বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা Bangladesh Madrasah Chhatrakollyan Parishad works on Alia Madrasah education system [T Millat, Tongi]

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর দাখিল পরিক্ষা- ২০২৬ এর ফলাফল
10/08/2026

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর দাখিল পরিক্ষা- ২০২৬ এর ফলাফল



মাদরাসার দাখিল ও আলিম শ্রেণির ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের অনৈসলামিক নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ।আজ ২৩ জুলাই এক...
23/07/2026

মাদরাসার দাখিল ও আলিম শ্রেণির ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের অনৈসলামিক নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

আজ ২৩ জুলাই এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান এবং সদস্য সচিব মু. রাসেল রানা মাদরাসা শিক্ষা বোর্ডের সাম্প্রতিক দাখিল ও আলিম শ্রেণির ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের অনৈসলামিক নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন। একই সঙ্গে সারাদেশে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত নির্দেশনায় মাদরাসার ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ ও দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, মাদরাসা শিক্ষার আদর্শ এবং পর্দার ফরজ বিধানের পরিপন্থী। আমরা এ ধরনের অনৈসলামিক নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তারা বলেন, “মাদরাসায় কোনো নারী শিক্ষার্থী খেলাধুলায় অংশগ্রহণের উদ্দেশ্যে ভর্তি হয় না। মাদরাসা হলো ইসলাম, নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ চর্চার পবিত্র প্রতিষ্ঠান। এখানে কুরআন-সুন্নাহবিরোধী কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। বিশেষ করে পর্দার ফরজ বিধান পালনের ক্ষেত্রে মাদরাসার নারী শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তাই মাদরাসা শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্ত শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের আলেম-ওলামার মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।”

আমরা মনে করি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ অবশ্যই গুরুত্বপূর্ণ; তবে তা ইসলামী শরীয়াহ, সামাজিক মূল্যবোধ এবং মাদরাসা শিক্ষার নিজস্ব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই নিশ্চিত করা উচিত।

নেতৃদ্বয় আরও বলেন, “আমরা অনতিবিলম্বে জারিকৃত এই নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের অনৈসলামিক ও মাদরাসার আদর্শবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, মাদরাসা-সংশ্লিষ্ট যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অভিজ্ঞ আলেম-ওলামা, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।”

তারা সতর্ক করে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত নির্দেশনা প্রত্যাহার করা না হলে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

বার্তা প্রেরক

মাওলানা আব্দুল্লাহ আল মামুন
কেন্দ্রীয় অফিস সম্পাদক
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত “আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক ...
17/05/2026

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত “আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক সম্পন্ন
বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ ইসমাইল হোসেনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উক্ত গোলটেবিল বৈঠক শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মো. আজিজুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুস সবুর মাতুব্বর।
এছাড়াও উক্ত গোলটেবিল বৈঠকে বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ও আদিব মহোদয়গণ উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে আগত বিভিন্ন অতিথিবৃন্দ আলিয়া মাদরাসা শিক্ষার উন্নয়নকল্পে বিভিন্ন গবেষণামূলক পরামর্শ প্রদান করেন এবং আগামী দিনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময় ফুরিয়ে যাচ্ছে!!  #আরবি_ভাষা_কোর্স ৩৩তম ব্যাচে ভর্তি চলছে..সৌদি আরব ও মিশর থেকে প্রশিক্ষণপ্র...
16/05/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সময় ফুরিয়ে যাচ্ছে!!

#আরবি_ভাষা_কোর্স ৩৩তম ব্যাচে ভর্তি চলছে..

সৌদি আরব ও মিশর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উস্তায দ্বারা ক্লাস পরিচালনা

★ ক্লাস শুরু : ০৯ জুন ২০২৬, শনিবার, সকাল ১০:০০টা

#কোর্সের বিবরণ:
★ কোর্সের মেয়াদ: ১ মাস
★ ক্লাস: সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৩ ঘণ্টা
★ কোর্স শেষে সনদ প্রদান

#ভর্তির নিয়মাবলি:
★ নির্ধারিত ফরমপূরণ করে কোর্সের সকল ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।
★ আসন নিশ্চিত করতে- বিকাশ/নগদ নম্বরে ৫০০/- টাকা ফি প্রদান করতে হবে। (বিকাশ) 01744702039

রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে গুগল ফর্ম পূরণ করুন:
https://forms.gle/2NgWt9uHDUh9HWj57

কামিল পরীক্ষা-২০২৪ এর ফলাফলে কৃতি সকল শিক্ষার্থীকে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার পক্ষ...
10/05/2026

কামিল পরীক্ষা-২০২৪ এর ফলাফলে কৃতি সকল শিক্ষার্থীকে বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার পক্ষ থেকে
❝ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন❞

#মাদরাসা_ছাত্রকল্যান


বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখা কতৃক আয়োজিত মাদরাসা দায়িত্বশীলদের নিয়ে মতবি...
10/05/2026

বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখা কতৃক আয়োজিত মাদরাসা দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা -২০২৬ অনুষ্ঠিত।

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার আহ্বায়ক হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক মো : মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মো:মঈনুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিষদের অফিস সম্পাদক মো: সাইদুল ইসলাম সাঈদ, এ সময় স্হানীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ মাদরাসা শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন ও আগামী দিনে জাতির নেতৃত্ব প্রদানের জন্য মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যেতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

#মাদরাসা
#মাদরাসা_ছাত্রকল্যান

Address

Tongi
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ, তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category