07/07/2026
"ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬।
গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ বিজ্ঞান ক্লাব এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজকে ১০০টি বৃক্ষের চারা উপহার প্রদান করে। চারাগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
আমরা বিশ্বাস করি, আজকের একটি চারা আগামী দিনের একটি সবুজ বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে উঠবে।