22/06/2026
আজ রাত ১১ টায় ফিফা বিশ্বকাপ-২০২৬ এ মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া । খেলা দেখার আগে অস্ট্রিয়া দেশটি সম্পর্কে জেনে নিই ।
অস্ট্রিয়া সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK) প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো:
/
ভৌগোলিক ও সাধারণ পরিচিতি
* প্রশ্ন: অস্ট্রিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: ভিয়েনা।
* প্রশ্ন: অস্ট্রিয়া কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: ইউরোপ।
* প্রশ্ন: অস্ট্রিয়ার সরকারি ভাষা কী?
উত্তর: জার্মান।
* প্রশ্ন: অস্ট্রিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: ইউরো (Euro)।
* প্রশ্ন: অস্ট্রিয়া কি একটি স্থলবেষ্টিত (Landlocked) দেশ?
উত্তর: হ্যাঁ (এর চারপাশে আটটি দেশ রয়েছে)।
জার্মানি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ইতালি, সুইজারল্যান্ড এবং লিশটেনস্টাইন)।
প্রশ্ন: অস্ট্রিয়ার প্রধান নদীর নাম কী, যা ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী?উত্তর: দানিয়ুব (Danube) নদী।
প্রশ্ন: আল্পস (Alps) পর্বতমালার কত শতাংশ অস্ট্রিয়ার মধ্যে পড়েছে?উত্তর: প্রায় ৬২% এলাকা (অস্ট্রিয়াকে আল্পাইন দেশ বলা হয়)
প্রশ্ন: অস্ট্রিয়া কি সামরিক জোট ন্যাটোর (NATO) সদস্য?
উত্তর: না, অস্ট্রিয়া একটি সাংবিধানিকভাবে নিরপেক্ষ দেশ।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় (Global Liveability Index) প্রায়ই শীর্ষস্থানে থাকে কোন শহর?উত্তর: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
/
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি ও ভিয়েনা
প্রশ্ন: 'ভিয়েনা কনভেনশন' (Vienna Convention) মূলত কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: কূটনৈতিক সম্পর্ক (১৯৬১) এবং ওজোন স্তর রক্ষা (১৯৮৫)।
প্রশ্ন: ইউরোপের ইতিহাসে বিখ্যাত 'ভিয়েনা কংগ্রেস' কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৮১৪-১৮১৫ সালে (নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের পর ইউরোপের সীমানা পুনর্নির্ধারণের জন্য)।
/
আন্তর্জাতিক সংস্থা ও সদর দফতর (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
* প্রশ্ন: ওপেক (OPEC)-এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া (মনে রাখবেন, অস্ট্রিয়া কিন্তু ওপেকের সদস্য নয়)।
* প্রশ্ন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সদর দফতর কোথায়?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
* প্রশ্ন: জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO)-এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
* প্রশ্ন: 'সিটি অব লাইট' বা 'মিউজিকের শহর' বলা হয় কোন শহরকে?
উত্তর: ভিয়েনাকে।
/
ইতিহাস ও বিখ্যাত ব্যক্তিত্ব
* প্রশ্ন: বিখ্যাত একনায়ক এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর: অস্ট্রিয়ায় (১৮৮৯ সালে ব্রাউনাউ অ্যাম ইন শহরে)।
* প্রশ্ন: বিখ্যাত সুরকার মোজার্ট (Mozart) কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: অস্ট্রিয়া।
* প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পেছনে অস্ট্রিয়ার কোন ঘটনাটি দায়ী ছিল?
উত্তর: অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দকে সারাজেভোতে হত্যা।
বিজ্ঞান ও সাধারণ জ্ঞান
প্রশ্ন: আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েড (Sigmund Freud) কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: অস্ট্রিয়া (তার কর্মস্থল ছিল ভিয়েনা)।
প্রশ্ন: বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল কোথায় তার গবেষণা করেছিলেন?
উত্তর: তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের (বর্তমান চেক প্রজাতন্ত্র) ব্রুনো শহরে
//
সবচেয়ে বেশি কনফিউজিং ও পরীক্ষায় ধরা খাওয়ার মতো পয়েন্ট
অস্ট্রিয়া (Austria) ≠ অস্ট্রেলিয়া (Australia) — নামের মিল থেকে পরীক্ষায় গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অস্ট্রিয়া ইউরোপের দেশ, অস্ট্রেলিয়া একটি স্বতন্ত্র মহাদেশ/দেশ।
হিটলারের জন্মস্থান অস্ট্রিয়া (Braunau am Inn শহরে), যদিও তিনি জার্মানির নেতৃত্ব দিয়েছিলেন — এটি প্রায়ই MCQ-তে আসে।
১৯৩৮ সালে "Anschluss" এর মাধ্যমে অস্ট্রিয়া নাৎসি জার্মানির সাথে একত্রীভূত হয়।
/
ঐতিহাসিক তথ্য
প্রথম বিশ্বযুদ্ধের আগে অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের অংশ ছিল
/
১৯৩৮-১৯৪৫ নাৎসি জার্মানির অধীনে ছিল (Anschluss)
/
১৯৫৫ সালে State Treaty-এর মাধ্যমে সার্বভৌমত্ব ও নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয়