The Morning Sun Academy

The Morning Sun Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Morning Sun Academy, Education, Dainkini, Gazipur.

25/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘দি মর্নিং সান একাডেমি’র মাননীয় প্রধান শিক্ষক ও চেয়ারম্যান মহোদয় এমডি রুবেল হাসান স্যার - স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। বাচ্চাদের সুস্থতা ও নিরাপত্তা রক্ষায় সকলের সচেতনতা প্রত্যাশা করেছেন স্যার।
ঈদের আনন্দ হোক অনাবিল!!
ঈদ মোবারক!!!

24/05/2026

বিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা

🗓 ছুটি শুরু: ২৫ মে, ২০২৬ (সোমবার)
🗓 ছুটি শেষ: ০৬ জুন, ২০২৬ (শনিবার)
🏫 স্কুল খুলবে: ০৭ জুন, ২০২৬ (রবিবার) থেকে ক্লাস যথারীতি চলবে।

‘দি মর্নিং সান একাডেমি’র সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫/০৫/২০২৬ খ্রি.থেকে ০৬/০৬/২০২৬ খ্রি.পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।
সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙✨
প্রশাসন, দি মর্নিং সান একাডেমি।

23/05/2026

মাশরুম চাষ ও পুষ্টিগুণ বিষয়ক বিশেষ সেশন!

বইয়ের পাতার পড়াশোনা যখন বাস্তব অভিজ্ঞতায় রূপ নেয়, তখন শেখার আনন্দটাই বদলে যায়!

The Morning Sun Academy-তে অনুষ্ঠিত হয়ে গেল মাশরুম চাষ ও এর পুষ্টিগুণ বিষয়ক এক দারুণ শিক্ষণীয় ও বাস্তবমুখী সেশন। আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুষ্টির সচেতনতা তৈরি এবং স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিতেই ছিল আমাদের এই বিশেষ আয়োজন।

• 🍄 লাইভ মাশরুম প্রদর্শন: সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের মাননীয় উপ-পরিচালক, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও গবেষক ড. মো. ফেরদাউস আহমেদ স্যার নিজ হাতে শিক্ষার্থীদের বিভিন্ন জাতের জীবন্ত মাশরুম দেখান।

• 💻 ডিজিটাল প্রেজেন্টেশন: মাল্টিমিডিয়ার মাধ্যমে মাশরুমের অজানা ও বৈজ্ঞানিক তথ্যগুলো বাচ্চাদের সামনে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়।

• 💪 রোগ প্রতিরোধ ক্ষমতার পাঠ: দৈনন্দিন খাবারে মাশরুমের গুরুত্ব এবং এটি কীভাবে শরীরের ইমিউনিটি বাড়ায়, তা সহজ ভাষায় শেখানো হয়।

• 🌱 আত্মনির্ভরশীলতার বীজ: পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেই স্বপ্নও দেখলো শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করেছেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ও প্রিন্সিপাল মো. রুবেল হাসান স্যার সহ সকল শিক্ষকবৃন্দ। বাচ্চাদের এত সুন্দর করে পুরো বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য ড. মো. ফেরদাউস আহমেদ স্যারের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

Photos from The Morning Sun Academy's post 19/05/2026

🍄 The Morning Sun Academy-তে মাশরুম চাষ ও পুষ্টিগুণ বিষয়ক এক অনন্য সেশন! 🍄
​আজ আমাদের ‘দি মর্নিং সান একাডেমি’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অত্যন্ত আনন্দদায়ক, শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক একটি বিশেষ ট্রেনিং সেমিনার। আমাদের শিক্ষার্থীদের মাঝে পুষ্টির সচেতনতা তৈরি এবং ফিউচার স্কিল হিসেবে আত্মনির্ভরশীলতার বীজ বুনে দিতেই ছিল আমাদের এই আয়োজন।
আজকের এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের মাননীয় উপ-পরিচালক, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও গবেষক ড. মো.ফেরদাউস আহমেদ স্যার (বিসিএস কৃষি)।

​একই সাথে অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন আমাদের একাডেমির শ্রদ্ধেয় চেয়ারম্যান ও প্রিন্সিপাল মো. রুবেল হাসান স্যার সহ আমাদের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আজকের সেশনের কিছু দারুণ মুহূর্ত:
​=> সামনাসামনি মাশরুম প্রদর্শন:
ড. ফেরদাউস আহমেদ স্যার শিক্ষার্থীদের সামনে বিভিন্ন জাতের জীবন্ত মাশরুম সামনাসামনি প্রদর্শন করেন। শিক্ষার্থীরা নিজ চোখে মাশরুমের বৈচিত্র্য দেখার এক অনন্য সুযোগ পায়।
​ডিজিটাল প্রেজেন্টেশন ও অজানা তথ্য: চমৎকার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে স্যার মাশরুমের এমন সব অজানা ও বৈজ্ঞানিক তথ্য বাচ্চাদের সামনে তুলে ধরেন, যা তাদের দারুণভাবে কৌতূহলী করে তোলে।
​=>পুষ্টি উপাদান ও গুরুত্ব:
দৈনন্দিন খাবারে কেন মাশরুম রাখা উচিত এবং এটি কীভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়ায়—তা খুব সহজ ভাষায় স্যার বাচ্চাদের বুঝিয়ে বলেন।
​=>আত্মনির্ভরশীলতার পাঠ:
পড়াশোনার পাশাপাশি কীভাবে কৃষির এই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেরা স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়া যায়, সেই স্বপ্নও আজ আমাদের শিক্ষার্থীদের মনে বুনে দেওয়া হয়েছে।

