03/07/2025
ন্যূনতম পড়বো পাঁচে(শিক্ষার্থীদের জন্য)
শেখ মোঃ মোস্তাফিজুর রহমান
পাঁচটি করে হাতে পায়ে আঙুল সবার,
পাঁচটি ভাবেই বিভক্ত মহাসাগর!
মেরুদণ্ডী প্রাণীরা পাঁচ ধরনের।
পাঁচটি যে মূল ভিত্তি দীন ইসলামের!
নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র পাচঁ।
দিনে পাঁচবার পড়ে মুসলিমে নামাজ!
বাংলা শব্দগুলোর রকমও যে পাঁচ।
ইংরেজি বাক্যের ধরন আবার পাঁচ!
উইকেট গেলে হাইফাইভও দেখি ক্রিকেটে,
সংখ্যার রাজ্যে পাঁচ পাই আবার তৃতীয় মৌলিকে!
পাঁচের গুণিতক কভু ব্যাসে যদি পাই।
ভাগফলে মোট পাঁচ অঙ্ক π(পাই)ধ্রুবকে পাই!
পাঁচেই রেখেছেন শ্রষ্টা কিছু বিশেষ,
মুখস্ত নয় বোঝা দরকার নইলে পড়াই শেষ!
আয়ত্ব করতে চাইলে পাঠ্য ভাণ্ডার,
মনোযোগে ন্যূনতম পড়বো পাঁচটি বার।