Voice of Millat

Voice of Millat ❝তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা❞- এর ফ্যান পেইজ।

প্রাতিষ্ঠানিক সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন৷

🔹Join: https://t.me/VoiceOfMillat

‘‘তা’মীরুল মিল্লাত ট্রাস্ট’’ পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ও সমাজনীতি ইত্যাতি ক্ষেত্রে মুসলিম সন্তানদেরকে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হচ্ছে- ‘‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা’’।

১৯৬৩ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের শুভ সূচনা হয়। তারপর কালের বিবর্তনে মহান আল্লাহর মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে। মুসলিম মেয়েদের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়, কিন্তু সেই তুলনায় তাদের জন্য মানসম্পন্ন স্বতন্ত্র প্রতিষ্ঠান অপ্রতুল। নারী গড়তে পারে একটি আদর্শ পরিবার ও সুন্দর সমাজ। আর এ জন্য প্রয়োজন নারীকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সামাজিক অবক্ষয় ও নৈতিক বিপর্যয় থেকে মুসলিম উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং নারীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ২০০০ সনের শুরুতে রাজধানীর উপকন্ঠে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট সূচনা করে- তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা। এরই ফলশ্রুতিতে ঢাকার অদূরে মাতুয়াইল চিটাগাং বিশ্ব রোডের পাশে মনোরম পরিবেশে আবাসিক সুযোগ সুবিধাসহ প্রতিষ্ঠা করা হয়েছে ‘‘তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা ক্যাম্পাস’’। যুগের চাহিদার সাথে সংগতি রেখে দাখিল আলিম স্তরে বিজ্ঞান ও আইসিটি বিভাগ এবং কামিল এম.এ শ্রেণীতে হাদীস, তাফসীর ও ফিকহ বিভাগ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সাল থেকে ৪ বছর মেয়াদী ফাযিল সম্মান (অনার্স) কোর্স চালু রয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পাসেও আমাদের কার্যক্রম সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় ‘‘তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার’’ সাফল্য উল্লেখযোগ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রতিষ্ঠানটি সকলের শীর্ষে থাকার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন২৩ই সেপ্টেম্বর ২০২৬: বুধবার...
23/09/2026

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান সম্পন্ন

২৩ই সেপ্টেম্বর ২০২৬: বুধবার, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবক প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন নোয়াখালী কেরামতীয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. আমিনুল্লাহ। প্রধান মেহমান হিসেবে নসিহা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাজ, তা'মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)'র ভিপি মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী শাখার সম্মানিত অধ্যক্ষ ড.খলিলুর রহমান মাদানী।

মাদরাসার সহকারী অধ্যাপক ড. সালমান ফারসীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

উক্ত আয়োজনে মাদরাসার সিনিয়র ওস্তাজগণ সহ উপস্থিত ছিলেন জিএস মর্তুজা হাসান ফুয়াদ এবং ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


তা'মীরুল মিল্লাত টঙ্গী'র বালিকা শাখায় আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠান সম্পন্ন। 🔹Join: তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ...
23/09/2026

তা'মীরুল মিল্লাত টঙ্গী'র বালিকা শাখায় আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠান সম্পন্ন।

🔹Join: তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী বালিকা শাখা

#টঙ্গী

23/09/2026

আজকের আলিম ১ম বর্ষের সবক অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ।

🎥 মিল্লাত স্টোরিজ

২০২৬-২৭ সেশনের আলিম ১ম বর্ষের (২য় ধাপে) ভর্তির আবেদন শুরু।
22/09/2026

২০২৬-২৭ সেশনের আলিম ১ম বর্ষের (২য় ধাপে) ভর্তির আবেদন শুরু।

মাদরাসা ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে।
22/09/2026

মাদরাসা ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে।

বিতর্ক উৎসবের ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী-২০২৬ এর সম্মানিত বিচারক ও অতিথিবৃন্দ।🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং, 🕖 সকাল ৯:০০...
13/09/2026

বিতর্ক উৎসবের ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী-২০২৬ এর সম্মানিত বিচারক ও অতিথিবৃন্দ।

🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং,
🕖 সকাল ৯:০০ টা
🏛️ শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম




বিতর্ক উৎসবে ফাইনাল অধিবেশন ২০২৬ 🔵 সরকারি দল - হযরত আলী (রা)🟣বিরোধী দল - ইমাম গাজ্জালী (রহ)🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং, 🕖 সক...
13/09/2026

বিতর্ক উৎসবে ফাইনাল অধিবেশন ২০২৬

🔵 সরকারি দল - হযরত আলী (রা)

🟣বিরোধী দল - ইমাম গাজ্জালী (রহ)

🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং,
🕖 সকাল ৯:০০ টা
🏛️ শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম


ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং, 🕖 সকাল ৯:০০ টা🏛️ শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম
13/09/2026

ফাইনাল অধিবেশন ও পুরস্কার বিতরণী

🗓️ ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং,
🕖 সকাল ৯:০০ টা
🏛️ শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম



📚 আলেম তৈরির কর্মশালা-২৬ সম্পন্নঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা-এর ছাত্রসংসদ কর্তৃক আ...
06/09/2026

📚 আলেম তৈরির কর্মশালা-২৬ সম্পন্ন

ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা-এর ছাত্রসংসদ কর্তৃক আয়োজিত ‘আলেম তৈরির কর্মশালা-২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত কর্মশালায় দাখিল ১০ম শ্রেণি থেকে কামিল শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন বাছাইকৃত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালায় ‘বিশ্বের বরেণ্য স্কলার ও তাঁদের ইলমি অবদান’ শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার সম্মানিত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী।

‘আরবি ভাষার গুরুত্ব ও শেখার কৌশল’ শীর্ষক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।

দারসুল কুরআন পেশ করেন তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, মাতুয়াইল-এর সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান।

‘ইলমে নাহু শিখন পদ্ধতি’ বিষয়ে আলোচনা করেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী।

স্পিকার প্যানেল (প্রশ্নোত্তর পর্ব)-এ উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার সম্মানিত মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী।

‘যুগোপযোগী আলেম হওয়ার জন্য প্রয়োজনীয় কিতাব ও অধ্যয়ন পদ্ধতি’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা,ঢাকার সম্মানিত ফকিহ মুফতি শরিফুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার ছাত্রসংসদের সম্মানিত ভি.পি. জনাব তোফায়েল আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রসংসদের সম্মানিত জি.এস. আব্দুল কাইয়ুম খান।

ইলম, আমল ও আদর্শের সমন্বয়ে যোগ্য আলেম ও নেতৃত্বের গুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে—তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা।

💠Join: Ta'mirul Millat Kamil Madrasah, Dhaka

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালিকা ক্যাম্পাস, টঙ্গী) পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক...
02/09/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬
তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালিকা ক্যাম্পাস, টঙ্গী)

পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সফলভাবে অনুষ্ঠিত হলো আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬।

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করেন:
অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান
আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (বালিকা ক্যাম্পাস): মুহাম্মদ আব্দুল কাইয়ূম বিন নুর এবং শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য: এইবারের গাছগুলো স্পনসর করেন ক্যাম্পাসের সম্মানিত শিক্ষিকা ড. হুর-এ-জান্নাত।

💠 যুক্ত হোন: তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী বালিকা শাখা

Address

Dhaka, Mymensingh Highway
Gazipur
1711

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Millat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Voice of Millat:

Shortcuts

Share

Category