​বাচ্চাদের বয়সোপযোগী করে এত সুন্দর ও সাবলীল উপস্থাপনার জন্য আমরা ড. মো. ফেরদাউস আহমেদ স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যার ও সকল শিক্ষককে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজনটি সফল হয়েছে।

​The Morning Sun Academy সবসময়ই বইয়ের পুথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের এমন বাস্তবমুখী ও জীবনমুখী শিক্ষায় বিশ্বাসী। আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। 🌟

16/05/2026

Teachers vs Students Cricket Match!

Photos from The Morning Sun Academy's post 10/05/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আজ দি মর্নিং সান একাডেমি-র ৫ম ও ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ 'বিশেষ অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
সভার মূল লক্ষ্য ও আলোচিত বিষয়সমূহ:
• ভবিষ্যৎ প্রস্তুতি: ২০২৬ সালের ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
• দীর্ঘমেয়াদী পরিকল্পনা: প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে আমাদের '৫ বছর মেয়াদী বিশেষ শিক্ষা পরিকল্পনা'।
• সমন্বিত পদক্ষেপ: শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ সাধনে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ,প্রশ্নপত্রের মান উন্নয়ন এবং এই যাত্রায় অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমাদের প্রাপ্তি:
আজকের সভায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রতিটি গঠনমূলক মতামত আমাদের মুগ্ধ করেছে। আমাদের শিক্ষা পদ্ধতি ও পরিকল্পনার ওপর আপনারা যে গভীর আস্থা প্রকাশ করেছেন, তা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটি বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আপনাদের এই অটুট বিশ্বাস এবং সহযোগিতা আমাদের পথচলার মূল প্রেরণা। আমরা বিশ্বাস করি, একাডেমি এবং অভিভাবকদের এই সমন্বিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে।
আমাদের ওপর আস্থা রাখার জন্য সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
শুভেচ্ছান্তে,
কর্তৃপক্ষ,
দি মর্নিং সান একাডেমি

Photos from The Morning Sun Academy's post 12/04/2026

আলহামদুলিল্লাহ!!!
আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান, দ্য মর্নিং সান একাডেমি-তে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের ১ম টার্মিনাল পরীক্ষা। সকল শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের প্রতিফলন ঘটুক এই পরীক্ষার মাধ্যমে। সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। তোমরা সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দাও এবং সাফল্যের শিখরে পৌঁছাও!!!
Best Wishes To All

10/04/2026

১ম সাময়িক পরিক্ষার রুটিন ২০২৬ইং
পরীক্ষা আরম্ভ এর ১৫ মিনিট পূর্বে নির্ধারিত হল এ প্রবেশ এ জন্য শিক্ষার্থীদের নির্দেশ করা হচ্ছে এবং পরীক্ষা সময় নির্ধারিত পোশাকনীতি মেনে আশার জন্য বিশেষ নির্দেশ করা হলো।
ধন্যবাদ-
আদেশানুক্রমে
The Morning Sun Academy

Photos from The Morning Sun Academy's post 22/02/2026

২০২৬ শিক্ষাবর্ষের প্রথম টিউটোরিয়াল পরীক্ষা সূচনা!!

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, The Morning Sun Academy-তে আজ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম 'টিউটোরিয়াল পরীক্ষা' সফলভাবে শুরু হয়েছে।
আজ সকালে পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং নির্ধারিত স্কুল ড্রেসে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষার হলের পরিবেশ ও মান নিশ্চিত করতে আমাদের সম্মানিত Mr. Rubel Hassan স্যার নিজে উপস্থিত থেকে হল পরিদর্শন করেন এবং গার্ড নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে একাডেমি কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর।
সম্মানিত অভিভাবকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া প্রার্থনা করছি।
ধন্যবাদান্তে,
The Morning Sun Academy

19/02/2026

নোটিশ
​এতদ্বারা দি মর্নিং সান একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১-০২-২০২৬ ইং রোজ শনিবার 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষ্যে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকিবে। এবং ২২-০২-২০২৬ ইং থেকে প্রথম টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের পরীক্ষার ফী এবং বেতন বকেয়া আছে তাদের নির্ধারিত পরীক্ষার ফি এবং বকেয়া বেতন পরিশোধ করে প্রবেশপত্র গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
​আদেশক্রমে,
দি মর্নিং সান একাডেমি

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Dainkini
Gazipur
1750