10/09/2026
🌱 The Agriculturist Olympiad 2026 by
IAAS Bangladesh GAU and Sponsored by Qamarun Agro Farm
কৃষিকে ঘিরে মেধা, স্বপ্ন ও সম্ভাবনাকে একসূত্রে গাঁথার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘দ্য এগ্রিকালচারিস্ট অলিম্পিয়াড ২০২৬’।
এই অলিম্পিয়াডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী।
যেখান থেকে ১০জন কে পুরস্কৃত করা হয়!
প্রায় ৫৫০০/- টাকার প্রাইজ মানি, ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হয় এই ১০জন কে।
এবং মুল আকর্ষন হিসেবে ছিল এই ১০জনের ইন্টার্নশিপ এর সুযোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল Career Counselling Session, যেখানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
ড. সাত্ত্বিকেশ পল
সহযোগী অধ্যাপক,
সার্জারি অ্যান্ড রেডিওলজি বিভাগ, গাকৃবি —
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
মো. হাসিবুল হাসান
উপজেলা কৃষি কর্মকর্তা,
কালীগঞ্জ, গাজীপুর —
সরকারি চাকরি ও Public Service-এ ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ দেন।
৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণ, মেধার স্বীকৃতি, অভিজ্ঞ অতিথিদের দিকনির্দেশনা এবং ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার সুযোগ—সব মিলিয়ে The Agriculturist Olympiad 2026 হয়ে উঠেছে গাকৃবির ইতিহাসে একটি স্মরণীয় ও ব্যতিক্রমী আয়োজন।
#গাকৃবি_পাণ্ডুলিপি