National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়

National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়, College & University, Dhaka/Mymensingh Road, Gazipur.

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক কলেজিয়েট বিশ্ববিদ্যালয়, যা ১৯৯২ সালে সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি সারা দেশের অধিভুক্ত কলেজ ও পেশাগত প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রদান করে।

Photos from জাতীয় বিশ্ববিদ্যালয়'s post 30/12/2025

৩০ ডিসেম্বর ২০২৫
শোকবার্তা
জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক
আধিপত্যবাদী ও ফ্যাসিবাদের রাজনীতির বিপক্ষের সোচ্চার কন্ঠ, গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন সংগ্রামের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া ছিলেন পরম শ্রদ্ধার ও ভালবাসার প্রতীক। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর নাম দেশের ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

মঙ্গলবার এক শোক বার্তায় তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রামী নেত্রী। শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রফেসর আমানুল্লাহ বলেন, দেশের আপামর জনসাধারণের কাছে গুণগত মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের উচ্চ শিক্ষার ৭০ শতাংশ প্রদান করছে এই বিশ্ববিদ্যালয়। সারাদেশের প্রায় আড়াই হাজার কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন পুরনো শিক্ষাক্রম সংস্কারের পাশাপাশি কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত সম্মান জানাতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।

30/12/2025
23/12/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২৩ সালের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
♦ আবেদনের শেষ সময়: ৮ জানুয়ারী ২০২৬ খ্রি.

♦ আবেদন ফি (প্রতিপত্র): ১০০০/- (এক হাজার) টাকা।

23/12/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি

11/12/2025

IER, Dhaka University এর সহযোগিতায় নতুন BEd সিলেবাস শীঘ্রই অনলাইনে আপলোড হবে।

পরবর্তী সেমিস্টার থেকেই বাস্তবায়ন শুরু, ইনশাআল্লাহ ❤️

28/11/2025

ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আবেদন প্রসঙ্গে

Photos from National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়'s post 28/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তন করে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।

Photos from National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়'s post 23/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরিক্ষার কেন্দ্র তালিকা ♦ চট্টগ্রাম বিভাগ ♦

Photos from National University, Bangladesh - জাতীয় বিশ্ববিদ্যালয়'s post 18/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রেডিং সিস্টেম (৪ বছর মেয়াদী অনার্স)

18/11/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত (CGPA) রেজাল্ট প্রকাশিত.........

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka/Mymensingh Road
Gazipur
1704

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00