19/04/2026
শিশুর লার্নিং ডিসওর্ডার (Learning Disorder)
শিশুর লার্নিং ডিসওর্ডার (Learning Disorder) বা শিখনে অক্ষমতা কোনো মানসিক রোগ বা বুদ্ধির অভাব নয়। এটি মূলত মস্তিষ্কের একটি বিশেষ অবস্থা, যার ফলে একটি শিশু অন্য সাধারণ শিশুদের মতো স্বাভাবিক নিয়মে তথ্য গ্রহণ, প্রক্রিয়া বা প্রকাশ করতে পারে না। সহজ কথায়, এদের শেখার পদ্ধতি বা ধরণ অন্যদের চেয়ে আলাদা হয়।
কেন এমন হয়?
বিজ্ঞানীদের মতে, এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও সাধারণত জেনেটিক কারণ (বংশগতি), গর্ভাবস্থায় পরিবেশগত ঝুঁকি কিংবা জন্মের সময় মস্তিষ্কে কোনো আঘাত বা সমস্যার কারণে এটি হতে পারে।
করণীয় কী?
আবেগীয় সমর্থন: মনে রাখতে হবে, শিশুটি অলস বা অমনোযোগী নয়, বরং তার মস্তিষ্ক আলাদাভাবে কাজ করছে। তাকে বকাঝকা না করে উৎসাহ দিতে হবে।
বিশেষ শিক্ষা পদ্ধতি: সাধারণ স্কুলিংয়ের পাশাপাশি তাকে বিশেষ শিক্ষা (Special Education) বা থেরাপির আওতায় আনা প্রয়োজন।
আলি আইডেন্টিফিকেশন: যত দ্রুত এই সমস্যা শনাক্ত করা যাবে, সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিশুটি তত দ্রুত উন্নতি করবে।
লার্নিং ডিসওর্ডার থাকা মানে এই নয় যে শিশুটি জীবনে সফল হবে না। অ্যালবার্ট আইনস্টাইন বা টম ক্রুজের মতো বিখ্যাত ব্যক্তিদেরও এই ধরণের সমস্যা ছিল, যা তারা সঠিক চেষ্টায় কাটিয়ে উঠেছিলেন।
16/04/2026
সতর্কবার্তা: “৬ মাসে সুস্থ” — বাস্তবতা, নাকি বিভ্রান্তিকর প্রতিশ্রুতি?
বর্তমানে কিছু সেন্টার অভিভাবকদের এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, যা বাস্তবতা ও বৈজ্ঞানিক বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অনেক ক্ষেত্রে বলা হচ্ছে— “মাত্র ৬ মাসেই আপনার শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে”— এবং এর বিনিময়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।
কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত?
অনেক সময় দেখা যায়, ৬ মাস পর একটি শিশুকে “নরমাল স্কুলে যাওয়ার উপযোগী” বলে ঘোষণা করা হলেও তার মৌলিক কিছু দক্ষতায় এখনও স্পষ্ট ঘাটতি রয়ে গেছে। যেমন—
শিশুর টয়লেট ট্রেনিং সম্পূর্ণ হয়নি,
সামাজিক যোগাযোগ ও পারস্পরিক আচরণ এখনো বয়সোপযোগী নয়,
নিজের প্রয়োজন বা চাহিদা কার্যকরভাবে প্রকাশ করতে পারে না,
এমনকি কথাও বলতে পারে খুব সীমিতভাবে— হয়তো মাত্র ১–২টি শব্দ।
এ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—
এটিকে কি সত্যিই “সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া” বলা যায়?
নাকি এটি অভিভাবকদের আশা ও আবেগকে কেন্দ্র করে তৈরি এক ধরনের বিভ্রান্তিকর উপস্থাপন?
বাস্তবতা হলো, Autism, ADHD কিংবা Developmental Delay এমন কোনো বিষয় নয় যা নির্দিষ্ট সময় বেঁধে “পুরোপুরি ঠিক” করে দেওয়া যায়।
প্রতিটি শিশুর উন্নতির গতি আলাদা, এবং এই উন্নয়ন সাধারণত ধাপে ধাপে, সময় নিয়ে, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক সাপোর্টের মাধ্যমে ঘটে।
তাই “গ্যারান্টি” দিয়ে সুস্থ করে দেওয়ার দাবি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়।
সমস্যা তৈরি হয় তখনই, যখন—
অবাস্তব প্রতিশ্রুতির মাধ্যমে বড় অংকের অর্থ নেওয়া হয়,
সীমিত বা আংশিক উন্নতিকেই “সম্পূর্ণ সুস্থতা” হিসেবে উপস্থাপন করা হয়,
এবং অভিভাবকদের স্বাভাবিক উদ্বেগ ও আবেগকে প্রভাবিত করে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়।
অভিভাবকদের জন্য তাই কিছু বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ—
শুধু কথার উপর নির্ভর না করে বাস্তব দক্ষতার পরিবর্তন দেখুন,
শিশুর কার্যকরী সক্ষমতা যাচাই করুন,
প্রয়োজনে দ্বিতীয় মতামত নিন,
এবং “গ্যারান্টি” শব্দটি শুনলেই সতর্ক হোন।
মনে রাখা জরুরি—
Improvement এবং Cure এক বিষয় নয়।
শিশুর উন্নতি একটি চলমান প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়াকে সঠিকভাবে বোঝা ও মূল্যায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার সন্তানের ভবিষ্যৎ যেন ভুল তথ্য, অবাস্তব প্রতিশ্রুতি বা আবেগনির্ভর সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত না হয়— সে জন্য সচেতন থাকুন, প্রশ্ন করুন, এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন।
16/04/2026
==শিশুর মনোযোগের সমস্যা==
অনেক শিশু দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না।
সহজেই অন্যদিকে মন চলে যায়।
আপনার শিশুর এই সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি -
School Readiness & After Schooling Program.
