23/05/2026
৫ টা বছর হইয়া যাইতেছে ভাই, সেই ২০২০ এর ১২ই জানুয়ারি আসলাম বিডিইউ তে। আর এখন কয়েকদিন পরে থিসিসের ডিফেন্স, তারপর তো সব শেষ!!!!!!!
শুরু থেকে এখন পর্যন্ত যারা প্রতিটা মুহূর্তে একসাথে ছিলাম, একাডেমিক লাইফ হোক কিংবা অন্য যেকোনো জায়গায়; বিশেষ করে করোনার পরে যখন হলে উঠলাম, আমরা একদম মোস্ট জুনিয়র তখনো, প্রতিদিন ক্লাসের পর হলের মাঠে একসাথে ক্রিকেট খেলা, আড্ডা দেওয়া, আর ২-১ এর সেই 'প্যারা নাই চিল' লাইফ তো আছেই। সব মিলিয়ে একটা অসাধারণ জার্নি ছিল।
হ্যাঁ, এটা ঠিক যে স্কুল-কলেজের বন্ধু-বান্ধবের সাথে কখনো কারো তুলনা হবেনা, কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবার যে একটা স্টেজ থাকে সেইটা ওই টিনেজ টাইম বা তারও আগেই বেশি তৈরি হয়, তারপরেও ভাই তোরা সেরা। আমাদের সিনিয়র রাও যেমন আমাদের ব্যাচের পোলাপানের বন্ডিং নিয়ে কথা বলতো তেমন জুনিয়ররাও স্টিল বলে যে ভাই আপনাদের ব্যাচের সবচেয়ে ভাল জিনিস যেটা সেটা হচ্ছে সবার মধ্যে বন্ডিং অনেক ভাল।
সময় ঘনিয়ে আসছে বন্ধু......................... 💔
BOYS × Educational Technology and Engineering '19
© Swapnil Tarafdar
এবং সময় ঘনিয়ে গেল ❤️
ুচ্ছেদ