17/07/2026
ব্যবসায় বেচাকেনা কম হলে- আল্লাহ ব্যবসায় বিক্রি বাড়িয়ে দেন।
পিতা-মাতা অসুস্থ হলে- আল্লাহ আমার পিতা-মাতাকে সুস্থ করে দেন।
পড়াশোনায় অমনোযোগী হলে- আল্লাহ পড়াশোনায় মনোযোগী করে দেন।
নামাজ মিস হলে- আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের পরবর্তী নামাজ পড়ার সুযোগ দেন।
চাকরি লাগলে- আল্লাহ আমাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দেন, যেখানে আমি ভালো করতে পারি।
বাড়ি লাগবে- আল্লাহ বাড়ি কেনার জন্য আমাকে আর্থিক তাওফিক দান করেন।
দামি গাড়ি লাগবে- আল্লাহ আমাকে দামি গাড়ি কেনার সামর্থ্য দান করেন।
উত্তম স্ত্রী দরকার- আল্লাহ আমাকে উত্তম স্ত্রী দান করেন।
পুত্র সন্তান দরকার- আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেন।
কন্যা সন্তান দরকার- আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেন।
আমারা আল্লাহর কাছে এভাবেই দোয়া করি,
মুসলিমদের একটা unfair advantage হলো,
আল্লাহর কাছে আমরা সবকিছু চাইতে পারি।
আমরা মুসলিমরা খুবই সিম্পল।
আমরা আল্লাহর কাছ থেকেই সব পেয়েও যাই।
আমাদেরকে আল্লাহর কাছে না চাইতে দেওয়ার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করে।
আমাদের এই unfair advantage যাদের নেই,
তারা এটা সহ্য করতে পারে না।
আমরা যা করি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করি।
আমরা ভুল করে ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই।
আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেই বাকি সব হাসিল করতে চাই।
আল্লাহর কাছে যা চাই, তাই পাই।
আলহামদুলিল্লাহ!
আল্লাহ যখন আমাদের পরীক্ষার সম্মুখীন করেন,
তখন আমরা চুপচাপ ধৈর্য ধরি।
কারণ আমরা বিশ্বাস করি, আল্লাহ সব ঠিক করে দেন।
আমরা মুসলিমরা কেমন জানি
সব সময় আল্লাহ, আল্লাহ করি।
আমরা এমনই।