ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, বৃহস্পতিবার যাদের ক্লাস আছে তাদের ক্লাস অনিবার্য কারনে বন্ধ থাকবে। রবিবার থেকে ক্লাস পুরোপুরি চলবে। ধন্যবাদ।

04/01/2022

পাঠ-২
প্রথম অধ্যায়ঃ
জ্ঞানমূলক ও বহুনির্বাচনিঃ
১। মোবাইল ফোনের জনক- ড. মার্টিন কুপার।
২। ই-মেইলের জনক- রে টমলিনসন।
৩। মুক্ত সফটওয়্যারের জনক- ইভান উইলিয়ামস।
৪। ব্লগিং এর জনক- রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।
৫। ফেসবুকের জনক- মার্ক জাকারবার্গ।
৬। ইউটিউবের জনক- জাভেদ করিম।
৭। টুইটারের জনক- জ্যাক জোরসে।
৮। কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ।
৯। ওয়াই-ফাই এর জনক- ভিক্টর ভিক হেরেস।
১০। ই-বুকের জনক- মাইকেল স্টার্ন হার্ট।
১১। আউটসোর্সিং কি?
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ও অর্থের বিনিময়ে দেশে বা বিদেশের কোন নির্দিষ্ট কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে।
১২। ফ্রিল্যান্সার কি?
উত্তরঃ যারা আউটসোর্সিং এর কাজ করে দেন তাদের ফ্রিল্যান্সার বলে।
১৩। টেলিমেডিসিন কি?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোনো ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
১৪। CAD এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Computer Aided Design.
১৫। ই-কমার্স কি?
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পন্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজকে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে।
১৬। ব্লগ কি?
উত্তরঃ ব্লগ একধরনের অনলাইনভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগে লেখালেখি করেন তাকে ব্লগার বলে।

03/01/2022

পাঠ-১
প্রথম অধ্যায়ঃ
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নঃ
১। বিশ্বগ্রাম ধারণাটি কার?
উত্তরঃ হার্বার্ট মার্শাল ম্যাকলুহান।
২। হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের বিখ্যাত গ্রন্থগুলি কি কি?
উত্তরঃ The Gutenberg Galaxy (1962) and Understanding Media. (1964)
৩। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলি কি কি?
উত্তরঃ হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, মানুষের সক্ষমতা ও ইন্টারনেট সংযুক্ত।
৪। GPS= Global Positioning system.
৫। GSM= Global System for Mobile Communication s.
৬। বুলেটিন বোর্ড কি?
উত্তরঃ বুলেটিন বোর্ড হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যাতে একটি শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।
৭।এক্সপার্ট সিস্টেম কি?
উত্তরঃ কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের উপর যেকোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রয়েছে অর্থাৎ কম্পিউটারকে যেকোনো বিষয়ে বিশেষজ্ঞ বা এক্সপার্ট করা হয়। এধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।
৮। ই-মেইল কি?
উত্তরঃ Electronic Mail কে সংক্ষেপে ই-মেইল বলা হয়। ডেটা কমিউনিকেশনে ই-মেইল হলো কম্পিউটার ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা।
৯। ই-মেইলের জনক কে?
উত্তরঃ ই -মেইলের জনক রে টমলিনসন।
১০। GIS= Geographic Information System. এটি এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।

02/01/2022

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটিতে ভালো করতে হলে আগে নম্বর বন্টনটা জানতে হবে। অর্থাৎ কত নম্বরের পরীক্ষা, কোন অংশে কত, ইত্যাদি ইত্যাদি।

মোট নম্বরঃ ১০০ সময় -৩ঘন্টা (MCQ২৫মিনিট + CQ২ঘন্টা ৩৫ মিনিট)
সৃজনশীলঃ ৫০ (৫*১০) ৮টি থেকে যেকোনো ৫টির উত্তর দিতে হবে।
MCQ: ২৫ (২৫*১) সবগুলোর উত্তর দিতে হবে।
ব্যবহারিকঃ ২৫

এবার জেনে নেওয়া যাক কোন অধ্যায় থেকে কতটি (cq+mcq) প্রশ্ন থাকবে।
১ম অধ্যায়- সৃজনশীল ১টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
২য় অধ্যায়- সৃজনশীল ২/১টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
৩য় অধ্যায়- সৃজনশীল ২টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
৪র্থ অধ্যায়- সৃজনশীল ১টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
৫ম অধ্যায়- সৃজনশীল ২/১টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
৬ষ্ঠ অধ্যায়- সৃজনশীল ১টি+ বহুনির্বাচনি ৪/৫টি।
(বিঃদ্রঃ যদি ২য় অধ্যায় থেকে ২টা সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে ৫ম থেকে ১টা আসবে। আর যদি ২য় অধ্যায় থেকে ১টা সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে ৫ম থেকে ২টা আসবে।)

31/12/2021

এই পেজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ে পরামর্শ ও পাঠদান করা হয়।

Address

Boultali-Gopalganj
Gopalganj

Telephone

+8801918833324

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Education care, Tushar sir. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICT Education care, Tushar sir.:

Shortcuts

Share

Category