Tajweed ul Quran Academy

Tajweed ul Quran Academy

Share

''Learn and perfect the recitation of the Qur'an with Tajweed.''

13/12/2025
26/09/2025

হযরত বলেন, সূরা আর-রহমানের প্রথম আয়াত, الرَّحْمٰنُ - মহা করুণাময়। দুই নম্বর আয়াত, عَلَّمَ الْقُرْاٰنَ - তিনি কুরআন শিখিয়েছেন। মহা করুণাময়ের সর্বশ্রেষ্ঠ করুণা কী? কুরআন শিক্ষা দেওয়া। সূরা কামারে আল্লাহপাক চার বার একটা কথা বলেছেন :

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ

আমি কুরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

আয়াত নম্বর সতেরো, বাইশ, বত্রিশ এবং চল্লিশ। একই সূরায় চার চারবার একই আয়াত। আমি কুরআনকে বড় সহজ করে দিয়েছি নসিহত গ্রহণ করার জন্য। তিলাওয়াত করা, মূল নসিহতকে গ্রহণ করা অতি সোজা। আবার অন্যত্র আল্লাহ তা'আলা বলেন,

أَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ أَمْ عَلٰى قُلُوْبٍ أَقْفَالُهَا

তারা কি কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?

তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? গভীরভাবে চিন্তার জন্য অনেক স্টাডি (Study) দরকার। উলামায়ে কেরাম বলেন, সূরা কামারে যে আল্লাহ বলেছেন, কুরআনকে সহজ করে দিয়েছেন, এর মানে কী? কুরআনের আয়াতের মোটামুটি অর্থ বোঝার জন্য কুরআন অদ্ভুত সহজ, তিলাওয়াতের জন্য অদ্ভুত সহজ।
এজন্য বলেছেন, فَهَلْ مِن مُّدَّكِرٍ—আছে কেউ? আছে তোমার একটু সময়? আমি তোমাকে বানিয়েছি। তোমাদের রিযিক দেই। বাতাসে অক্সিজেন আমার দেওয়া। আকাশ থেকে পানি আমি দেই। জমিন থেকে ফসল আমি দেই। আমি নবীর মাধ্যমে কুরআন দিয়েছি। তোমার একটু সময় হবে?

আমাদের অঘোষিত জবাব, সরি (Sorry) আল্লাহ, I have no time (আমার সময় নেই)। মুখে বলি না; কিন্তু আসলে কর্মকাণ্ডে তা-ই। আল্লাহ, আমার অনেক কাজ। কুরআন নিয়ে অবসর নাই। এমন একটা ভাব—আল্লাহ, আপনি তো বোঝেন না, কত কাজে দৌড়াদৌড়ি করি! তবু ভালো, আল্লাহকে মানি। আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমাদের হেফাজত করেন।
__
‘প্রফেসর হযরতের মালফুযাত’ বই থেকে।

19/09/2025

আমরা এমন এক যুগে বাস করছি, যখন সৃষ্টির সাথে যত কম ঘেষা যায়, তত কম গুনাহ হয়। যত বেশি 'ফর্মাল' সম্পর্ক, তত বেশি নিরাপদ।

সম্ভবত এজন্যই সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলেছেন, নেককাররা তিনভাবে নিজেদের পরিশুদ্ধ করে:

১) নিজের জিহ্বাকে কারাবন্দী রাখার মাধ্যমে
২) বিরতিহীনভাবে ইস্তিগফার করার মাধ্যমে
৩) নির্জনবাসে থাকার মাধ্যমে

[সূত্র: সিফাতুস সাফওয়া, ৩/১৯৩]

18/09/2025

*السلام عليكم ورحمت الله وبركاته*

📖 সম্পূর্ণ ফ্রি সহিহ কুরআন শিক্ষা কোর্স

আলহামদুলিল্লাহ, কুরআন হলো আল্লাহ তায়ালার কালাম। এ কুরআন সহিহভাবে পড়া ও শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি।

কুরআন শিক্ষার গুরুত্ব আমরা এই বিখ্যাত হাদিসটি থেকে সবচেয়ে ভালো বুঝতে পারি।

রাসুল (স) বলেছেন:
"خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ"
“তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে নিজে কুরআন শিখে ও অন্যকে শেখায়।”
— (বুখারী: ৫০২৭)

