16/05/2026
পবিত্র রমাদানকে কেন্দ্র করে Educational Squad Foundation এর উদ্যোগে আয়োজিত “রমাদান জিনিয়াস অলিম্পিয়াড ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় সর্বাধিক বিজয়ী অর্জন করে Bright Scholar Madrasha। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।
আজ মান্যবর প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
Educational Squad Foundation ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশা-আল্লাহ।
01/05/2026
TODAY's HARD WORK IS HOPE FOR A BETTER FUTURE.
27/04/2026
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহিরুহ, বাংলার মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু এবং জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র ও গভীর শ্রদ্ধা।
23/04/2026
Wishing you the joy of reading and the power of knowledge this World Book Day.
23/04/2026
আসসালামু আলাইকুম,
Ramadan Genius Olympiad-2026 এর নাশিদ (ইসলামী সংগীত) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল কচি-কাঁচার সুর ও প্রতিভায় আমরা মুগ্ধ।Educational Squad Foundation-এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন।
অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে যারা সুরের জাদুতে বিজয়ী হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন, অপেক্ষার পালা শেষ করে পুরস্কারগুলো সরাসরি আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🎁 পুরস্কার পাঠানোর সময়সূচী:
বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট পাঠানোর কার্যক্রম শুরু হবে:
📅 ১৫ মে, ২০২৬।
সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের সাথেই থাকুন।
শুভেচ্ছান্তে,
এডুকেশন্যাল স্কোয়াড ফাউন্ডেশন কতৃপক্ষ।
23/04/2026
আসসালামু আলাইকুম,
Educational Squad Foundation -এর আয়োজনে দেশব্যাপী অনলাইনে অনুষ্ঠিত Ramadan Genius Olympiad -2026 এর কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ( প্রাইমারি এবং সেকেন্ডারি বিভাগে )অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীবন্ধুদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।
অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যারা বিজয়ী হয়েছেন, আপনাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। যেহেতু পুরো আয়োজনটি অনলাইনে হয়েছে, তাই বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার আমরা সরাসরি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব ইনশাআল্লাহ।
🎁 পুরস্কার পাঠানোর সময়সূচী:
বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট পাঠানোর কার্যক্রম শুরু হবে:
📅 ১৫ মে, ২০২৬ ইং।
পবিত্র কুরআনের এই নূর আপনাদের জীবনে ছড়িয়ে পড়ুক—এই কামনাই করি।
শুভেচ্ছান্তে,
এডুকেশন্যাল স্কোয়াড ফাউন্ডেশন কতৃপক্ষ।
23/04/2026
আসসালামু আলাইকুম,
অনলাইনে অনুষ্ঠিত Ramadan Genius Olympiad-2026 এর "কবিতা আবৃত্তি" সেগমেন্টে অংশগ্রহণকারী সকল আবৃত্তিশিল্পীদের জানাচ্ছি অভিনন্দন। Educational Squad Foundation আপনাদের চমৎকার বাচনভঙ্গি ও শব্দশৈলীকে সাধুবাদ জানায়।
প্রতিযোগিতার মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন, আপনাদের জন্য আমাদের এই বিশেষ সম্মাননা সরাসরি আপনাদের হাতে পৌঁছে যাবে।
🎁 পুরস্কার পাঠানোর সময়সূচী:
বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট পাঠানোর কার্যক্রম শুরু হবে:
📅 ১৫ মে, ২০২৬ থেকে।
শিল্প ও সাহিত্যের এই পথচলায় আপনাদের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাক।
শুভেচ্ছান্তে,
এডুকেশন্যাল স্কোয়াড ফাউন্ডেশন কতৃপক্ষ।
20/04/2026
এসএসসি, দাখিল ও সমমান-২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। আত্মবিশ্বাস রাখো, সফল হবেই ইনশা-আল্লাহ।
Just believe, You can.
02/04/2026
🏆 পুরস্কার:
🥇 ১ম স্থান অর্জনকারী: সম্মাননা ক্রেস্ট, অফলাইন সার্টিফিকেট এবং আকর্ষণীয় উপহার সামগ্রী।
🥈 ২য় স্থান অর্জনকারী: সম্মাননা ক্রেস্ট, অফলাইন সার্টিফিকেট এবং আকর্ষণীয় উপহার সামগ্রী।
🥉 ৩য় স্থান অর্জনকারী: সম্মাননা ক্রেস্ট, অফলাইন সার্টিফিকেট এবং আকর্ষণীয় উপহার সামগ্রী।
✨ প্রতিটি প্রতিযোগীর জন্য: ই-সার্টিফিকেট নিশ্চিত।
📦 বিশেষ ঘোষণা:
খুব শীঘ্রই বিজয়ীদের ঠিকানায় পুরস্কার পাঠানো হবে।
বিজয়ীদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে—অনুগ্রহ করে আপনার ঠিকানা এবং সার্টিফিকেটে যে নাম থাকবে তা আমাদের WhatsApp অথবা page-এর ইনবক্সে পাঠান।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।