Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha

Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha, Education, Gagotiya Chala, Gazipur.

❝একটি সোনালী প্রজন্ম গড়ে তোলাই আমাদের ভিশন ❞
ঘাগটিয়া চালা দারুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা
🏫 ঘাগটিয়া,চালা-বাজার,কাপাসিয়া,গাজীপুর
📱01908-481858

ঈদের নামাজ হলো মুসলমানদের জন্য বিশেষ জামাতে আদায় করা নামাজ, যা বছরে দুইবার পড়া হয়:১.ঈদুল ফিতর — রমজান শেষে২.ঈদুল আজহা...
27/05/2026

ঈদের নামাজ হলো মুসলমানদের জন্য বিশেষ জামাতে আদায় করা নামাজ, যা বছরে দুইবার পড়া হয়:

১.ঈদুল ফিতর — রমজান শেষে
২.ঈদুল আজহা — জিলহজ মাসে কোরবানির সময়

ঈদের নামাজের নিয়ম (সংক্ষেপে)
•ঈদের নামাজ ২ রাকাত
•অতিরিক্ত তাকবির থাকে
•আজান ও ইকামত নেই
•নামাজের পরে খুতবা হয়

ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার নামাজের নিয়ত:

“আমি কিবলামুখী হয়ে ৬ তাকবিরের সাথে ওয়াজিব ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার ২ রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করছি।”

নামাজ আদায়ের পদ্ধতি:

প্রথম রাকাত

১.তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন
২.সানা পড়বেন
৩.অতিরিক্ত ৩ তাকবির বলবেন
৪.এরপর ইমাম কিরাত পড়বেন
৫.রুকু ও সিজদা করবেন

দ্বিতীয় রাকাত

১.কিরাতের পরে অতিরিক্ত ৩ তাকবির
২.চতুর্থ তাকবিরে রুকুতে যাবেন
৩.এরপর বাকি নামাজ শেষ করবেন

ঈদের সুন্নত আমল

•গোসল করা
•সুন্দর পোশাক পরা
•সুগন্ধি ব্যবহার
•ঈদগাহে যাওয়া
•তাকবির পড়া

ঈদুল ফিতরে নামাজের আগে কিছু খাওয়া:-
ঈদুল আজহার নামাজের আগে কিছু না খেয়ে থাকা মুস্তাহাব/সুন্নত।
তারপর নামাজ ও কোরবানি শেষে নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া করা উত্তম।

মুহাম্মদ সম্পর্কে বর্ণনা আছে যে, তিনি ঈদুল আজহার দিন নামাজের আগে কিছু খেতেন না; ফিরে এসে কোরবানির গোশত থেকে খেতেন।
তাই সংক্ষেপে: ✅ নামাজের আগে না খাওয়া উত্তম
✅ কোরবানির পর নিজের কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নত/উত্তম

আল্লাহ আমাদের এ-ই দিন গুলোকে পরিপূর্ণ বরকত দান করুন - আমিন

عيد الأضحى المبارك 🌙✨تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِGhagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha...
27/05/2026

عيد الأضحى المبارك 🌙✨
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha এর সম্মানিত অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🤍لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَلَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَإِنَّ ٱلْحَمْدَ وَٱل...
26/05/2026

🕋 লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 🤍
لَبَّيْكَ ٱللَّٰهُمَّ لَبَّيْكَ
لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ
إِنَّ ٱلْحَمْدَ وَٱلنِّعْمَةَ لَكَ وَٱلْمُلْكَ
لَا شَرِيكَ لَكَ
🌿 অর্থ:
“হে আল্লাহ! আমি হাজির, আমি হাজির।
আপনার কোনো শরীক নেই, আমি হাজির।
নিশ্চয়ই সমস্ত প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই।
আপনার কোনো শরীক নেই।”

🤲 ইয়া আল্লাহ, আমাদের হাজিরা কবুল করুন, আমাদেরকে মাফ করে দিন। আমিন।

আলহামদুলিল্লাহ 🌙পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান Ghagotia Chala Darul Uloom Al-Islamia Ma...
24/05/2026

আলহামদুলিল্লাহ 🌙
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha মাদ্রাসার ছুটি ঘোষণা করা হলো।

আজ থেকে শুরু হলো আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha ২০২৬/২৭ শিক্ষাবর্ষের মাসি...
19/05/2026

