রহস্যময় রসায়ন

রহস্যময় রসায়ন Chemistry Theory Technique & MCQ Tricks for
SSC, HSC, Admission
( Engineering, Medical, Science &

22/08/2025

🧑‍🔬 রসায়নের গুরুত্বপূর্ণ তথ্য

🔹 ধাতুর শ্রেণিবিন্যাস
1. মুদ্রাধাতু ➟ অকাজ (Au, Cu, Ag)
2. অপধাতু ➟ আটসি গেটে আসবি সব (At, Si, Ge, Te, As, B, Sb)
3. চুম্বক ধাতু ➟ Fe, Co, Ni, Ru, Rh, Pd, Pt
4. অভিজাত ধাতু ➟ Ag, Au, Pt
5. নিকৃষ্ট ধাতু ➟ লোহা (Fe), তামা (Cu)
6. নরম ধাতু ➟ Pb, Na, K, Ca
7. উদায়ী ধাতু ➟ Zn, Cd, Hg, Cn



🔹 বিভিন্ন বৈশিষ্ট্য
8. সবচেয়ে হালকা ধাতু ➟ Li (লিথিয়াম)
9. সবচেয়ে সক্রিয় ধাতু ➟ K (পটাসিয়াম)
10. সবচেয়ে মূল্যবান ধাতু ➟ Pt (প্লাটিনাম)
11. সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক (Diamond)
12. সবচেয়ে ভারী তরল পদার্থ ➟ Hg (পারদ) ও Cs (সিজিয়াম)
13. স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু ➟ Hg (পারদ)
14. গলনাংক সবচেয়ে কম যে ধাতুর ➟ Hg (পারদ)
15. সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু ➟ Fe (লোহা)
16. প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু ➟ Al (অ্যালুমিনিয়াম)
17. আঘাত করলে শব্দ হয় না ➟ Sb (অ্যান্টিমনি)
18. সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ্ত হয় ➟ Zn (দস্তা)
19. পানিতে ভাসে ➟ Na (সোডিয়াম) ও K (পটাসিয়াম)



🔹 মৌল ও তাদের বৈশিষ্ট্য
20. তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাতে টুনটুন শব্দ করে = ধাতু (যেমন Au, Ag, Cu, Fe)
21. তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, যৌগে ঋণাত্মক আয়ন গঠন করে = অধাতু (যেমন C, O, I, H)



🔹 খনিজ ও যৌগ
22. কেওলিন → এক প্রকার সাদা মাটি (সিরামিক তৈরির কাঁচামাল)
23. সম্প্রতি ময়মনসিংহে সিরামিক খনি আবিষ্কৃত হয়েছে।
24. NaNO₃ → চিলির সল্টপিটার
25. Na₂CO₃ → বেকিং পাউডার

😆
07/02/2025

😆

25/12/2024

#সংকরণ

17/12/2023

* #সাধারণ পাতনঃ* অনুদ্বায়ী কঠিন পদার্থ ও উদ্বায়ী তরলের মিশ্রণ থেকে ঐ তরলকে অথবা দুটি তরলের মিশ্রণে উভয় তরলের স্ফুটনাঙ্কের ব্যবধান 40°C এর বেশি হলে সংশ্লিষ্ট তরলকে সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা সম্ভব।
* #আংশিক পাতনঃ* তরল মিশ্রণের উপাদানসমূহের স্ফুটনাঙ্কের ব্যবধান 40°C এর কম হলে তখন আংশিক পাতন পদ্ধতিতে তরল উপাদানসমূহ পৃথক করা সম্ভব।
* #সমস্ফুটন পাতনঃ* যখন নির্দিষ্ট সংযুক্তির দুই বা ততোধিক তরল-তরল মিশ্রণের বাষ্পে ও তরল মিশ্রণে একই সংযুক্ত থাকে এবং প্রত্যেক তরল উপাদানের স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় অথবা সবচেয়ে বেশি তাপমাত্রায় ফুটে থাকে; তখন সমস্ফুটন পাতন পদ্ধতি ব্যবহৃত হয়।
* #বাষ্প বা স্টিম পাতনঃ* পানিতে অদ্রবণীয় ও স্টিমে বা উত্তপ্ত পানি বাষ্পে উদ্বায়ী কঠিন ও তরল জৈব যৌগকে স্টিম পাতন দ্বারা বিশোধন করা হয়।
* #নিম্নচাপ পাতনঃ* বায়ুমণ্ডলীয় চাপে ও স্বাভাবিক স্ফুটনাঙ্কে বিয়োজনযোগ্য তরল জৈব যৌগকে অপেক্ষাকৃত নিম্নচাপে তথা নিম্নতাপমাত্রায় পাতন করা হয়।
* #ঊর্ধ্বপাতনঃ* বায়ুমণ্ডলীয় চাপে ও স্বাভাবিক গলনাঙ্কে সরাসরি বাষ্পে পরিবর্তনযোগ্য কঠিন পদার্থকে পৃথক করা যায়।

