HSC English pro

HSC English pro

Share

Unlock your potential in HSC English! Join us for the tips,strategies and resources.

Photos from HSC English pro's post 03/10/2024

Completing sentence for HSC/SSC.

03/10/2024

মানসিক শক্তি জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে।
Mental strength helps overcome all obstacles in life.

02/10/2024

Preposition হলো এমন একটি শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো noun বা pronoun-এর পূর্বে বসে স্থান, সময়, কারণ, উদ্দেশ্য বা মাধ্যম নির্দেশ করে।

Types of Prepositions Based on Functions:

There are three major types of prepositions:
(i)Prepositions of place
(ii)Prepositions of time
(iii)Prepositions of direction

Prepositions of Place: Preposition of place এমন একটি শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো ব্যক্তি বা বস্তু স্থান বা অবস্থান নির্দেশ করে। Examples:-

*The book is on the table.
*The cat is under the table.
*John and Sarah were hiding inside the wardrobe.
*There was a tree beside the river.
*I have a friend who lives in America.

Prepositions of Time: Preposition of time হলো এমন একটি শব্দ যা কোনো ঘটনাসমূহ কখন সংঘটিত হয় তা নির্দেশ করে। Examples:-

College starts at nine o'clock.
We're going to the zoo on Saturday.
I visited my grandparents during the winter.
You must finish the work by Friday.
I'll do my homework before dinner.

Prepositions of Direction : Preposition of direction হলো এমন প্রিপোজিশন যা কোনো বস্তু বা ব্যক্তির কোনো নির্দিষ্ট দিকে বা গন্তব্যে যাওয়া নির্দেশ করে। এটি কোনো গতির সঙ্গে সম্পর্কিত। Examples:-

He is going to school.
She is walking towards the park.
She walked into the room.

Uses of preposition :
✓ উপরে বোঝাতে above, on, over বসে।
Above:
i. সাধারণত কোনকিছু 'higher than' বুঝাতে above ব্যবহার করা হয় অর্থাৎ কোন কিছু অন্য কোন কিছুর চেয়ে দূরত্বে উপরে বোঝাতে above বসে। এটি নিচের কোন বস্তুকে স্পর্শ করে না বা cover করে না।
ii. সাধারণত কোনকিছু অন্য কোনকিছু থেকে 'higher level' বুঝাতে above ব্যবহার করা হয়। তবে সরাসরি উপরে থাকা বুঝায় না।Example:
*The HPCA Stadium at Dharamsala is 1317 meters above sea level.
*Do you live in the apartment above the market?
*A Professor is above a lecturer.
*He is above fifty.

Over:
(i)কোন কিছু অন্য কোন কিছুকে স্পর্শ করে বা স্পর্শ না করে ঢেকে রাখা বা কাভার করা বুঝালে over ব্যবহার করা হয়।
(ii) স্পর্শ না করে উপরে গতিশীলতা অর্থে Over বসে।
(iii) এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য প্রেরণমূলক মাধ্যমের পূর্বে Over বসে, উপর দিয়ে একপাশ থেকে অপর পাশ পর্যন্ত আড়াআড়িভাবে বুঝাতে Over বসে, কোন স্থানের সর্বত্র অর্থে Over বসে।, Examples:
*The man jumped over the wall into the garden.[RU (B-Law)14-15]
*There is a festive mood all over the country.[DU(B) 15-16]
*She put the blanket over her little son.
*She put the bedsheet over the bed.
*There is bridge Over the river.[RU (E2) 17-18]
*He informed me over the phone (by phone).
*The plane flew over the Stadium.
*The boy jumped over the wall.

On:
(i) কোন কিছু অন্য কোন কিছুর উপর স্পর্শ করে আছে বোঝাতে on/upon বসে। এক্ষেত্রে ঢেকে রাখা বা কাভার করা মুখ্য বিষয় নয়।
(ii)নির্দিষ্ট দিন,বার এবং তারিখে পূর্বে On বসে।
(iii) সদস্য বুঝাতে কেন কিছু সমন্ধে, মাধ্যম বা যন্ত্র অর্থে, ভ্রমণের কোন উপায় বুঝাতে On বসে।Examples:
*The bag is on the table.
*On 3 November 1975, four national leaders were brutally assassinated.[RU(B-Law) 15-16]
*Our flat is on the second floor of the building. [JU (গ) 09-10, (B) 11-12]
*The sari on her very expensive.
*I lent him a book on New York yesterday. [Jnu(c)12-13]
*I am not on the committee. [IU(D) 13-14]