যোগাযোগঃ
স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার
সূফী মঞ্জিল, অভিজান-১২৯, সফিউদ্দিন রোড, আউচপাড়া, কলেজগেট, টংগী, গাজীপুর।
01819141966, 01752791899
15/04/2026
🌼 ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌼
🏫 Special Child Development Center (SCDC)
✨ ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনায় গড়ে উঠুক আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ ✨
📢 আমরা শুরু করেছি Full Day Schooling Program
যেখানে আপনার শিশুকে দেওয়া হবে সারাদিনের নিরাপদ, আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশ।
13/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩! 🌸
নতুন বছরের নতুন সকাল
নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা—
আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর সাফল্যে।
✨ শুভ হোক প্রতিটি দিন, পূর্ণ হোক প্রতিটি আশা।
✨ আপনার এবং আপনার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
11/04/2026
ভর্তি চলছে!! ভর্তি চলছে !!!
আপনার শিশু কি বয়স অনুযায়ী কথা বলতে পারছে না, চোখে চোখ রাখে না, একা থাকতে পছন্দ করে, খুব বেশি চঞ্চল বা একদম চুপচাপ থাকে, একই কাজ বারবার করে, দৈনন্দিন কাজ (টয়লেট, খাওয়া, পোশাক পরা) করতে সমস্যা- তাহলে আমরা আছি আপনার সেবায়।
10/04/2026
🌼 ভর্তি চলছে! ভর্তি চলছে! 🌼
🏫 Special Child Development Center (SCDC)
✨এর ভালোবাসা, যত্ন ও সঠিক দিকনির্দেশনায় গড়ে উঠুক আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ ✨
08/04/2026
আপনার শিশু কি বয়স অনুযায়ী কথা বলতে পারছে না, চোখে চোখ রাখে না, একা থাকতে পছন্দ করে, খুব বেশি চঞ্চল বা একদম চুপচাপ থাকে, একই কাজ বারবার করে, দৈনন্দিন কাজ (টয়লেট, খাওয়া, পোশাক পরা) করতে সমস্যা- তাহলে আমরা আছি আপনার সেবায়।
31/03/2026
🌼✨ ভর্তি চলছে — আপনার সন্তানের নতুন সম্ভাবনার দুয়ার খুলুন! ✨🌼
Special Child Development Center (SCDC)
💙 ভালোবাসা, ধৈর্য আর সঠিক দিকনির্দেশনায় প্রতিটি শিশুই পারে এগিয়ে যেতে 💙
আপনার সন্তানের ভেতরে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা—
শুধু দরকার সঠিক যত্ন, সঠিক পরিবেশ, আর সঠিক পথপ্রদর্শন।
আমরা সেই দায়িত্ব নিতে প্রস্তুত।
🌟 কেন SCDC আলাদা?
✔️ প্রতিটি শিশুর জন্য আলাদা পরিকল্পনা (IEP)
✔️ ভালোবাসাপূর্ণ ও নিরাপদ পরিবেশ
✔️ অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক ও থেরাপিস্ট
✔️ নিয়মিত অগ্রগতি মূল্যায়ন ও অভিভাবক গাইডলাইন
✔️ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং
🧩 আমাদের বিশেষ সেবাঃ
🔹 Autism Support Program
🔹 ADHD Management
🔹 Speech Therapy
🔹 Occupational Therapy
🔹 Physiotherapy
🔹 Acupressure Therapy
🔹 1:1 Schooling
🔹 Behavior Modification Therapy
🔹 Early Intervention Program
🔹 School Readiness Program
👶 ভর্তির বয়সঃ
২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
📣 সীমিত আসন — এখনই ভর্তি নিশ্চিত করুন!
📞 যোগাযোগঃ
(01819141966, 01752791899)
📍 ঠিকানাঃ
(স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার,
সূফী মঞ্জিল, অভিজান-১২৯, সফিউদ্দিন রোড, আউচপাড়া, কলেজগেট, টংগী, গাজীপুর।)
🌸 “একটি শিশুর ছোট্ট অগ্রগতি — আমাদের সবচেয়ে বড় সাফল্য” 🌸
03/01/2026
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (Special Needs Children) বলতে এমন শিশুদের বোঝানো হয় যাদের শারীরিক, মানসিক, আবেগীয় বা বিকাশগত কোনো একটি বা একাধিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা রয়েছে - যার জন্য তাদের সাধারণ শিক্ষার বাইরে অতিরিক্ত সহায়তা, যত্ন, থেরাপি বা বিশেষ ব্যবস্থাপনা প্রয়োজন। সঠিক সময়ে উপযুক্ত থেরাপি, শিক্ষা, ভালোবাসা ও সহানুভূতি পেলে তারা অনেক ক্ষেত্রেই স্বাবলম্বী ও সমাজের মূলধারায় সংযুক্ত হতে পারে।
আপনার সহায়তায়,
স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার,
(Cell & WhatsApp: 01752791899, 01819141966)
অভিজান-১২৯, সফিউদ্দিন সরকার একাডেমী রোড, টঙ্গী, গাজীপুর।