25/10/2025
ইউএফটিবিতে ইন্ডাস্ট্রি লেভেল পিসিবি ডিজাইন শীর্ষক প্রশিক্ষণ শুরু।
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ ক্যারিয়ার সেন্টারের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী ইন্ডাস্ট্রি লেভেল পিসিবি ও লেআউট ডিজাইন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণটির উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আবু ইউসুফ।
তিনি অংশগ্রহণকারীদের প্রাকটিক্যাল পিসিবি ডিজাইন শিখে ইন্ডাস্ট্রিতে ভূমিকা রাখার উপরে জোর দেন।
এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনাব নাদিম মোস্তফা, সিনিয়র ডেপুটি ডিরেক্টর, ওয়ালটন কম্পিউটার আর & ই।
ইউএফটিবি ক্যারিয়ার সেন্টারের পরিচালক মো: ছানাউল্লাহর সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সেন্টারের সহযোগী পরিচালক জনাব মো: আবুল আলা ওয়ালিদ ও জনাব রাবেয়া বসরী।