Vlog For Islamic Knowledge

Vlog For Islamic Knowledge

Share

|| এসো সবাই জানি এবং তাহা মানি ||

14/04/2026

You must watch ..........that is truth .

05/03/2026

Allah Bujar toufiq dan korun. Amin.

04/03/2026

পালকি
কুদরতুল্লাহ

তুমি আগুন আমি ছাই।
তুমি জয়ী আমি হায়।
এই দুনিয়া খুবই স্বার্থপর,
কেউ কারো নয়।
তবুও ভীতি আছে ভয়,
প্রেমিক হার নাহি লয়।
সময় যে বড়ই নিঠুর,
শক্ত লাল চন্দন তবুও ক্ষয়।
সময় বলে ঘাড় নোয়ারে,
আসছে পালকি তোর দুয়ারে।
সেজে নে আপন সাজ,
বহুদূর যাবি আজ।
ভাবছিস কি ডাকবে তোকে,
মন্দ সে যে বলবে লোকে।
তাই প্রিয়সি প্রিয়তম আর,
বিদায় ক্ষণে হয়েছে যাবার।
ঠিক আছে তবে প্রিয়,
ক্ষমা করে দিও মোরে।
খুঁজবো তোমায় শিশির কোনায়,
কোন এক অজানা ভোরে।
সময় বলে ঘাড় নোয়ারে,
আসছে পালকি তোর দুয়ারে।।।

25/02/2026
24/02/2026

📖 **আল্লাহ্ বলেন:**

﴿قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلُ ۚ كَانَ أَكْثَرُهُم مُّشْرِكِينَ﴾
— সূরা আর-রূম ৩০:৪২

🔹 **বাংলা অর্থ:**
“বলুন (হে মুহাম্মদ), তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো— তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। তাদের অধিকাংশই ছিল শিরককারী।”

📖 সূরা আল-আনকাবূত ২৯:২০
“বলুন, পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো— তিনি কিভাবে প্রথম সৃষ্টি করেছেন…”
👉 এখানে বৈজ্ঞানিক অনুসন্ধানের স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

📜 রাসূল ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে বের হয়, সে আল্লাহর পথে থাকে যতক্ষণ না ফিরে আসে।”
— (তিরমিযী)

---

🌍 **পৃথিবীর ১০টি রহস্যময় ও কৌতূহলোদ্দীপক বিষয়**

🧠 **১. Unsolved Mysteries (অমীমাংসিত রহস্য)**
• Bermuda Triangle – জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার রহস্য
• Jack the Ripper – অজানা সিরিয়াল কিলার
• Area 51 – এলিয়েন গবেষণা হয় কি না?
• Nazca Lines – বিশাল রহস্যময় মাটির নকশা
• Roanoke Colony – পুরো উপনিবেশ উধাও
• Dyatlov Pass – রহস্যময় পর্বতারোহী মৃত্যু
• Stonehenge – কীভাবে নির্মাণ করা হয়েছিল?

👽 **২. Space & Alien Mysteries**
• ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি
• ব্ল্যাক হোলের ভিতরে কী আছে?
• মাল্টিভার্স থিওরি
• মঙ্গল গ্রহে আগে জীবন ছিল কি?
• NASA কি সব তথ্য প্রকাশ করে?

🧬 **৩. Human Body & Mind**
• মানুষ কেন স্বপ্ন দেখে?
• Déjà vu কেন হয়?
• আমরা কি ব্রেইনের পুরো ক্ষমতা ব্যবহার করি?
• Near-death experience কি বাস্তব?
• Consciousness আসলে কী?