21/12/2022

⭕বিভিন্ন রাসায়নিক এসিডের নাম ও সংকেতঃ-

➺সাইট্রিক এসিড→ C₆H₈O₇
➺অক্সালিক এসিড→ HOOC-COOH
➺সালফিউরিক এসিড→ H₂SO₄
➺নাইট্রিক এসিড→ HNO₃
➺পাইরুভিক এসিড→ C₃H₄O₃
➺কার্বলিক এসিড→ C₆H₆O
➺কার্বনিক এসিড→ H₂CO₃
➺টারটারিক এসিড→ C₄H₆O₆
➺ল্যাকটিক এসিড→ CH₃-CH(OH)COOH
➺ফসফরিক এসিড→ H₃PO₄
➺ক্লোরিক এসিড→ HClO₃
➺থায়োয়ানিক এসিড→ HCNS
➺থায়োসালফিউরিক এসিড→ H₂S₂O₃
➺নাইট্রাস এসিড→ HNO₂
➺নাইট্রিক এসিড→ HNO₃
➺পাইরোবোরিক এসিড→ H₂B₄O₇
➺পাইরো সালফিউরিক এসিড→ H₂S₂O₇
➺পারম্যাঙ্গানিক এসিড→ HMnO₄
➺পারক্লোরিক এসিড→ HClO₄
➺ফসফরাস এসিড→ H₃PO₃
➺বোরিক এসিড→ H₃BO₃
➺সায়ানিক এসিড→ HCNO
➺সালফিউরাস এসিড→ H₂SO₃
➺সিলিকিক এসিড→ H₂SiO₃
➺অলিক এসিড→ C₁₇H₃₅COOH
➺অ্যাসিটিক এসিড→ CH₃COOH
➺পাইরোভিক এসিড→ CH₃-CO-COOH
➺ফরমিক এসিড→ HCOOH
➺স্টিয়ারিক এসিড→ C₁₇H₃₅COOH
🔸হাইড্রো ক্লোরিক এসিড → HCl
🔹সালফিউরিক এসিড → H₂SO₄
🔹সালফিউরাস এসিড → H₂SO₃
🔸ফসফরাস এসিড → H₃PO₃
🔹ফসফরিক এসিড → H₃PO₄
🔸কার্বনিক এসিড → H₂CO₃
🔹ক্লোরিক এসিড → HClO₃
🔸পারক্লোরিক অ্যাসিড HClO₄
🔹নাইট্রাস এসিড → HNO₂
🔸নাইট্রিক এসিড → HNO₃
🔹সাইট্রিক এসিড → C₆H₈O₇ (লেবুর রসে থাকে)
🔸টারটারিক এসিড → C₄H₆O₆ (তেঁতুলে থাকে)
🔹অক্সালিক এসিড → HOOC-COOH
🔸ফরমিক এসিড → HCOOH (পিঁপড়ার কামড়ে থাকে)
🔹অ্যাসিটিক এসিড → CH₃COOH 🔸(ভিনেগারের টক স্বাদ ও গন্ধের জন্য দায়ী)
🔹হাইড্রোজোয়িক এসিড → N₃H (ব্যতিক্রমি এসিড)
🔹অলিক এসিড → C₁₇H₃₃COOH
🔸সায়ানিক এসিড → HCNO
🔹পামিটিক এসিড → C₁₅H₃₁COOH
🔸হাইপো ক্লোরাস এসিড → HClO
🔹হাইড্রো ব্রোমিক এসিড → HBr
🔹হাইড্রো আয়োডিক এসিড → Hꕯ
🔸গুকোনিক এসিড → C₆H₁₂O₇
🔹স্টিয়ারিক এসিড → C₁₇H₃₅COOH