আজ থেকে শুরু হলো আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha ২০২৬/২৭ শিক্ষাবর্ষের মাসিক পরীক্ষা। সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। সবার পরীক্ষা সুন্দর ও সফল হোক আল্লাহ সকালকে মঙ্গল দান করুন।

➲ বছরের শ্রেষ্ঠ ১০ দিনের জন্য: আপনি কি প্রস্তুত? 🗓️🍃হে প্রিয় দ্বীনি ভাই-বোন! • রমজানের শেষ ১০ রাতের চেয়েও জিলহজ মাসের প্...
17/05/2026

➲ বছরের শ্রেষ্ঠ ১০ দিনের জন্য: আপনি কি প্রস্তুত? 🗓️
🍃হে প্রিয় দ্বীনি ভাই-বোন!
• রমজানের শেষ ১০ রাতের চেয়েও জিলহজ মাসের প্রথম ১০ দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ও মর্যাদাবান। আজ জিলকদ মাসের ২৯ তারিখ, অর্থাৎ বছরের সেই শ্রেষ্ঠ সময়গুলো আমাদের দুয়ারে কড়া নাড়ছে। এই দিনগুলো আমলের মাধ্যমে রাঙিয়ে নিতে আমাদের কিছু জরুরি প্রস্তুতি এখনই নেওয়া প্রয়োজন।

🚨 বিশেষ সতর্কতা ও সময়সীমা:-
• যারা কুরবানি করার নিয়ত করেছেন, তাদের জন্য সুন্নাহ হলো— জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত নিজের নখ, চুল বা শরীরের কোনো পশম না কাটা।
• যারা আর্থিক অসমর্থতার কারণে কুরবানি দিতে পারছেন না, তারাও যদি এই দিনগুলোতে চুল-নখ না কেটে ঈদের দিন কাটেন, তবে আল্লাহ তাআলা তাদেরও একটি পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন ইনশাআল্লাহ।*
📝সুনানে আবু দাউদ📚

⏱️ চুল-নখ কাটার শেষ সময়:

• আজ ১৭ মে রবিবার ২০২৬ — জিলহজের চাঁদ ওঠার আগের সূর্যাস্ত পর্যন্ত।

> তাই হে প্রিয় দ্বীনি ভাই-বোন
• প্রয়োজনীয় এই কাজগুলো আজ রবিবার (১৭ মে) সন্ধ্যার আগেই সেরে ফেলবেন।

⏳ জিলহজ মাসের বিশেষ ১০টি আমল:-

• ১. প্রথম ৮ দিন নফল রোজা রাখা: ১ থেকে ৮ জিলহজ পর্যন্ত নফল রোজা রাখার চেষ্টা করুন। প্রতিটি রোজার সওয়াব এক বছরের রোজার সমান!
• ২. আরাফার দিনের রোজা (৯ই জিলহজ): এই একটি রোজা বিগত ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেয়। (সম্ভাবনা অনুযায়ী আগামী ২৭ মে, বুধবার)।
• ৩. বেশি বেশি জিকির করা: সারাদিন মুখে 'সুবহানাল্লাহ', 'আলহামদুলিল্লাহ', 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং 'আল্লাহু আকবার' জারি রাখুন।
• ৪. তাকবিরে তাশরিক (ওয়াজিব): ৯ই জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার করে এই তাকবিরটি পাঠ করা আবশ্যক:
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।"
• ৫. তওবা ও ইস্তিগফার:` *নিভৃতে রবের কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চান।
• ৬. কুরআন তিলাওয়াত বৃদ্ধি করা : এই দিনগুলোতে প্রতিদিন কুরআনের একটি নির্দিষ্ট অংশ তিলাওয়াত ও অর্থ অনুধাবনের জন্য বরাদ্দ রাখুন।
• ৭. গুনাহ ও অনর্থক কাজ থেকে দূরে থাকা: যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাই যেকোনো ধরণের পাপ কাজ, গিবত বা সোশ্যাল মিডিয়ায় সময় অপচয় করা থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখুন।
• ৮. সাদকা ও নফল ইবাদত: সাধ্যমতো দান-সদকা করুন এবং তাহাজ্জুদ ও নফল নামাজ বাড়িয়ে দিন।
• ৯. কুরবানি করা: সামর্থ্য থাকলে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি সম্পন্ন করুন।
• ১০. ঈদের নামাজ ও জবাইয়ের পর আল্লাহর শুকরিয়া: ১০ই জিলহজ ঈদের নামাজ আদায় করা এবং কুরবানির পর আল্লাহর দেওয়া এই নিয়ামতের জন্য মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা।