🏛 **৪. Lost Civilizations**
• Atlantis – সত্যি ছিল?
• Machu Picchu – কেন পরিত্যক্ত?
• Great Pyramid of Giza – আসল নির্মাণ কৌশল কী?
• সিন্ধু সভ্যতার পতনের কারণ
• মায়া সভ্যতার হঠাৎ পতন

🔐 **৫. Secret Organizations & Hidden Power**
• Illuminati – সত্যি নাকি মিথ?
• Freemasons – গোপন প্রতীক ও প্রভাব
• New World Order তত্ত্ব
• CIA–এর MK-Ultra গোপন পরীক্ষা
• Deep Web রহস্য

🧪 **৬. Science Mysteries**
• টাইম ট্রাভেল কি সম্ভব?
• Parallel Universe
• Simulation Theory
• Antimatter
• Quantum Entanglement

🏝 **৭. Creepy & Strange Places**
• Poveglia – ভৌতিক দ্বীপ
• Door to Hell
• Skinwalker Ranch
• Aokigahara

🧊 **৮. Ancient Technology Mystery**
• Antikythera Mechanism
• Baghdad Battery
• প্রাচীন মানচিত্রে অ্যান্টার্কটিকা
• প্রাচীন মন্দিরের ভূমিকম্প-প্রতিরোধী প্রযুক্তি

🌊 **৯. Ocean Mysteries**
• সমুদ্রের ৮০% এখনো অজানা
• Giant Squid রহস্য
• গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণী
• Bermuda Triangle

🧠 **১০. Psychological & Paranormal**
• Telepathy
• Time Slip ঘটনা
• Ghost sightings
• Reincarnation স্মৃতি
• Mandela Effect

---

✨ আল্লাহ্ আমাদের জ্ঞান অন্বেষণকারী বানান এবং সত্যের পথে পরিচালিত করুন।
📌 তুমি কোন রহস্য নিয়ে আগে জানতে চাও? কমেন্টে জানাও!

24/02/2026

জেনে নিন হাতিশুঁড় গাছের উপকারিতা
হাতিশুঁড় একটি অসাধারণ প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ। এই গাছটির রয়েছে বিস্ময়কর কিছু উপকারিতা যা মানব দেহের বিভিন্ন রোগ উপশমে কার্যকরী ভূমিকা পলন করে থাকে। আসুন আজকে জেনে নেয়া যাক এই উদ্ভিদটির গুণাগুণ সম্পর্কে-

হাতিশুঁড় একপ্রকার একবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। একে হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি নামেও ডাকা হয়। গাছটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।

বৈজ্ঞানিক নাম: Heliotropium indicum

(হেলিওট্রোপিয়াম ইনডিকাম)

এবং ইংরেজি নাম 'Indian heliotrope'।

হাতিশুড় গাছের উপকারিতা:

(১) দাদ রোগে: দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২) অঙ্গ ফোলায়: অনেক সময় বিভিন্ন কারণে শরীরের বিশেষ করে পায়ের গাঁট ফুলে যায় । এমন সমস্যায় হাতিশুঁড় গাছের পাতা বাটনাতে বেটে হালকা গরম করে লাগালে দারুণ ফল পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন কারণে মানষ আঘাৎ প্রাপ্ত হতে পারে। যদি কেউ আঘাত প্রাপ্ত হয় তাহলে সেই সময় আঘাতের ব্যথা কমানো ও ফোলা ফোলা ভাব কমানোর জন্য এই পাতার প্রলেপ দিতে হবে। তাতে করে ফোল ফোলা ভাবটা চলে যাবে।

(৩) জ্বর , কাশি ও সর্দি: হাতিশুঁড় পাতার রস সর্দি উপশমে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে। এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে: বিষাক্ত কোন পোকামাকড় যদি কামড় দেয় তাহলে সেই স্থানে তাৎক্ষণিক এই উদ্ভিদটির প্রলেপ দেয়া যেতে পারে। এতে করে কামড় দেয়া জায়গায় আর জ্বালাপোড়া করবেনা

(৫) আঘাতজনিত ফোলায়: পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬) বার্গীয় ফোলা: ঊরু ও তলপেটের সন্ধিস্থানে অর্থাৎ কু’চকীতে যেটা হয় তার নামই বলা হয় বাগী, ডান বা বাম যে কোন দিকেই হতে পারে। সাধারণ: এটা একান্ত নিবাসের সময় অস্বাভাবিক অবস্থানের জন্য অথবা মেহ বা ঔপসর্গিক মেহ (গনোরিয়া) রোগগ্রস্ত লোকগুলি এই রোগের বেশি আক্রান্ত হতে দেখা যায়। এক্ষেত্রেও ঐ পাতা বেটে অল্প গরম করে লাগালেও কমে যায়।

