19/09/2026
দ্বিতীয় পর্বশেষ পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে অভিভাবক সভা
গাজীপুর, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ : গাজীপুর জেলার সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্বশেষ পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ(শনিবার) প্রতিষ্ঠানের সাযযাদ কাদির মঞ্চে এক অভিভাবক সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও শিশু-সংগঠক প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয় এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জনাব রওশন আরা রুমি, জনাব মো.শরিফুল হাসান অনিক এবং জুনিয়র শিক্ষক জনাব মো.তানভির হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক দিবসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. ফাইজ উদ্দিন ফকির।
শিক্ষক সভায় স্বাগত বক্তব্য রাখেন কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক জনাব আফরোজা খানম । শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মুনতাহা মারিয়ামের অভিভাবক জনাব রুমি আক্তার, কচি-কাঁচা একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান তানহা ও নার্সারি শ্রেণির শিক্ষার্থী নুসাইবা জাহানের অভিভাবক জনাব মাহফুজা আক্তার লুবনা, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ইফতির অভিভাবক জনাব জেসমিন আক্তার ।
ফল প্রকাশ ও শিক্ষক দিবসে আমন্ত্রিত অতিথি জনাব মো.ফাইজ উদ্দিন ফকিরের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠান সভাপতি। শুভেচ্ছা উপহার হিসেবে ‘স্বপ্নের স্কুল ’ বই প্রদান করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. বিল্লাল হোসেন। অভিভাবক সভা শেষে অনুষ্ঠান সভাপতির হাতে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত প্রতিষ্ঠান সমূহের দ্বিতীয় পর্বশেষ পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।সভায় বিপুলসংখ্যক অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অভিভাবকদের জন্য চা-চক্রের আয়োজন করা হয়। একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর অভিভাবকগণ চা-চক্রে অংশগ্রহণ করেন।