04/10/2025
সহজে শিখি রেওয়ামিল।
যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সেগুলো নিম্নরূপ ঃ
· সম্পদ + ব্যয়-ডেবিট
· আয় + দায় + মালিকানাসত্ত্ব-ক্রেডিট
· সম্পদের সুদ আয়– ক্রেডিট
· দায় ও মালিকানাসত্তের সুদ ব্যয়-ডেবিট
· ব্যয় যদি অগ্রিম থাকে (চলতি সম্পদ)-ডেবিট
· আয় যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে (চলতি দায়)-ক্রেডিট
· ব্যয় যদি বকেয়া থাকে (চলতি দায়)-ক্রেডিট
· আয় যদি বকেয়া থাকে (চলতি সম্পদ)-ডেবিট
· প্রাপ্য যার সাথেই থাকুক (চলতি সম্পদ)-ডেবিট
· প্রদেয় যার সাথেই থাকুক (চলতি দায়)-ক্রেডিট
· প্রদত্ত যার সাথেই থাকুক (ব্যয়)- ডেবিট, তবে প্রদত্ত ঋণ (স্থায়ী সম্পদ)-ডেবিট
· প্রাপ্ত বা প্রাপ্তি যার সাথেই থাকুক (আয়)- ক্রেডিট
· দেনাদার/প্রাপ্য/পুস্তক ঋণ/পাওনা/বিক্রয় খতিয়ানের জের/বুক ডেবটস্/অধমর্ণ (চলতি সম্পদ)-ডেবিট
· পাওনাদার/দেনা/প্রদেয়/ক্রয় খতিয়ানের জের/উত্তমর্ণ/ব্যবসায়িক ঋণ (চলতি দায়)-ক্রেডিট
· ঋণ/বন্ধকি ঋণ/ঋণপত্র/আগাম/ঋণগ্রহণ/ডিবেঞ্চার (দীর্ঘমেয়াদি দায়)- ক্রেডিট
· ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত/ব্যাংক ওভার ড্রাফট/ব্যাংক ও ডি/ব্যাংক জমাতিরিক্তি (চলতি দায়)-ক্রেডিট
· ব্যাংক/ব্যাংক জমা/ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত/ব্যাংক ব্যালেন্স/ব্যাংক তহবিল (চলতি সম্পদ)- ডেবিট
· বিনিয়োগ/লগ্নি/সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/সেভিং সার্টিফিকেট/সরকারি সিকিউরিটি/স্থায়ী আমানত (দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা সম্পদ)-ডেবিট
· বিলম্বিত বিজ্ঞাপন (ভুয়া বা অলীক সম্পদ বা অসমন্বিত ব্যয়)-ডেবিট
· সকল প্রকার কর/পরিবহন/শুল্ক (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে আয়কর দ্বারা মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায় এটিকেও ডেবিট করা হয়
· বাট্টা/বরাদ্দকৃত বাট্টা/প্রদত্ত বাট্টা/ মঞ্জুরীকৃত বাট্টা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· উত্তোলন/জীবনবীমা প্রিমিয়াম/পণ্য উত্তোলন/আয়কর (মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায়)-ডেবিট
· প্রারম্ভিক মজুদ পণ্য বা ইনভেন্টরি/সমন্বিত ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· ট্রেডমার্ক/প্যাটেন্ট/গ্রন্থস্বত্ব/সুনাম/কপিরাইট (অস্পর্শনীয় বা অদৃশ্যমান স্থায়ী সম্পদ)- ডেবিট
· শুধু কমিশন বা দস্তুরী /বাট্টা/সুদ (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· কূঋণ/অনাদায়ি পাওনা/অনাদায়ি দেনা/মন্দ কূঋণ/সন্দেহজনক পাওনা বা দেনা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· সকল প্রকার সঞ্চিতি-ক্রেডিট, তবে পাওনা বা পাওনাদার বাট্টা সঞ্চিতি-ডেবিট
· সকল প্রকার তহবিল-ক্রেডিট, তবে নগদ তহবিল (চলতি সম্পদ)- ডেবিট
· অবচয়/অবলোপন (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে অবচয় সঞ্চিতি বা পুঞ্জিভূত অবচয় (সম্পত্তির বিপরীত)- ক্রেডিট
· ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, বিক্রয় (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট
· ক্রয় ফেরত/বহিঃফেরত/বহির্মুখি ফেরত (ব্যয় হ্রাস)-ক্রেডিট
· বিক্রয় ফেরত/আন্তঃফেরত/অন্তঃর্মুখি ফেরত (আয় হ্রাস)-ডেবিট
· রয়েলিটি/রাজসেলামি/ভ্যাট/মুল্য সংযোজন কর (চলতি সম্পদ)-ডেবিট
· বিমা/বিমা সেলামি/বিমা প্রিমিয়াম (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· নিষ্কর সম্পত্তি/দায় মুক্ত সম্পত্তি/প্রিমিসেস নিষ্কর (স্থায়ী সম্পদ)-ডেবিট
· শিক্ষানবিস ভাতা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট ও শিক্ষানবিস সেলামি (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট
সূত্র ঃ
(১) ক্রয় = সমন্বিত ক্রয় + সমাপনি মজুদ পণ্য - প্রারম্ভিক মজুদ পণ্য
(২) সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় - সমাপনি মজুদ পণ্য
(৩) বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ
(৪) বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ - সমাপনি মজুদ পণ্য
যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো নিম্নরূপ ঃ
(ক) সাধারণত সমাপনি মজুদ পণ্য/কালান্তিক মজুদ পণ্য/ অবিক্রীত পণ্যের বা দ্রব্যের ব্যয়
রেওয়ামিলে আসে না
(খ) সকল প্রকার প্রারম্ভিক হিসাব রেওয়ামিলে আসে না, তবে প্রারম্ভিক মনিহারি বা সম্ভার বা সাপ্লাইজ ও প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে।
(গ) সম্ভাব্য দায় বা নিস্পত্তহীন দায়/ সম্ভাব্য সম্পদ বা নিস্পত্তহীন সম্পদ রেওয়ামিলে আসে না
(ঘ) অব্যবহৃত কোন দ্রব্য রেওয়ামিলে আসে না ।