নিচে বোঝাতে below, under বসে।
Below:
(i)Below হলো above-এর বিপরীত। সাধারণত কোনকিছু একই surface বা তলে 'lower than' বুঝাতে below ব্যবহার করা হয় অর্থাৎ কোন কিছু অন্য কোন কিছুর চেয়ে দূরত্বে নিচে বোঝাতে below বসে। এটি নিচেরটিকে স্পর্শ করে না বা cover করে না।
(ii)যখন সরাসরি কোনকিছু কোনকিছুর নিচে থাকা বুঝায় না তখন below ব্যবহৃত হয়। একে পাশের দিক থেকে উপরে থাকাও বলা যেতে পারে।
(iii)সাধারনত ভাপমাত্রা ও উচ্চতা পরিমাপের ক্ষেত্রে below ব্যবহৃত হয়।
Examples:
*He is below me in class.[HSTU(C)13-14]
*The town lies below sea level.
*His performance was below expectations.
*The sun disappeared below the horizon.

Under:
(i)Under হলো over-এর বিপরীত।সাধারণত কোন কিছু অন্য কোন ত্রিমাত্রিক (three dimensional) কিছুর নিচে বুঝাতে ব্যবহার করা হয়। স্পর্শ করে বা স্পর্শ না করে অবস্থানকে বোঝায়, এক্ষেত্রে যার নিচে থাকে সেটি নিচেরটির সম্পূর্ণ বা অংশ বিশেষ ঢেকে রাখে।
(ii)মানসিক চাপে থাকা বুঝাতেও under ব্যবহার করা হয়, কেউ কারো অধীনে কাজ করা বা কারো অধীনস্থ বুঝাতেও under ব্যবহার করা হয়।
(ii)সংখ্যায় বা বয়সে ছোট/ কম বুঝাতেও under ব্যবহৃত হয়, কোন কিছুর নিচ দিয়ে যাওয়ার গতি বোঝাতে under বসে।
Examples:
*He is under me in position.
*The baby is Under umbrella.
*The temperature is five degrees under zero.
*The labourers work under the guidance of the foreman.[IU(B)14-15]
*The cat is under the sofa.
*He was wearing a blue shirt under his sweater.
*The whole village under water.
*You cannot get an NID if you are under 18.
* The rabbit ran under the table.

Past: কোন কিছুর পাশ দিয়ে অতিক্রম করে যাওয়ার গতিকে বুঝাতে past বসে।
Examples:
a. Rajib ran past the building.
b. I walked past the post office.
Across: কোন কিছুর উপর দিয়ে একদিক থেকে অন্যদিকে অতিক্রম করে যাওয়ার গতিকে বোঝাতে across বসে।
Examples:
*The walked across the large field.
*The old man boated across the river.
Through: কোন কিছুর ভেতর দিয়ে/ মধ্য দিয়ে অতিক্রম করে যাওয়ার গতিকে বুঝাতে through ব্যবহার করা হয়।
Examples:
The cat ran through the tube.
We walked through a deep forest.

To,Towards: কোন কিছুর দিকে চলার গতি বোঝাতে to/ towards বসে। সাধারণত সুনির্দিষ্ট দিক (destination) বুঝাতে to এবং অনির্দিষ্ট দিক (direction) বুঝতে towards ব্যবহৃত হয়।
Examples:

*He is going to New Market.
*He is going towards New Market.

Up:কোন কিছুর উপরের দিকে চলার গতি বোঝাতে up বসে।
Examples:
*The electrician is climbing up the ladder.
*Mike likes riding his car up the hill.

Down:কোন কিছুর নিচের দিকে চলার গতি বোকাতে down বসে।
Examples:
*The spider moved down the tree.
*It is easier to run down the hill than go up.
Along/up: কোন কিছুর বরাবর চলার গতি বোঝাতে along/by বসে।
Examples:

*Hena was wandering along by the road.
*They rode along/by a narrow road.

Round:কোন কিছুর চতুর্দিকে চলার বা ঘোরার গতি বা কোন কিছুর পাশ দিয়ে ঘুরে আসার গতি বোঝাতে round বসে।
Examples:
*Hena was wandering round the house.
*Please, draw circles round the misspelt words.
Into:কোন কিছুর বাহির হতে ভেতরে গতি বোঝাতে into বসে।
*She came into the room.
The man came out of the counter fast.