🕋• হজের আমল ও হাজীদের জন্য দোয়া:-
*জিলহজ মাস মূলত হজের মাস। যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কায় গিয়েছেন, তাদের হজে মাবরুর (কবুল হজ) নসিবের জন্য আমরা মন থেকে দোয়া করব। আর যারা আমরা যেতে পারিনি, তারা যেন প্রতি বছর মনে হজের ব্যাকুলতা ধরে রাখি এবং সামর্থ্য হওয়া মাত্রই হজ ফরজ আদায় করার দৃঢ় নিয়ত করি।

🎗️হে প্রিয় দ্বীনি ভাই-বোন!
• ঈদের কেনাকাটা, ঘরদোর পরিষ্কার করা বা রান্নাবান্নার জন্য মসলা ব্লেন্ড করে রাখার মতো কাজগুলো জিলহজের চাঁদ ওঠার আগেই গুছিয়ে ফেলার চেষ্টা করুন। এতে করে মূল ১০টি দিন রান্নাঘরের পেছনে অতিরিক্ত সময় নষ্ট হবে না।জীবনের কী গ্যারান্টি আছে বলুন? হয়তো এটাই আমাদের জীবনের শেষ জিলহজ! তাই অলসতা না করে, এই ১০টি দিন আমরা রবের খুব প্রিয় হয়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: " تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاِثْنَيْنِ و...
04/05/2026

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: " تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الاِثْنَيْنِ وَالْخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ"
বাংলা অর্থ: আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, মুহাম্মাদ (সা.) বলেছেন—
“সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই আমি পছন্দ করি, আমার আমল যেন এমন অবস্থায় পেশ করা হয় যখন আমি রোজাদার থাকি।”

মাসিক পরীক্ষার এরলাম (নোটিশ)এতদ্বারা সংশ্লিষ্ট সকল ছাত্র ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, Ghagotia Chala Darul Uloom Al-Is...
27/04/2026

মাসিক পরীক্ষার এরলাম (নোটিশ)
এতদ্বারা সংশ্লিষ্ট সকল ছাত্র ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha অত্র প্রতিষ্ঠানের মাসিক পরীক্ষা আগামী ১৮/০১৫/২০২৬ ইং তারিখ থেকে শুরু হবে (ইনশাআল্লাহ)।

📍 পরীক্ষার স্থান: মাদ্রাসা ক্যাম্পাস
সকল ছাত্রদেরকে নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার হলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো। পরিচ্ছন্ন পোশাক পরিধান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে রাখা এবং শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল।
আল্লাহ তায়ালা সবাইকে তাওফিক দান করুন। আমিন।

কর্তৃপক্ষ : আব্দুল্লাহ আল-মামুন
পরিচালক অত্র মাদ্রাসা
( ঘাগটিয়া চালা দারুল উলূম আল-ইসলামিয়া )

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,, ১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়...
13/04/2026

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে এক পৃষ্ঠা করে মোট ১৫ পৃষ্ঠা সুন্নাহ এবং বিতর নামাজে তিলাওয়াত করবে।এবং ঘুমানোর সময় সিটে বসে ৫ পৃষ্ঠা তিলাওয়াত করবে, এভাবে ১ পারা তিলাওয়াত পূর্ণ হলো।

১০/ হাটতে, চলতে, উঠতে, বসতে,মনে মনে দিনে রাতে ১ পারা তিলাওয়াত করবে।

১১/ সম্ভব হলে প্রতি সপ্তাহে না হয় অন্তত প্রতি মাসে একবার বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরে নফল নামাজে দাড়াবে এবং শুক্রবার ফজর পর্যন্ত ১৫ পারা অথবা সম্ভব হলে এক খতম নামাজে তিলাওয়াত করবে।

১২/ যেকোনো একজন বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারীর তিলাওয়াতের সুর হুবহু তাকলিদ অথবা অনুসরণ করবে। অতঃপর নিজস্ব কিছু সুর সংযোজন করবে ।

১৩/ মাখারিজ,সিফাতসমূহ আয়ত্ত করবে।

১৪/ যথাসম্ভব একজন উস্তাদের কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে।

