23/12/2025
দাতা আহ্বান | প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুরোধ 🏀
জাংগালীয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের মাঠের এক পাশে একটি বাস্কেটবল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে অত্র এলাকার ক্রীড়া-প্রেমী, সমাজসচেতন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে জাংগালীয়া উচ্চবিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীদের আর্থিক ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
📌 ব্যয় বিবরণী (সংক্ষেপে):
বাস্কেটবল কোর্ট নির্মাণ, রিং, ব্যাকবোর্ড, মাটি সমতলকরণ ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজে অর্থ ব্যয় হবে। (স্বচ্ছভাবে ব্যয় বিবরণী সংরক্ষণ করা হবে)
🎖 দাতাদের সম্মাননা:
সহযোগিতাকারী দাতাদের নাম বিদ্যালয়ের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানের সঙ্গে প্রকাশ করা হবে।
🤝 সহযোগিতা করতে চাইলে:
আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন অথবা বিদ্যালয় অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
🏫 জাংগালীয়া উচ্চবিদ্যালয়
📌 প্রাক্তন শিক্ষার্থীদের ট্যাগ করুন—আপনাদের সহযোগিতায় গড়ে উঠুক আমাদের বিদ্যালয়ের একটি স্থায়ী ক্রীড়া সম্পদ।