Robinaz Foundation

Robinaz Foundation

Share

বাংলাদেশের দারিদ্র, শিক্ষা, চিকিৎসা এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষে আমাদের এই উদ্যোগ

বাংলাদেশের দারিদ্র, শিক্ষা, সেবা এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করাই রুবিনাজ ফাউন্ডেশন এর উদ্দেশ্য। অসহায় মানুষের পাশে দাড়ানো, তাদের চিকিৎসা, সন্তানদের সুশিক্ষার সুযোগ তৈরি করে দিয়ে সামাজের উন্নয়নে ভুমিকা রাখাই আমাদের মূল লক্ষ।

নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের রয়েছে সৎ, সুদক্ষ এবং প্রশিক্ষিত সেচ্ছাসেবক দল। সাহায্য করার প্রত্যয় নিয়ে তারা আপনার অপেক্ষায়।

অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে সমাজকে আমরা নতুন কিছু উপহার দেই।

01/05/2026

শ্রমিকের শ্রমেই নব উচ্ছ্বাসে জাগে বিশ্ব। মহান মে দিবসে,রুবিনাজ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকল শ্রমজীবি মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম।

30/03/2025

ঈদের খুশি শুধু নিজের জন্য নয়, সবার সঙ্গে ভাগ করে নেওয়ার! আসুন, আমরা সবাই মিলে ঈদ উদযাপন করি ভালোবাসা ও সম্প্রীতির সাথে!
ঈদ মোবারক!

07/03/2025

ইফতার হতে হবে সুষম আর সহজেই যেন সে খাবারটি হজম হয়ে যায় বা সহজপাচ্য খাবার। কেননা, দীর্ঘ সময় পানাহার ব্যতীত থাকার ফলে আপনি যদি অতিরিক্ত ভারী খাবার গ্রহণ করেন, সে ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের বদহজম বা হজমজনিত জটিলতা দেখা দিতে পারে।
চলুন জেনে নিই স্বাস্থ্যকর ইফতার সম্পর্কে:

খেজুর : ন্যাচারাল সুগার যা শরীরের ক্লান্তি দূর করতে সক্ষম একইসঙ্গে খেজুরে থাকা পাচক রস যা দ্রুত হজমে সাহায্য করে থাকে।

ফলের জুস: শরীরে থাকা বিশাক্ত পদার্থ দুর করতে সাহায্য করে।

শশা, গাজর, টমেটো: শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালনে সহায়তা করে।

ছোলা: প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ছোলা পাকস্থলীতে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরির মাধ্যমে হজম ক্ষমতার উন্নতি ঘটায়।

টক দই: রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও হার্টের কার্যক্ষমতা বাড়ায় এবং হজম ক্ষমতার উন্নতি করে।

পানি: সারাদিনের পানি শূন্যতা দূর করতে সাহায্য করবে।

বিশেষ দ্রষ্টব্য: যথাসম্ভব তেলে ভাজাপোড়া, চিনি এড়িয়ে চলুন।

02/03/2025

রমজান কেবল রোজা রাখার জন্য নয়।
এই দিন ক্ষুধার্তের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য।
এটাই রমজানের চেতনা।
শুভ রমজানুল মোবারক।

20/02/2025

রুবিনাজ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 🇧🇩

01/02/2025

👉অল্প বয়সেই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) শনাক্ত করা কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। প্রাথমিক চিকিৎসা শিশু এবং তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসতে পারে। শিশুর সামাজিক আচরণে অস্বাভাবিকতা এবং অ-সামাজিক পরিবেশের সাথে তার যোগাযোগের ধরণ লক্ষ্য করা প্রাথমিক অটিজমের লক্ষণ হতে পারে। যদিও কথা বলতে বিলম্ব হওয়া সাধারণত অটিজম নির্দেশ করে না, তবে অন্যান্য সতর্কতা লক্ষণের সাথে মিলিত হলে এটি একটি সতর্কতা সংকেত হতে পারে।

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ঝুঁকিতে থাকা শিশুরা ১২ থেকে ২৪ মাস বয়সের মধ্যে কী করে এবং কী করে না, তার বেশ কিছু প্রাথমিক সতর্কতা লক্ষণ রয়েছে। এখানে প্রধান কয়েকটি লক্ষণ দেওয়া হলো।

🔘কথা বলার সময় বা বকবক করার সময় অস্বাভাবিক স্বর ব্যবহার করে থাকে।
🔘দীর্ঘক্ষণ ধরে জিনিসপত্র বহন করা যেমন খেলনা নিয়ে খেলার সময় অস্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে যা সামাধান করা কঠিন হয় বা অতিরিক্ত উচ্ছৃঙ্খলতা দেখায়।
🔘আপনি হাসি দেওয়ার সময় পাল্টা হাসবে না।
🔘চোখের সংস্পর্শে আসতে সমস্যা হতে পারে।
🔘বাচ্চার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করার সময় কখনও কখনও আপনার দিকে তাকাবে না।
🔘সাধারণ অঙ্গভঙ্গি ব্যবহার করতে অক্ষমতা থাকে।
মুখের বৈশিষ্ট্য অস্বাভাবিক হয়ে থাকে।

👉আপনার শিশুর মস্তিষ্ক স্বাভাবিকভাবে বিকশিত করতে লক্ষ রাখুন এখনই।

26/01/2025

⚛️ আজকাল আমাদের দৈনন্দিন জীবনের ধরণ পাল্টাছে সেটার জন্য সব থেকে বেশি যেটা লক্ষণীয় সেটা হলো ওজন বেড়ে যাওয়া। অতিরিক্ত ওজন কারোরই কাম্য নয়। আমাদের প্রত্যেকেরই একটা সুষ্ট জীবন কাম্য এবং তার জন্য একটা সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক ওজন। মূলত এই ওজন থেকে হতে পারে নানা ধরনের রোগ তাই সঠিক ওজন রাখা অত্যন্ত দরকারি।

✴️ অতিরিক্ত কোনো প্রচেষ্টা নয় সাধারণত আপনার দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে পরিবর্তন এনেই ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব এরম কিছু অভ্যাসের সাথে আপনাকে পরিচিত করিয়ে দিতে চাই।

1️⃣পর্যাপ্ত পানি পান করা
2️⃣নিয়মিত ঘুম
3️⃣চিনিযুক্ত খাবার পরিহার
4️⃣সবুজ শাকসবজি খাওয়া
5️⃣সবুজ চা পান করা
6️⃣দৈনিক ব্যায়াম করা
7️⃣অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার

06/08/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বিজয়োল্লাসে আমরা যেন সেটা ভুলে না যাই।

17/06/2024

আমাদের পক্ষ হতে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার প্রানঢালা শুভেচ্ছা,
ঈদ মোবারক! 🌙🌹💐

09/05/2024

বাংলাদেশে সপ্তাহ খানেক ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র দাবদাহ। এর মধ্যে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে দেয়া তথ্যে বলা হয়েছে, ২৬শে এপ্রিল ঢাকায় গত ২৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

এই প্রচণ্ড গরমে দেখা যায় শিশু ও বৃদ্ধসহ নানা বয়সের মানুষ অসুস্থ হয়ে পড়েন। সতর্ক না হলে সাধারণ পানিশূন্যতা, বদহজম থেকে হিটস্ট্রোকের মতো সমস্যায়ও পড়তে পারেন যে কেউ।
আসুন জেনে নিই এই তীব্র গরমে সুস্থ থাকার উপায়-

27/04/2024

"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে নয়" Robinaz Foundation

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


GAZIPUR CITY CORPORATION, 41 NO WARD, GAZIPUR
Gazipur
1721