🔶প্রয়োজনীয় কিছু ক্ষারকের নাম ও সংকেতঃ-

🔸সোডিয়াম অক্সাইড Na₂O
🔹সোডিয়াম হাইডক্সাইড NaOH
🔹অ্যামোনিয়াম হাইডক্সাইড NH₄OH
🔸ক্যালসিয়াম অক্সাইড CaO
🔹পটাসিয়াম হাইডক্সাইড KOH
🔸ক্যালসিয়াম হাইডক্সাইড Ca(OH)₂

🔷প্রয়োজনীয় কিছু লবণের নাম ও সংকেতঃ-

🔸সোডিয়াম কোরাইড (খাদ্য লবণ) NaCl
🔹অ্যামোনিয়াম কোরাইড (নিশাদল) NH₄Cl
🔸পটাসিয়াম কোরাইড KCl
🔹ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) CaCO₃
🔸সোডিয়াম সালফেট Na₂SO₄
🔹পটাসিয়াম ফেরোসায়ানাইড K₄[Fe(CN)₆]
🔸অ্যামোনিয়াম ফসফেট (NH₄)₃PO₄
🔹জিপসাম CaSO₄.2H₂O
🔸গ্লুবার সল্ট Na₂SO₄.10H₂O
🔹জিঙ্ক সালফেট ZnSO₄
🔸গোল্ড কোরাইড AuCl₃

05/10/2022
রসায়নে একটি বহুল ব্যবহৃত কনসেপ্ট হলো ইলেকট্রোনেগেটোভিটি । দুটি পরমানুর মধ্যে বিদ্যমান শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে...
01/10/2022

রসায়নে একটি বহুল ব্যবহৃত কনসেপ্ট হলো ইলেকট্রোনেগেটোভিটি । দুটি পরমানুর মধ্যে বিদ্যমান শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে আসার যে প্রবনতা তা ইলেকট্রোনেগেটোভিটি নামে পরিচিত । কোনো মৌলের ইলেকট্রোনেগেটোভিটি পরিমাপ করার জন্য ১৯৩২ সালে লিনাস পলিং একটি স্কেল প্রকাশ করেন । সেই স্কেল অনুযায়ী ফ্লোরিনের ইলেকট্রোনেগেটোভিটি ৪.০ এবং হাইড্রোজেনের ২.২ । তবে কিভাবে লিনাস পলিং এই স্কেলটি তৈরি করেছিলেন তা রসায়নের বইতে ব্যাখা করা হয় না ফলে রসায়নের শিক্ষক ও ছাত্ররা অনেকটা না-জেনেই পলিং-এর স্কেলটি ব্যবহার করেন ।

লিনাস পলিং দুটি পরমানুর মধ্যে ইলেকট্রোনেগেটোভিটির পাথর্ক্য পরিমাপ করার জন্য বন্ড ডিসোসিয়েশন শক্তিকে ব্যবহার করেন । এক্ষেত্রে তিনি নিন্মোক্ত সমীকরন ব্যবহার করেন (ছবিতে সংযুক্ত করা হয়েছে) । তিনি ধারনা করেন যে, দুটি ভিন্ন পরমানুর (A-B) মধ্যে বিদ্যমান বন্ধন শক্তি, একই পরমানু দুটির (A-A) এবং (B-B) মধ্যে বিদ্যমান বন্ধন শক্তির গড় অপেক্ষা বেশী যেহেতু ভিন্ন পরমানুর দুটি বন্ধন গঠন করার পরেও ইলেকট্রোনেগেটোভিটি পার্থক্য থাকায় তারা আংশিক চার্জিত অবস্হায় থাকে এবং শক্তিশালী বন্ধন গঠন করে ।

