Rondhon BD

Rondhon BD

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rondhon BD, Cooking school, House/632, Road/04, Block/A, Greatwall City, (Beside Medipath Hospital), Gazipur.

আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে 'রন্ধন বিডি' দিচ্ছে ঘরোয়া ও নিরাপদ খাবারের নিশ্চয়তা। অভিজ্ঞ শেফের হাতের জাদুতে তৈরি আমাদের প্রতিটি পণ্য।
🌐 rondhonbd.com
📞 01708-970583
📍গ্রেট ওয়াল সিটি, গাজীপুর সদর, ঢাকা।

13/05/2026

**রসুনের আচারের গোপন গল্প ❤️**

আমি যখন চাকরি করতাম, তখন বাসায় আমরা বিভিন্ন খাবারের আইটেম বানিয়ে খেতাম। মাঝে মাঝে অফিসের দুই-একজন কলিগকেও খাওয়ানো হতো। এরপর তারাই একসময় আমাদের কাস্টমার হয়ে গেল 😊

একদিন হঠাৎ সিএমডির সুজন ভাই কল দিলেন—
“ভাই, একটা বিশেষ খাবারের জন্য বিশেষ আইটেম লাগবে… রসুনের আচার বানাতে পারবেন?”

সত্যি বলতে, রসুন দিয়ে আচার হয়—এই বিষয়টাই তখন আমরা ভালোভাবে জানতাম না!
হোম শেফকে বললাম। সে বললো,
“আগে বানাইনি, কিন্তু ট্রাই করলে পারবো ইনশাআল্লাহ।”

ওর আত্মবিশ্বাস দেখে অর্ডারটা নিয়ে নিলাম।
পরের দিন দেড় কেজি রসুনের আচার রেডি করে দিলাম।

এরপর যা হলো—
সুজন ভাই বারবার বলতেছিলেন,
“আচারটা অসাধারণ হইছে!”

সেই একটা অর্ডার থেকেই শুরু…
আজ আলহামদুলিল্লাহ রসুনের আচার আমাদের পরিচয়ের বড় একটা অংশ ❤️

এখন তো আমরা ভাবি—
রসুন নিয়ে আরও কত নতুন কিছু করা যায়, কিভাবে এটাকে ইন্ডাস্ট্রি পর্যায়ে নেওয়া যায়!

মাঝে মাঝে মনে হয়—
আল্লাহ অনেক বড় পরিকল্পনা লুকিয়ে রাখেন ছোট ছোট শুরুর ভেতরেই।

10/05/2026

বৃষ্টি হলে আপনার মন কী চায়?
গল্প করতে, বৃষ্টিতে ভিজতে, আরাম করে ঘুমাতে নাকি গরম খিচুড়ির সাথে রন্ধনের মজাদার আচার খেতে?

05/05/2026

🔰আপনার একটি বাহবা বদলে দিতে পারে জীবন

যখন আমরা আচার নিয়ে একদম শুরুর দিকে কাজ শুরু করি, প্রথম স্যাম্পল দেখাই গাজীপুরের “নিজের বলার মতো গল্প” ফাউন্ডেশনের কয়েকজন ভাইকে—জাহেদুল ভাই, আজিজুল হক ভাই, লিটন ভাই, হৃদয় হাসান ভাইসহ আরো অনেকে।

তারা আমাদের আচার চেখে এত সুন্দর করে প্রশংসা করলেন—যেটা আমাদের জন্য বিশাল একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।

ভাবেন তো—
আমরা অনেক সময় অন্যের ভালো কাজ দেখেও চুপ থাকি…
বা উল্টো খুঁত ধরতে ব্যস্ত থাকি।
আর এতে অনেক স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে যায়।

👉 তাই চেষ্টা করি—ছোট হলেও কারো ভালো কাজটা খোলামেলা প্রশংসা করতে।
হয়তো আপনার “ভালো হয়েছে” কথাটাই কারো জীবনের দিক পাল্টে দিতে পারে।

05/05/2026

বাজারের সসে ভরসা পাইনা, তাই নিজেরাই তৈরি করছি ১০০% ভেজাল মুক্ত টমেটো সস।🙄

04/05/2026

আজ চিজবল পার্টি 😊
কারণ গতকাল রাত ২টা পর্যন্ত জেগে থেকে ৭০ লিটার দুধ দিয়ে ৫ কেজি চিজ বানিয়েছি!