(৭) টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।তবে দুই থেকে তিন বারের বেশী খাওয়া উচিৎ নয়।

(৮) একজিমা: একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯) রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়: দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১) কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২) ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৩) ফ্যারিঞ্জাইটিস: ফ্যারিঞ্জাইটিস রোগে পতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।

23/02/2026

# একটি শিক্ষণীয় গল্প #
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে নিজেদেরকে দাঁড় করাও না, বরং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।' (৪৯:১)

আজ, যখন আমার বাবা গাড়ি চালাচ্ছিলেন এবং আমি ও আমার মা গাড়িতে ছিলাম, তখন একটি সাধারণ এবং সাধারণ ঘটনা ঘটে যা উপরের আয়াতের সাথে সম্পর্কিত আমার মাথায় চিন্তাভাবনা জাগিয়ে তোলে - 'আল্লাহ ও তাঁর রাসূলের সামনে নিজেদেরকে দাঁড় করাও না।'

আমরা যখন একটি মহাসড়কে গাড়ি চালাচ্ছিলাম, তখন আমাদের সামনে একটি বিশাল সংবাদপত্রের ট্রাক ছিল - এবং এটি একটু ধীর গতিতে চলছিল।

তাই, তারপর আমার বাবা একটি ভিন্ন লেনে চলে গেলেন এবং তারপর ধীরে ধীরে ট্রাকের সামনে যেতে শুরু করলেন (স্বাভাবিক গতিতে চলতে চলতে) এবং তারপর তার সামনে চলে এলেন।

কিন্তু তারপর, কয়েক মিনিট পরে, হঠাৎ করেই ট্রাকটি বাম দিক থেকে দ্রুত গতিতে আসতে শুরু করে এবং তারপরে এটি প্রায় আমাদের গাড়িতে ধাক্কা দিতে থাকে এবং আমাদের কিছুটা পাশে সরে যেতে হয়েছিল, এবং তারপরে এটি আমাদের ওভারটেক করে আবার আমাদের সামনে ফিরে এসেছিল।

আর ড্রাইভার ইচ্ছাকৃতভাবে এটা করেছিল যাতে আমরা বুঝতে পারি যে আমরা যখন তার সামনে আসি তখন সে এটা পছন্দ করেনি।

তখন আমার মা বাবাকে বলছিল, 'ওর সামনে যেও না। ওর সামনে যেও না। ওর পিছনে থাকো।'

গল্পের সমাপ্তি।

তাহলে এখন, এই ঘটনাটিকে আমরা যে আধ্যাত্মিক যাত্রায় আছি তার সাথে সংযুক্ত করে আমরা বলতে পারি যে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আদেশ ও প্রত্যাদেশ (অর্থাৎ কুরআন) এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ও সুন্নাহ হলো একটি রূপক 'গাড়ি'র মতো যা আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য, নিরাপদ ও চিরস্থায়ী বাসস্থানের দিকে, যা জান্নাত।

যাইহোক, আমাদের নিজস্ব কর্মকাণ্ড এবং মতামত হলো আরেকটি রূপক 'গাড়ি' যা আমরা চালাচ্ছি, এবং যদি আমরা এই ভেবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি যে আমরা আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে এগিয়ে যাই যে তারা আমাদের কাছে যা এনেছে তার চেয়ে আমরা কোনওভাবে ভালো বা বুদ্ধিমান, তাহলে এটি আসলে আমাদের নিজের ক্ষতি হবে; প্রকৃতপক্ষে আমরা এমন একটি পথে এগিয়ে যাব যা ধ্বংস ও ধ্বংসের দিকে নিয়ে যায়।

যদি আমরা এমন একজন ট্রাক ড্রাইভারের সামনে যেতে ভয় পাই, যার আমাদের উপর সত্যিই কোন ক্ষমতা নেই, তাহলে আমাদের আল্লাহ ও তাঁর রাসূলের সামনে যেতে অনেক বেশি ভয় পাওয়া উচিত। আমরা অ্যাক্সিলারেটরটি খুব বেশি চাপ না দেওয়ার জন্য অনেক বেশি সতর্ক থাকব।

আর সেই ভয় বা সতর্কতা আমাদেরকে সর্বদা আল্লাহ ও তাঁর রাসূলের পিছনে থাকতে সক্ষম করবে এবং তারপর সঠিক গন্তব্যে পরিচালিত করবে যেখানে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে চাইছি, ইনশাআল্লাহ।
Shafi.

