23/08/2026
"কথা কম কাজ বেশি"
আমার মতো ক্ষুদ্র নগন্য সামান্য একজন শারীরিক প্রতিবন্ধীর ছোট্ট প্রতিষ্ঠানে ২ জন শিক্ষিত দৃষ্টিপ্রতিবন্ধী
শিক্ষক ও শিক্ষিকা হিসেবে কর্মরত আছে আরেকজন সামনে মাসে যোগদান করবে।
ছেলে ও মেয়ে অনেক গুলো দৃষ্টিপ্রতিবন্ধীদের থাকা খাওয়া ও পড়াশোনার ব্যবস্হা রয়েছে আমার মাদ্রাসায়।
পাশাপাশি প্রতিবন্ধীদের দোকানে মালামাল ও অনন্য সাহায্য উপকরণ ব্যবস্হা করে দিয়েছি।
অসংখ্য প্রতিবন্ধীদের সরকারী ভাতার ব্যবস্হা করে দিয়েছি কোনো প্রকার হয়রানি ছাড়া তারা এখন প্রতি মাসে সরকারি ভাতা পায়।
প্রতি নিয়ত যারা ভাতা পায়না তাদের দেখা পেলে
তাদের পরামর্শ দেই কিভাবে কি করলে কোথায় গেলে সহজে ভাতার আওতায় আসবে।
প্রয়োজনে নিজে সাথে নিয়ে গিয়ে তার নিকটস্থ সমাজসেবা অফিসে গিয়ে তাদের সহোযোগিতা করি।
আমি জানি সুধু নামাজ রোজা করে আমি জান্নাতে যেতে পারবোনা।
এগুলোর পাশাপাশি মানুষ হয়ে মানুষের পাশে দাড়াতে হবে। তাদের বিভিন্ন ভাবে সহোযোগিতা করে নেক আমল হাসিল করতে হবে। আর সবগুলো ভালো কাজ করতে হবে জান্নাত লাভের আশায় নয় একমাত্র আল্লাহকে রাজিখুশি করার নিয়তে।
আসুন আমরা সবাই এই দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনে চলার পথে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার পাশাপাশি মানুষের কল্যানে কাজ করি।
কথায় নয় কাজ করে তাদের পাশে থাকি।
কথা কম কাজ বেশি।
হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ
প্রতিষ্ঠাতা ও পরিচালক দাওয়াতুল কুরআন দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসা