06/06/2026
📚 ঈদের ছুটি শেষে আগামীকাল থেকে যথারীতি পাঠদান কার্যক্রম শুরু 📚
প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গ্রহণ করুন।
আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই সুস্থ ও ভালো আছেন এবং ঈদের আনন্দ পরিবারের সঙ্গে সুন্দরভাবে উপভোগ করেছেন।
জানানো যাচ্ছে যে, ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল থেকে প্রতিষ্ঠানের সকল শ্রেণির পাঠদানসহ সকল কার্যক্রম যথারীতি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
অতএব, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরিচ্ছন্ন ইউনিফর্ম, প্রয়োজনীয় বই-খাতা ও শিক্ষা উপকরণসহ প্রতিষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং সম্মানিত অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো।
সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করছি।
কর্তৃপক্ষ
গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ
ডেগেরচালা, ৩২নং ওয়াড,গাজীপুর।