14/11/2025

#
বিপদে মুসিবতে সহায়তা করো তুমি
দুঃখ বেদনায় শান্তনাও তুমি।
হারানোর ব্যাথা যদি ঘিরে ধরে আমাকেে
আল্লাহ............
তুমি তখন এসে গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যথার পাল্লা।

একটি জীবনে মা বাবা ভাই বোন
থাকে আরো কত প্রিয় আপনজন
কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি
আল্লাহ................
রহমধারা ঝীজে স্মরণ করি তোমায়
জাল্লা শানুহু জাল্লা।

নি:স্ব অসহায় মানুষ যারা
তোমার রহমধারায় পাগল তারা

জীবনের একদিকে আনন্দ খুশির গান
অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান
হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকেে
আল্লাহ................
ব্যথার প্রদীপ জেলে তোমার নাম জপি
জাল্লা শানুহু জাল্লা।
゚viralシfypシ゚viralシ
゚viralシfypシ゚viralシalシ
゚viralfbreelsfypシ゚viral




28/07/2025

****** লিরিক্স ******
পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া।
যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।।

কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই,
সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই ( রে ভাই)।
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।।

তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি,
লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাসখানি।
নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।।

মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে,
আমার সালাম দিয়া আইস তাঁদের পায়ের কাছে।
কাবায় মোজানাজাত করিও আমার কথা কইয়া।।

28/07/2025

***** লিরিক্স ******
বাংলাদেশের প্রান্ত হতে
সালাম জানাই হে রাসূল,
আমার কষ্টে কণ্ঠ মিলায়
তোমার আশিক কুল।।

তোমায় ছাড়া অন্য কারো নেতা মানিনা
তোমার জন্যে সয়ে যাব সকল বেদনা
সেই সে শপথ নিতে আমরা
এই মাঠে মশগুল।।

আমরা তোমায় ভালোবাসি নজীর যে তার কত
রক্ত দিলাম সাগর সাগর মানিক শত শত।

তোমার পথে এগিয়ে যাব, পিছুপা হবো না
শহীদী খুন আরতো বৃথা যেতে দেবোনা
এই এ শপথ আঁকড়ে আছি,
নড়বো না এক চুল।।

27/07/2025

সিয়াম সিয়াম সিয়াম সিয়াম সিয়াম সিয়াম
খুলেছে আজ রহমের দ্বার
মুমিন হৃদয় ভরেছে
কমাতে হবে পাপের বোঝা
শয়তান বাধা পরেছে
এসেছে সুযোগ তাই ইমান আমলে
মালিক কে খুজি অবিরাম

সিয়াম সিয়াম সিয়াম.......

সংযমের ঐ এই সে মাসে
হেরার আলো হৃদয় মাখি
কোরানের হরফে দৃষ্টি রাখি
তাওবার নিয়্যাতে জাগি কিছু রাত
অশ্রু ঝড়াই পড়ে সালাত কিয়াম

সিয়াম সিয়াম সিয়াম.....

তারাবির কাতারে আমি হই যেন শামিল
নেকির মিযান ভারী করি তিল তিল

পূণ্য কাজে প্রতিযোগী হই
ক্বদরের রাত তালাস করি
রবের ভীতিতে জীবন গড়ি
দান সাদকায় দিন করে দেই পার
পবিত্রময় রাখি হৃদয় - বাগান

সিয়াম সিয়াম সিয়াম সিয়াম সিয়াম সিয়াম

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
Gazipur
1700