অর্থ-সম্পদ মহান আল্লাহর দান। এর উপার্জন ও ব্যয় সঠিক পদ্ধতিতে হলে এই অর্থ-সম্পদ মানুষের ইহকাল ও পরকালের মুক্তির মাধ্যম হতে পারে। মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরও অনন্তকাল পর্যন্ত তার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হতে পারে। যেসব খাতে অর্থ ব্যয় মানুষের সদকায়ে জারিয়ার পথ খুলে দেয় তার মধ্যে অন্যতম হলো পবিত্র কোরআনের জন্য ব্যয় করা।
মানুষের মধ্যে কোরআনের শিক্ষা ও দাওয়াত ছড়িয়ে দেওয়ার মিশনে আত্মনিয়োগ করা।
পবিত্র কোরআনের জন্য খরচ করা আখিরাতের জন্য বিনিয়োগস্বরূপ, ইখলাস থাকলে যে বিনিয়োগে লোকসানের আশঙ্কা নেই। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,
إِنَّ ٱلَّذِینَ یَتۡلُونَ كِتَـٰبَ ٱللَّهِ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقۡنَـٰهُمۡ سِرࣰّا وَعَلَانِیَةࣰ یَرۡجُونَ تِجَـٰرَةࣰ لَّن تَبُورَ
(সুরা ফাতির, : ২৯)

‘নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। (সুরা ফাতির, আয়াত : ২৯)

প্রশ্ন জাগতে পারে এই আয়াতে তো কোরআন তিলাওয়াতের কথা বলা হয়েছে।
কোরআনের জন্য খরচের কথা তো বলা হয়নি। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান সওয়াব পাবে। অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অন্যদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে, সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে।তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না।’ (আবু দাউদ, হাদিস : ৪৬০৯)

এই হাদিসের আলোকে যে ব্যক্তি নিজেও কোরআন তিলাওয়াত করবে এবং মানুষের মধ্যে কোরআন তিলাওয়াতের শিক্ষা ছড়িয়ে দিতে কাজ করবে, অর্থ ব্যয় করবে, সেও ওই তিলাওয়াতকারীদের তিলাওয়াত ও যাবতীয় আমলের সমপরিমাণ সওয়াব পেতে থাকবে। এবং তাদের দ্বারা যত দিন, যত প্রজন্ম কোরআন শিখতে থাকবে, আমল করতে থাকবে, যিনি এর উদ্যোক্তা ছিলেন, তিনি সবার সমপরিমাণ সওয়াব পেতে থাকবেন। কারণ তিনি কোরআনের ইলম শিক্ষায় ব্যয় করে এমন ব্যবস্থা করে দিয়েছেন, যার ধারাবাহিকতা বজায় থাকলে শত শত বছর পরও মানুষ সেই ইলম থেকে উপকৃত হবে। আর হাদিস শরিফে ইরশাদ হয়েছে, রাসুল (সা.) বলেছেন,

‘মানুষ যখন মারা যায়, তখন তার আমলের পথ বন্ধ হয়ে যায়, তিনটি আমল ছাড়া, সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।'
(মুসলিম, হাদিস : ১৬৩১)

অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) ইরশাদ করেন,
‘মৃত্যুর পর কবরে থাকা অবস্থায় বান্দার সাতটি আমলের প্রতিদান অব্যাহত থাকে, (১) যে ব্যক্তি ইলম শিক্ষা দেবে অথবা (২) নদী খননের ব্যবস্থা করবে অথবা (৩) কূপ খনন করবে অথবা (৪) কোনো খেজুরগাছ রোপণ করবে অথবা (৫) মসজিদ নির্মাণ করবে অথবা (৬) কোরআন (তিলাওয়াতের জন্য অথবা এর আহকাম জীবনে বাস্তবায়নের জন্য) কাউকে দান করবে অথবা (৭) এমন কোনো সন্তান রেখে যাবে, যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করবে।’ (মুসনাদে বাজজার, হাদিস : ৭২৮৯; সহিহুত তারগিব, হাদিস : ৭৩)

কুরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়া হবে আপনার আমার জন্য সাদাকায় জারিয়ার শ্রেষ্ঠ মাধ্যম। এ লক্ষ্যে tajweed ul Quran Academy থেকে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি তে সহিহ কুরআন শিক্ষা কোর্স (যেকোন বয়সের বোনদের জন্য)।

কুরআনের মুয়াল্লিমা হওয়ার প্রচেষ্টার এই সুন্দর কাফেলায় যোগদান করতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে -- https://t.me/tjweedulquranAcademy20

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক -- https://chat.whatsapp.com/DR9Y2tasGiJCHBozgBRGLI?mode=ems_copy_t

সাদাকায় জারিয়ার নিয়াতে সবাই পরিচিত ও অপরিচিত দ্বীনি বোনদের মাঝে শেয়ার করি বোনেরা ইনশাআল্লাহ।

মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা, তিলাওয়াত করা এবং কোরআন মোতাবেক আমল করার তাওফিক দান করুন এবং ইখলাসের সহিত কোরআনের জন্য অর্থ ব্যয় করে দুনিয়া-আখিরাতের অফুরন্ত সফলতা অর্জনের তাওফিক দান করুন। আমিন।

07/09/2025

*السلام عليكم ورحمت الله وبركاته*

🌸 আলহামদুলিল্লাহ! 🌸

📖 Tajweed ul Qur’an Academy
শুরু করতে যাচ্ছে ফ্রি বেসিক তাজবিদ কোর্স
✨ শুধুমাত্র মহিলাদের জন্য

