22/11/2025
স্টুডেন্ট লাইফে ভালো বন্ধুদের সাথে থাকা বা ভালো মেসে থাকা কতটা ইম্পরট্যান্ট?
যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, তাহলে আমি এমন বহু পোলাপাইন দেখছি যারা জীবনে সিগারেট পর্যন্ত হাত দিয়ে ধরে নাই—তারাও অনেক বড় নেশাখোর হয়ে যায়। আর পড়াশোনার কথা তো বাদই দিলাম।
দুই–তিনটা গাঁজাখোর পোলাপাইনের সাথে ঘুরলে একটা সময় পরে তুমিও গাঁজাখোর হয়ে যাবা।
ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেসব বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে একটা ছেলে নষ্ট হয়ে যায়, একাডেমিক পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে সেই সকল বন্ধু-বান্ধবও থাকে না — লাইফেরও বারোটা বেজে যায়।
মা-বাবার স্বপ্ন পূরণ করার জন্য যেই ছেলেটা বাসা থেকে বের হয়ে যায়, শুধুমাত্র একটা ভালো মেস বা ভালো সার্কেল না পাওয়ার কারণে একদম নষ্ট হয়ে যায়।
তাহলে তোমার কাজ কী? তোমার কাজ হচ্ছে—ভাইয়া, তোমার মেসে যদি সুন্দর পরিবেশ না থাকে, ভালো পোলাপাইন না থাকে বা পড়াশোনা নিয়ে সিরিয়াস পোলাপাইন না থাকে, তাহলে সাথে সাথে তোমার মেস চেইঞ্জ করতে হবে।
যদি সেটা সম্ভব না হয়, তাহলে ঐসব পোলাপাইনের থেকে দূরে দূরে থাকা লাগবে।
যারা পড়াশোনা করে, লাইফ নিয়ে সিরিয়াস—তাদের সাথে ঘুরতে হবে।
দুই–চারটা ভালো পোলাপাইনের সাথে ঘুরলে তুমি অটোমেটিক ভালো হয়ে যাবা ১০০%।
পরিবেশ ম্যাটার করে ভাই—তুমি যাদের সাথে চলো সেটাও ম্যাটার করে।
যারা উচ্চাকাঙ্ক্ষী, বড় স্বপ্ন দেখে, লাইফে কিছু করার চিন্তা করে—তাদের সাথে চলো।
তুমি আড্ডা, ঘোরাঘুরি করবা—সেটা হতে হবে সুস্থ মানুষদের সাথে সুস্থ আড্ডা।
সবচেয়ে বড় কথা, তুমি তোমার মা-বাবার স্বপ্নটা পূরণ করতে পারবা। ভালো মানুষ হতে এসে অন্তত খারাপ মানুষ হবা না।
Note: পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে, আমি আমার চোখের সামনে অনেক পোলাপাইনরে খারাপ হইতে দেখছি। আমি চাই না আর একজনও খারাপ হোক।