02/12/2024
ভক্তের তক্তে গুরু করলেন স্বরুপের চাষ,
আদম তনে নিজ সুরাতে মহিমা তার প্রকাশ।
খুদির লয়ে বেখুদি হালে খোদা তনময়,
জনম গেলো বুঝতে তারে;যিনি আছেন সর্বময়।
দীন দরদী তোমার আশে আমি পাগলপারা
খাইতে সুধা হইলো যুদা আয়নামতির ধারা,
আত্মরতির শক্তি দাওগো পুর্ন করো শুদ্ধি,
এবার যদি না পাই তোমায় মিছে সকল যুক্তি,
জ্ঞান-বিজ্ঞানের তর্ক চাইনা- চাই যে তোমার পরশ,
আমি ভিন্ন কি রুপে তুমি সাজাইবা তোমার আরশ!
ভক্তের আর কি-ই বা আছে দিতে তোমায় দান,
দয়াল তুমি- খোদা তুমি, তুমি মুর্শিদ চাঁন।
কবুল করে নাও গো মাওলা তোমার চরন তলে,
তুমি ভিন্ন আমি নগন্য নাই কিছু আর ভবে।।
কলমে-- আয়াতুল্লাহ্ আল-খিজির