🕌 রাসূল ﷺ বলেছেন:
"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (বুখারী)

🔹 কুরআন সঠিকভাবে পড়া ফরজে আইন। আর তাজবিদ ছাড়া কুরআন পড়লে অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায়, যা গোনাহের কারণ হতে পারে। তাই তাজবিদ শিখা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য।

🌙 আমাদের এই ফ্রি কোর্সে সহজভাবে শেখানো হবে কুরআন পড়ার বেসিক তাজবিদের নিয়ম।

🚪 Coming Soon – রেজিস্ট্রেশনের ঘোষণা খুব শিগগিরই!

ফ্রি কোর্সে আগ্রহি বোনেরা জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রপে 👇

Telegram Channel link -- https://t.me/tjweedulquranAcademy20

WhatsApp group link -- https://chat.whatsapp.com/DR9Y2tasGiJCHBozgBRGLI?mode=ac_t

📞 যোগাযোগ: +880 1986549130 (WhatsApp Available)

✨ আসুন, তাজবিদ সহ কুরআন শিখি – যেন আমাদের তিলাওয়াত হয় সঠিক, সুন্দর ও বরকতম।

সাদকায়ে জারিয়্যাহ্ এর উদ্দেশ্য পোস্ট টি বেশি বেশি শেয়ার করার অনুরোধ থাকবে।

04/09/2025

بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর অশেষ রহমতে শুরু করতে যাচ্ছি সহীহ কুরআন শিক্ষা কোর্স। এ কোর্সের মূল উদ্দেশ্য হলো – পবিত্র কুরআনকে সঠিক উচ্চারণ (তাজবিদের নিয়ম অনুযায়ী) শেখা এবং জীবনে তা প্রয়োগ করা।
আমরা অনেকেই কুরআন তিলাওয়াত করি, কিন্তু সঠিকভাবে মাখরাজ, সিফাত ও তাজবিদের নিয়ম না মানলে অর্থ পরিবর্তিত হয়ে যেতে পারে।
কুরআন যেভাবে নাজিল হয়েছে, সেভাবে পড়া আবশ্যক
কুরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল (আ.) এর মাধ্যমে রাসূল ﷺ-এর ওপর নাজিল হয়েছে সঠিক উচ্চারণ, মাখরাজ ও তাজবিদসহ। তাই মুসলমানের দায়িত্ব হলো—তাকে বিকৃত না করে, সঠিকভাবে পড়া।
ভুল উচ্চারণে অর্থ পরিবর্তনের আশঙ্কা
একটি অক্ষর ভুল হলে অর্থও বদলে যেতে পারে। তাই সহীহভাবে কুরআন শেখা শুধু ফজিলত নয়, বরং কুরআনের হক্বও বটে।

◾তবে এই কুরআন শিখা এবং শিখানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে তা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা কৃত ধারাবাহিকতা অনুযায়ী হয়।

◾সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে কুরআন গ্রহণ করতেন এবং তিনি বিশুদ্ধতার স্বীকৃতি না দেওয়া পর্যন্ত বারবার পুনরাবৃত্তি করতে থাকতেন।

▪️ তাই আমাদেরও উচিত কোন একজন উসতায/ উস্তাযার কাছ থেকে পুরো কুরআন তাজউইদের সহীত শিক্ষা করা।

আর এ লক্ষ্যে আমাদের Tajweed ul Quran Academy থেকে সহিহ কুরআন শিক্ষার উপর একটি কোর্স হচ্ছে আলহামদুলিল্লাহ।

🍁 এখানে তিনটি লেভেল ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ।

▪️ তাজউইদ ( বেসিক লেভেল) + নূরানী কায়দা

▪️ তাজউইদ (ইন্টারমিডিয়েট লেভেল) + জুজ আম্মা রিসাইটেশন কারেকশন।

▪️তাজউইদ ( অ্যাডভান্স লেভেল) + পুরো কুরআন রিসাইটেশন এবং কারেকশন।

🕰️ ক্লাস শুরু : অক্টোবর থেকে ইনশাআল্লাহ।

📃 ভর্তির যোগাযোগ করুন আমাদের whatsapp নম্বরে ☝️☝️

paid & non - paid course এর এনাউন্সমেন্ট পেতে এই গ্রুপে জয়েন করুন👇👇

https://chat.whatsapp.com/DR9Y2tasGiJCHBozgBRGLI?mode=ac_t

সাদকায়ে জারিয়া এর উদ্দেশ্যে পোস্টে শেয়ার দিতে পারেন।
🌹আল্লা তায়ালা কুরআনের এই খেদমত কবুল করে নিন। আমিন ইয়া রব্বুল আলামীন

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Shafipur
Gazipur
KALIAKIR