Onto:কোন কিছুর উপরে পতিত হওয়ার গতি বোঝাতে onto বসে।
Examples:
*He jumped onto the chair.

Off:কোন কিছুর উপর হতে বিচ্ছিন্ন বা বিচ্যুত হওয়ার গতি বোঝাতে off বসে।
Examples:
*The cat jumped off the chair.
*An apple fell off the tree.
From:কোন স্থান হতে গতি বোঝাতে from বসে।
Examples:
*The man ran away from his hut.

সামনে বোঝাতে before, in front of বসে
Before: একটির অবস্থান আরেকটির মুখোমুখি হলে before বসে।Examples:
*Sumi is before me.
*Never come before us.

In front of: যখন সারি বা লাইনের সন্নিবেশে একটির অবস্থান আরেকটির সামনে বোঝায়, তখন in front of বসে।Examples:
*Sumi sat in front of me.
*There is a tree in front of the building.
Behind: পিছনে বোঝাতে behind বসে।Examples :
*Sumi was behind the banyan tree.
*The boy was behind the wall.

IN:
(i)সাধারনভাবে কোন কিছু অন্য কোন কিছুর ভিতরে থাকা বা অবস্থিত আছে বোঝাতে in বসে।
(ii)মাস, সাল ও অনির্দিষ্ট ব্যাপক সময়ের পূর্বে in বসে। এছাড়াও – in the morning, in the evening. Examples:
*At the age of seventeen, Rabindranath Tagore arrived in London in 1878.[JnU(C)14-15]
*Which is the longest river in Bangladesh? (স্থান নির্দেশ করলে Superlative degree এর পরে in বসে)
*My birthday is in October
*Bangladesh was liberated in 1971.
*He spent most of his life in Dhaka.
*The tiger is in the cage.

Between:
(i)সাধারণভাবে দুইয়ের মধ্যে কোন কিছু বুঝাতে।
(ii)দুইয়ের অধিক দেশ, কোম্পানি ইত্যাদির মধ্যে চুক্তি বুঝাতে।
(iii)দুইয়ের অধিক proper noun এর মধ্যে কোন কিছু বুঝাতে।
(iii) কোন কিছুর মাঝ দিয়ে চলার গতি বোঝাতে between বসে।
Examples:
*Switzerland lies between France, Germany, Italy and Australia. [CU (গ)03-04]
*He divided the money between two children. (21st BCS)
*You should have read the treaty between the sixteen countries.
*Distribute the books between Mim, Munzarin and Marzia.
*Distribute the mangoes between Hasan and Emon.
* Hena was running between the two houses.

Among:
(i)সাধারণভাবে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু এর মধ্যে কোন কিছু বুঝাতে৷ among ব্যবহৃত হয়।
(ii)সংখ্যা উল্লেখ না থেকে শুধু plural বুঝালে among ব্যবহৃত হয়।
Examples:
*He was happy to be among friends.[RU(ভূগোল) 06-07,DU (D) 02-03,(C) 23-24]
*Distribute the chocolates among the boys.
Out of/Outside:কোনকিছু কোনকিছুর বাইরে বোঝাতে out of বা outside বলে।
Out of/outside হলো in /inside-এর বিপরীত।
(i) কোন কিছুর ভেতর হতে বাইরের দিকে গতি বোঝাতে out of বসে।
Examples:
*The boy is out of/outside the classroom.
*The cows are grazing out of/outside the badminton court.
* The ball went out of the stadium.

By/Beside/Next to/Near/Nearby:
(i)কাছে/ধারে/নিকটে/পাশে/অদূরে বোঝাতে by, beside/next to, near, nearby বসে।
(ii)সাধারণত nearby এর পরে direct object থাকে না। nearby সাধারণত কোন sentence বা phrase এর শেষে ব্যবহৃত হয়।
(iii)কোন কিছু অন্য কোন বস্তুর খুব কাছে বোঝাতে by বসে।
(iv)কোন কিছু অন্য কোন কিছু থেকে অল্প দূরত্বে বোঝাতে beside/next to বলে।
(v)কোনকিছু অন্য কোন কিছু নিকটে বোঝাতে near/close to বসে। এক্ষেত্রে দূরত্ব next to/beside/by-এর চেয়ে বেশি।
Examples:
*There's a box with a ball nearby. (NOT The ball is nearby the box.)
*Ritu is sitting by Rizwan.
*She sat beside the tree.
*Our house is close to/near the building.
*She was standing next to/beside the young man.

