Kobi Nazrul Academy Sreepur

Kobi Nazrul Academy Sreepur Welcome to you Kobi Nazrul Academy School Sreepur Gazipur. Address Hakim Dr Road RasulBag Residential Area Sreepur Gazipur.

( Beside Sreepur Model Police Station)
Estd 2016.

[email protected]
786
1

28/05/2026

“যে ত্যাগ মানুষকে রবের কাছাকাছি নিয়ে যায়,
সেই ত্যাগের সৌন্দর্যে ভরে উঠুক আমাদের জীবন।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।”
হাসি থাকুক মুখে, শান্তি থাকুক হৃদয়ে,
আর আল্লাহর রহমত থাকুক পুরো জীবনে।

আলহামদুলিল্লাহ।আজ কবি নজরুল একাডেমি স্কুল থেকে "সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প" - ২০২৫ এ উক্ত বিদ্যালয়ের বৃত্তিজয়ী ...
14/05/2026

আলহামদুলিল্লাহ।
আজ কবি নজরুল একাডেমি স্কুল থেকে "সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প" - ২০২৫ এ উক্ত বিদ্যালয়ের বৃত্তিজয়ী পরীক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মহোদয় জনাব Md Khokon Prodhan এবং সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম (সোহাগ) স্যার।

আমাদের বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থীদের এহেন সাফল্যে আমরা কবি নজরুল একাডেমি পরিবার অত্যন্ত আনন্দিত এবং আমাদের শিক্ষার্থীদের এরূপ অর্জনের ধারাবাহিকতা বজায় থাকুক এ আশা ব্যক্ত করছি।

আজ ১৪ ই মে ২০২৬, শ্রীপুরের প্রাণকেন্দ্র অবস্থিত কবি নজরুল একাডেমি স্কুলে অনুষ্ঠিত হলো সুলতান উদ্দিন মেমোরিয়াল স্মৃতি বৃ...
14/05/2026

আজ ১৪ ই মে ২০২৬, শ্রীপুরের প্রাণকেন্দ্র অবস্থিত কবি নজরুল একাডেমি স্কুলে অনুষ্ঠিত হলো সুলতান উদ্দিন মেমোরিয়াল স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ উৎসব।
উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি স্কুলের পরিচালক মহোদয় জনাব মোঃ খোকন প্রধান সাহেব, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সোহাগ স্যার এবং পত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং ট্যালেন্টপুল সহ প্রথম গ্রেট সাধারণ গ্রেট প্রাপ্ত সহ সকল কৃতকার্য শিক্ষার্থীদের জন্য রইল অভিনন্দন এবং শুভকামনা।।

ধন্যবাদান্তে কবি নজরুল একাডেমি, শ্রীপুর গাজীপুর।
প্রয়োজনে
[email protected]
01322293842

আজ ১১-০৫-২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো কবি নজরুল একাডেমি স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুর...
11/05/2026

আজ ১১-০৫-২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো কবি নজরুল একাডেমি স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম (সোহাগ) স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থী।

প্রাক-প্রাথমিক, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আয়োজনে, কবি নজরুল একাডেমি পরিবার।

 অবশেষে পুলিশের হাতে কবি নজরুল একাডেমি'র শীর্ষ দুই পড়া ফাঁকিবাজ গ্রেফতার।পুলিশ সুত্রে জানা গেছে যে, আটককৃত একজন ইয়াসিন খ...
09/05/2026



অবশেষে পুলিশের হাতে কবি নজরুল একাডেমি'র শীর্ষ দুই পড়া ফাঁকিবাজ গ্রেফতার।

পুলিশ সুত্রে জানা গেছে যে, আটককৃত একজন ইয়াসিন খান। যিনি যেকোনো পরীক্ষার হলে অত্যন্ত কৌশলের সহিত নকল করতে সিদ্ধহস্ত। আরেকজন জনাব রিফাত। যিনি ইতিমধ্যেই একজন উঠতি ফাঁকিবাজ হিসাবে সুপরিচিত।

পুলিশের গাড়িতে বসেও তারা অনেক খুশি। কারন গোপন সুত্রে জানা গেছে যে, তাদের থানা থেকে বেকসুর খালাস দেয়ার জন্য বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন স্যার জরুরি নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে, শ্রীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ বাচ্চু সাহেব এবং পৌর বিএনপির নন্দিত নেতা জনাব খোকন প্রধান শ্রীপুর থানার সার্কেল এসপি'র সাথে আলোচনায় বসেছেন।

এদিকে আমরা কবি নজরুল একাডেমি পরিবারের সকল শিক্ষক-শিক্ষার্থী মিলে খুব শীঘ্রই ব্যাপক আন্দোলন-কর্মসূচি ঘোষণা করব। প্রধান শিক্ষক সোহাগ স্যার এবং রানী মেমের সাথে বিশেষ আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি।

প্রচারেঃ
শিক্ষকবৃন্দ, কবি নজরুল একাডেমি।

20/03/2026

ঈদ মোবারক!

'কবি নজরুল একাডেমি' পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

আপনার দিন পবিত্রতায় আর পূর্ণতায় ভরে উঠুক, আমিন।

সুুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবুল হোসেন...
07/02/2026

সুুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আবুল হোসেন প্রধান স্যারের নিকট থেকে কবি নজরুল একাডেমির শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ফলাফলপত্র গ্রহণ করেন কবি নজরুল একাডেমির সহকারী শিক্ষক কানন সরকার।

২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কবি নজরুল একাডেমি থেকে মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে ২ জন ট্যালেন্টপুলে, ২ জন প্রথম গ্রেড এবং ১২ জন সাধারণ গ্রেডসহ সর্বমোট ১৬ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি অর্জন করেছে।

কবি নজরুল একাডেমির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

30/01/2026

Night view

Address

Gazipur Sreepur
Gazipur
1740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobi Nazrul Academy Sreepur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share