CSE Coaching Center, Gazipur City-1703.

CSE Coaching Center, Gazipur City-1703. শুধু প্রথাগত শিক্ষা নয়, ভবিষ্যতের বুনিয়াদ গড়তে...
সি.এস.ই কোচিং সেন্টার, গাজীপুর সিটি-১৭০৩.
আমাদের মূলমন্ত্র হচ্ছে শিক্ষা,শান্তি,ঐক্য,প্রগতি!!!

16/07/2026
আজ ১৬ই জুলাই, ২০২৬। মহান জুলাই শহীদ দিবস। আজকের এই দিনে রংপুরের এক সাধারণ তরুণ আবু সাঈদ পুরো দুনিয়াকে শিখিয়েছিলেন কী ক...
16/07/2026

আজ ১৬ই জুলাই, ২০২৬। মহান জুলাই শহীদ দিবস।

আজকের এই দিনে রংপুরের এক সাধারণ তরুণ আবু সাঈদ পুরো দুনিয়াকে শিখিয়েছিলেন কী করে দুই হাত প্রসারিত করে দূর্গ গড়ে তুলতে হয়, কীভাবে বুকের পাঁজর দিয়ে বুলেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়!

আজকের দিনে শহীদ ওয়াসিম, শান্ত, ফারুকসহ আরো শহীদেরা শিখিয়ে গেছে জালিমকে বিতাড়িত করার মন্ত্র। এই সাধারণ তরুণেরা এই দিনে এক ঝটকায় হয়ে ওঠেন অনন‍্য সাধারণ, মিথের হিরো! আমাদের ইতিহাসের নায়ক!

জুলাই অভ্যুত্থান ,যা জুলাই গণঅভ্যুত্থান ,ছাত্র-জনগণের অভ্যুত্থান ,জুলাই বিপ্লব ,জেন জি বিপ্লব বা বর্ষা বিপ্লব নামেও পরিচ...
01/07/2026

জুলাই অভ্যুত্থান ,যা জুলাই গণঅভ্যুত্থান ,ছাত্র-জনগণের অভ্যুত্থান ,জুলাই বিপ্লব ,জেন জি বিপ্লব বা বর্ষা বিপ্লব নামেও পরিচিত, ছিল ২০২৪ সালে বাংলাদেশে সংঘটিত একটি গণঅভ্যুত্থান ।২০২৪ সালের জুলাই মাসের শুরুতে শুরু হওয়া এই অভ্যুত্থানটি ৫ আগস্ট ২০২৪ তারিখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের মাধ্যমে সমাপ্ত হয়, যার মাধ্যমে তাদের ১৫ বছরের শাসনের অবসান ঘটে । এটিকে বিশ্বের প্রথম সফল জেন জি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

জুলাই বিপ্লবের তারিখসমূহ:-
১ জুলাই – ৫ আগস্ট ২০২৪ (১ মাস ও ৪ দিন)
কোটা সংস্কার আন্দোলন: ৬ জুন – ৩ আগস্ট ২০২৪
অসহযোগ আন্দোলন: ৪–৫ আগস্ট ২০২৪

অবস্থান বাংলাদেশ এর কারণে:-
শেখ হাসিনা শাসনামলে স্বৈরাচার ও মানবাধিকার লঙ্ঘন
অর্থনৈতিক মন্দা
বিতর্কিত চাকরি কোটা ব্যবস্থার বহাল রাখা
জুলাই গণহত্যা

লক্ষ্য এবং উদ্দেশ্য :-
প্রাথমিকভাবে কোটা সংস্কারের ওপর মনোযোগ দেওয়া হলেও পরে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার পদত্যাগের কারণে তা আর সম্ভব হয়নি।

আন্দোলনের ফলাফল:-
সফল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছে।
শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে নির্বাসন
সাংবিধানিক সংকট এবং মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন
রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ৩৬শে জুলাই Gen Z

Address

Badol Market, Masterbari-Vimbazar Road, Kawaltia, 21 No Ward, Gazipur City Corporation
Gazipur
GAZIPUR-1703.

Alerts

Be the first to know and let us send you an email when CSE Coaching Center, Gazipur City-1703. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share