Within: কোন সময়, স্থান বা কোনকিছুর সীমার মধ্যে বুঝাতে within ব্যবহার করা হয়।
Examples:
*There are almost 600 coaching centres within 3 kilometres of tongi (limit of place)
*Emon will have written several books within 2029.(limit of time)
Opposite: কোন কিছু কোনকিছুর বিপরীতে বোঝাতে opposite বসে। এক্ষেত্রে একটির অবস্থান আরেকটির বিপরীতে হয় তবে সাধারণত পরস্পরের মুখোমুখি থাকে।
Examples:
*The house is opposite the shop.
*My betterhalf sat opposite me in the dinner.
Against:কোন কিছু অন্য কোন কিছুর সাথে হেলান দিয়ে(স্পর্শ)করে বা আঁকড়ে ধরা অর্থে against বসে।এছাড়াও, বিপক্ষে বা বিরুদ্ধে বুঝাতেও against বসে।
Examples:
*We are against corruption.
*The charge of murder was brought Against him.[Jnu(B) 10-11,IU (A) 14-15]
*She sat leaning against the wall. [IU(C)14-15]
*They were sailing against the wind.[IU(C)14-15]

At:
(i)ছোট স্থানের পূর্বে at বসে- at home/at the bus stop/at a hotel/at Auchpara(small village) at Meherpur(town).
(ii)নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে at ব্যবহৃত হয়- at 6 p.m. (Post- Meridiem-অপরাহ্ন)/at 10 a.m.(Ante-Meridiem-দ্বিপ্রহরের পূর্বে)/at noon/at the time/at the moment/at the weekend/at Christmas /at breakfast (time)
(iii) বয়সের পূর্বে at বসে।
Examples:
*I have got an admission test next week.It is at 10:30 on Friday morning. [BU(C) 13-14]
*Please leave your key at the reception. [BU(গ) 2-13,DU(D)13-14]
*She met me first at the age of 14.
*He left the job at his 56.

By: কোন কাজ আবশ্যিকভাবে সমাপ্ত হবার point নির্দেশ করা হয় by দ্বারা। অর্থাৎ by দ্বারা কোন কাজ সমাপ্তির চরম সীমা উল্লেখ করা হয় বলে by-এর পরে name of time উল্লেখ করা হয়।
Examples:
*We must be at the conference by 8 pm.
*The task must be completed by Friday.

Till/until: কোন সময় পর্যন্ত বুঝাতে till/ untill ব্যবহার করা হয়।
Examples:
*Wait here till half past six.
*Wait here until half past six.
From: কোন সময় শুরু বুঝাতে from ব্যবহার করা হয়।
Examples:
*He starts singing from 2 pm.
*We have been working here from January/1996/3 months.

After/before: কোন সময় শুরুর পূর্বে বুঝাতে before এবং পরে বুঝাতে after ব্যবহার করা হয়।
Examples:
*He gave up smoking after the birth of his first child.
He came here before the war of independence.

During: (সময়ে।: সাধারণত কোন কিছু কখন ঘটে তা বুঝাতে during ব্যবহৃত হয়। During দ্বারা কোন কাজ কতক্ষন ধরে যাবত ঘটে তা বুঝান হয় না বরং event বা ঘটনার পুরো সময়টাকেই বুঝাতে পারে।
Examples:
*We get plenty of snow here during the winter.
*He fell asleep during the meeting.
come of কোন বংশ বা পরিবারে জন্মগ্রহণ করা বুঝাতে come of family/ clan লিখতে হয়। অন্যদিকে কোন স্থানে জন্মগ্রহণ করা বুঝাতে come from + place লিখতে হয়।
Examples:
*Rajib came of a rich family.
*Rajib came from Dinajpur.
*Samiya came of Chowdhury family.
Differential
1. Over the phone (phone এর পূর্বে the/ article থাকলে ভার পূর্বে over লিখতে হয়।)
2. By phone (phone এর পূর্বে the/ article না থাকলে তার পূর্বে by লিখতে হয়।)
3. on the phone (কারে phone এর লাইনে থাকা বুঝতে phone এর পূর্বে on লিখতে হয়।
Examples:
*He informed me the news by phone.
*He informed me the news over the phone
*He has been on phone for 15 minutes.

02/10/2024

Hello everyone!
How are you doing all?

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

College Gate, Tongi
Gazipur
1700