১৫/ অবশ্যই তাহাজ্জুদের নামাজ পরবে।

১৬/বিশুদ্ধ নিয়ত করবে।
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই মহাগ্রন্থ আল কুরআন শিখবে।

১৭/প্রতিদিন অল্প সময় হলেও ওভার টাইম পরার অভ্যাস করবে।

১৮/ পড়া লেখার বিষয়ে উস্তাদের পরামর্শ মেনে চলবে।

১৯/ সর্বদা পাক পবিত্র এবং অজু অবস্থায় থাকবে।

২০/ বেশি বেশি رب زدني علما পড়বে এবং যেকোনো দুরুদ পাঠ করবে।
২১/ উত্তম আখলাক,আদব, ইজতিহাদ,এবং ইত্তেবায়ে সুন্নাহর ইহতিমাম করবে।

২২/ ধারাবাহিকভাবে একাগ্রচিত্তে মেহনত করবে।

২৩/ উস্তাদের খিদমত করবে।

২৪/ সিজদায় পড়ে আল্লাহর কাছে ইলমের জন্য দোয়া করবে।

২৫/ মাদ্রাসার যেকোনো কাজকে নিজের জন্য সৌভাগ্যের, সাওয়াবের এবং উপকারী মনে করে মুহাব্বাত নিয়ে করবে।

২৬/ সম্ভব হলে মাদ্রাসার টয়লেট সাফাই করবে এই নিয়তে যেনো আল্লাহ অন্তরের ময়লা দূর করে সিনায় কুরআন বসিয়ে দেন।

২৭/ যখনই পড়ায় অমনোযোগ আসবে সাথে সাথে দুই রাকাত সালাতুল হাজত আদায় করবে, এবং বেশি বেশি পরবে
أعوذ بالله من الشيطان الرجيم

২৮/ ইশরাকের নামাজ আদায় করবে।

২৯/ মিসওয়াক করবে এবং পাগড়ি পরিধান করবে।

৩০/ ছোট বড় যে কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলবে।

🌙 প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,দীর্ঘ ঈদুল ফিতর-এর আনন্দঘন বিরতি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে আমাদের সবার প্রিয় প্রাঙ্...
27/03/2026

🌙 প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
দীর্ঘ ঈদুল ফিতর-এর আনন্দঘন বিরতি শেষে আবারও প্রাণ ফিরে পাচ্ছে আমাদের সবার প্রিয় প্রাঙ্গণ। সুখবর এই যে—
📚 ঘাগটিয়া চালা দারুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা খুলছে আর মাত্র ১ দিন পর!

✨ আবারও মুখরিত হবে ক্লাসরুম,
⚽ প্রাণ ফিরে পাবে খেলার মাঠ,
📖 শুরু হবে জ্ঞানচর্চা ও আনন্দময় শিক্ষাযাত্রা।

বন্ধুদের সাথে গল্প, নতুন কিছু শেখা আর সুন্দর মুহূর্ত গড়ার জন্য—
তোমরা কি প্রস্তুত?

🤍 আমরা অধীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছি।
প্রাণের টানে, জ্ঞানের সন্ধানে—
দ্রুত ফিরে এসো তোমার প্রিয় বিদ্যাপীঠে।

📅 খুব শিগগিরই দেখা হচ্ছে, ইনশাআল্লাহ!

✨ আলহামদুলিল্লাহ ✨আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানGhagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha এর সম্মানিত পরিচালক ...
25/03/2026

✨ আলহামদুলিল্লাহ ✨
আপনাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান
Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha এর সম্মানিত পরিচালক জনাব: আব্দুল্লাহ আল-মামুন সাহেব (দাঃবাঃ)
পবিত্র উমরাহ্ পালন শেষে সুস্থ ও নিরাপদে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন—আলহামদুলিল্লাহ। 🕋
🤲 আল্লাহ তাআলা তাঁর এই সফরকে কবুলযোগ্য, বরকতময় ও নিরাপদ করেছেন—এর জন্য আমরা শোকর আদায় করি।
রব্বে কারিম তাঁর সকল ইবাদত, দোয়া ও আমল কবুল করে নিন।
🌿 আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও দ্বীনের খেদমতে আরও কবুলিয়্যাত দান করুন—আমিন। 🤲

Address

Gagotiya Chala
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghagotia Chala Darul Uloom Al-Islamia Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category