19/08/2026
আজকের অসম্পূর্ণতাই হয়তো আগামী দিনের শ্রেষ্ঠ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। 🖤
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
[সূরা আল-বাকারা: ২১৬]
"হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আবার হতে পারে, তোমরা কোনো কিছু পছন্দ কর অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আর আল্লাহ তায়ালা জানেন, তোমরা জানো না।”
প্রথমবার EdTE Champions League-এ অংশগ্রহণ করেই ফাইনালে ওঠা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের একটি অর্জন। 🖤⚽
এবার চ্যাম্পিয়ন হতে না পারলেও আমাদের পথচলা এখানেই শেষ নয়। সামনে আমাদের জন্য রয়েছে আরও অনেক সময়, সুযোগ ও সম্ভাবনা। আমাদের ডিপার্টমেন্টের সবার মধ্যে যে প্রতিভা, সামর্থ্য ও রিসোর্স রয়েছে সেগুলো যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনে আরও বড় অর্জন আমাদের অপেক্ষায় আছে।
আজ হয়তো ট্রফিটা আমাদের নয়, কিন্তু এই যাত্রা আমাদের ভবিষ্যৎ জয়ের ভিত্তি তৈরি করে দিয়েছে। একদিন আমরা, ইনশাআল্লাহ, সব জায়গায় চ্যাম্পিয়ন হবো। 🏆
আমাদের EdTE 8th Batch-এর যারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছে, মাঠের বাইরে থেকে যারা ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের মেয়েরা, যারা প্রতিটি ম্যাচে মাঠে উপস্থিত থেকে দলকে সাপোর্ট, উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে,তোমাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা ও সম্মান। 🤍
ফলাফল যাই হোক, এই পুরো পথচলায় আমরা একসাথে ছিলাম, একে অপরের পাশে ছিলাম—আর এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ❤️
EdTE 8 — The journey has just begun. ⚡
We’ll come back stronger. In Sha Allah. 🖤🏆
Md. Sabit Hossain
Class Representative, EdTE 8th Batch