এই ধারনার উপর ভিওি করে তিনি হাইড্রোজেনের সাপেক্ষে ৩৩টি মৌলের জন্য ইলেকট্রোনেগেটোভিটির পার্থক্য পরিমাপ করেন এক্সপেরিমেন্টাল বন্ড ডিসোসিয়েশন শক্তি থেকে । যেমন: H-F, F-F এবং H-H বন্ড ডিসোসিয়েশন শক্তি যথাত্রুমে ৫.৮৫, ১.৬০ এবং ৪.৪৭ ইলেকট্রন ভোল্ট (eV) । এই শক্তিগুলোকে সমীকরনে বসালে H-F এর ইলেকট্রোনেগেটোভিটির পার্থক্য পাওয়া যায় ১.৬৭ ।

একইভাবে H-Cl, H-Br, এবং H-I ইলেকট্রোনেগেটোভিটির পার্থক্য পাওয়া যায় ০.৯৮, ০.৭৩, ০.২২ । এই সংখ্যাগুলোর সাথে পলিং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটোভিটি ২.২ যোগ করেন তার স্কেলটিকে ‘৪’-এ প্রকাশ করার জন্য । সেক্ষেত্রে F, Cl, Br, এবং I ইলেকট্রোনেগেটোভিটি হয় ৩.৮৮, ৩.১৮, ২.৯৩ এবং ২.৪২ ।

আমি এখানে NIST ডাটাবেজে থাকা ১৯৭০ সালের বন্ড ডিসোসিয়েশন শক্তি ব্যবহার করে পলিং স্কেলটি দেখানোর চেষ্টা করেছি যাতে পলিং স্কেলের সাথে সামান্য পার্থক্য পাওয়া যায় । ১৯৬১ সালে আধ্যাপক অলরেড ৬৯টি মৌলের জন্য পলিং স্কেলটি সংশোধন করেন নতুন বন্ড ডিসোসিয়েশন শক্তি ব্যবহার করে । পলিং ছাড়াও আরও অনেকে ইলেকট্রোনেগেটোভিটির স্কেল প্রদান করেছেন ভিন্নভাবে এরমধ্যে অন্যতম হলে রবার্ট মুলিকেন, যা নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো ।

ড. হালিম স্যার

HSC 2022 ব্যাচরসায়ন ২য় পত্র এক্সাম😄😄
15/09/2022

HSC 2022 ব্যাচ
রসায়ন ২য় পত্র এক্সাম😄😄

HSC-2022 পরীক্ষার সময় সূচি আগামী ৬ ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে৷ 💓
12/09/2022

HSC-2022 পরীক্ষার সময় সূচি

আগামী ৬ ই নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে৷ 💓

09/09/2022

১০০ জনরে জিজ্ঞেস কইরা দেখেন 😅

যে অবস্থায় কোনো উভমূখী বিক্রিয়ার সম্মূখ  ও পশ্চাৎমূখী বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার আর কোনো পরি...
08/09/2022

যে অবস্থায় কোনো উভমূখী বিক্রিয়ার সম্মূখ ও পশ্চাৎমূখী বিক্রিয়ার হার সমান হয় এবং বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হবে না, তাকে রাসায়নিক সাম্যবস্থা বলা হয়। এ বিষয়টিকে নিম্নের লেখচিত্রের মাধ্যমে দেখানো হল-

Address

Dhaka-Gazipur
Gazipur

Telephone

+8801777558194

Website

Alerts

Be the first to know and let us send you an email when রহস্যময় রসায়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to রহস্যময় রসায়ন:

Shortcuts

Share

Category