07/08/2026
দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার
১.
: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আউজু বিকা মিনাল আজযি ওয়াল কাসালে, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ্দাইনি ওয়া গালাবাতির রিযাল।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা দুঃখ, অপারগতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা, ঋণের ভার ও মানুষের দমনপীড়ন থেকে।
২. : حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তাঁর ওপর ভরসা করেছি এবং তিনিই মহান আরশের অধিপতি।
নিয়ম: সকাল ও সন্ধ্যায় ৭ বার এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেন।
৩. : يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিরাহমাতিকা আসতাগীস।
অর্থ: হে চিরঞ্জীব, হে অবিনশ্বর! আপনার রহমতের উসিলায় আমি আপনার সাহায্য প্রার্থনা করছি।