03/05/2026

কখন যে সকাল হয় আর চোখের পলকেই রাত ১২টা বাজে—টেরই পাই না…

একটা সময় ছিল—চাকরি করতাম, ঘড়ি বারবার দেখতাম… তবুও ৬টা বাজত না, সময়ই কাটতো না।
মনে হতো—“সময় যেন কাটে না…” 🎶

আর এখন?
সকাল ৬টা বাজতেই না বাজতেই মনে হয়—আরে! দিনটা শেষ হয়ে গেল!

এইটাই —চাকরি আর উদ্যোক্তা জীবনের মধ্যে পার্থক্য।

চাকরি করেও ভালো থাকা যায়…
কিন্তু অনেক মানুষকে সাথে নিয়ে, তাদের জন্য কিছু করতে পারার যে শান্তি—
ওইটা উদ্যোক্তা জীবন ছাড়া সম্ভব না।

আপনারা পাশে আছেন বলেই এই পথটা এত সহজ লাগে। ভালোবাসা রইলো ❤️

02/05/2026

➡️ ৩০০ টাকার আচার বিক্রয় এখন ১,০০,০০০ টাকা ছাড়ালো!🤔

২০১৯ সালের দিকে আমরা শুরু করি—একদম ছোট করে।

জলপাইয়ের আচার বানাইতাম, ছোট ছোট পলিতে ভরতাম, নারিকেল পাতার শলা দিয়ে মোমের আগুনে সিল করতাম… মাদ্রাসার সামনের দোকানে দিতাম। ছোট ছোট বাচ্চাদের হাসিই ছিল আমাদের লাভ ❤️

একদিন অফিসের স্যার বিষয়টা জানলো…
তারপর স্যারের বাসা থেকে কথা আসলো—
“৩০০ টাকার আচার বেচে আবার লাভও করছে!

খারাপ লাগছিল… লজ্জাও পাইছিলাম…
একসময় বন্ধই করে দিছিলাম।

আজ রাত ১২টায় আচার বানাইতে বানাইতে ওই দিনগুলা মনে পড়লো…
আর বুঝলাম—আল্লাহ যারে যেই পথে নেয়, ওইটাই সেরা।

আলহামদুলিল্লাহ—
আজ সেই আচারই আমাদের এমন জায়গায় আনছে,
যেখানে আমরা এখন স্যারের চেয়েও বেশি আয় করি…
স্যার এখনো চাকরি করে, আর আমরা আলহামদুলিল্লাহ কয়েকজন মানুষকে চাকরি দিতে পারতেছি।

ছোট শুরুটা কখনো ছোট না… যদি বিশ্বাস আর পরিশ্রম থাকে।

#আচার
#রন্ধন

02/05/2026

শিল পাটার দিন শেষ ব্লেন্ডারের বাংলাদেশ.....

01/05/2026

সসের বসকে তো চিনেন কিন্তু দাদাকে কি চিনেন???

30/04/2026

আপনি যেমন দেশি রসুনের আচার খুঁজছেন তার চেয়েও ভালো.....রন্ধন রসুনের আচার।

30/04/2026

আমাদের কাছে বৃষ্টি মানেই—গরম গরম খিচুড়ি আর সাথে নিজের বানানো আচার 😋
সত্যি বলতেছি, এই আচার থাকলে পেট ভরার পরও আরেক প্লেট খাইতে ইচ্ছা করে!

গত কয়দিনও তাই চলতেছিল…
কিন্তু আজ ভাবলাম—না, আজ খিচুড়ি না! একটু অন্যরকম করি—ছোলা দিয়া বিরিয়ানি, সাথে চিংড়ি 🦐

সব রান্না হইলো, খাওয়াও শেষ…
ঠিক তখনই পাশের বাসা থেইকা তাহমিদ পাঠাইলো গরম খিচুড়ি!

বুঝলাম—
আমরা শুধু চেষ্টা করি, পরিকল্পনা করি… কিন্তু শেষ আল্লাহ যা চান তাই হয়।

👉 আর আমাদের এই আচারের সাথে খিচুড়ির জুটি—এটা কিন্তু সত্যিই স্পেশাল!

#খিচুড়ি_আচার #হোমমেইড

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House/632, Road/04, Block/A, Greatwall City, (Beside Medipath Hospital)
Gazipur
1740