জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা, School, Kaliakoir, Gazipur.

27/03/2026

আগামীকাল থেকে আমাদের সকল কার্যক্রম শুরু।

ক্লাস শুরুর পূর্বেই আপনার সন্তানকে মাদরাসায় নিয়ে আসুন!

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর ২০২৫ ইং শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তির্ন ছাত্রছাত্রীদের আজ পুরষ্কৃত করা হয়...
24/01/2026

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর ২০২৫ ইং শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তির্ন ছাত্রছাত্রীদের আজ পুরষ্কৃত করা হয়েছে। বাচ্চাদের আনন্দ আমাদের অন্তরে তৃপ্তি এনে দেয়। সামনে এগোবার অনুপ্রেরণা দেয়। এখানে যে তৃপ্তি বা আনন্দ পাই তা টাকা দিয়ে কিনে পাওয়া সম্ভব নয়। আল্লাহ কবুল করুন।

নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য দুআ চাই, মাদরাসার জন্য দুআ চাই, দুআ চাই আমার জন্য।

07/10/2025

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা'র নার্সারির ছাত্র এর জবানো "মা আমিনার কোলে" কবিতাপাঠ।

দুআর মোহতাজ!

আজ বৃহস্পতিবার। কর্মদিবসের শেষ দিন। হাফ ক্লাস। আমাদের গ্রাম পলাশতলী এর একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া মারকাযু...
26/06/2025

আজ বৃহস্পতিবার। কর্মদিবসের শেষ দিন। হাফ ক্লাস। আমাদের গ্রাম পলাশতলী এর একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা। এই মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো দ্বীন কায়েম করা। কুরআন হাদীসের বানী সবার মাঝে পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা।

এই প্রতিষ্ঠান বইপুস্তক পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আদব আখলাক সহ উন্নত রুচির অধিকারী করার পেছনেও মেহনত করে।

কুরআন হাদীস শেখার মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম আহকাম জানতে পারা এবং সে অনুযায়ী আমল করতে পারা। বাচ্চাদের নিয়ে কাজ করি। পড়াই। শিখাই। হাসি মজাক করি। খেলাধুলা করি। সবকিছুই করি একমাত্র দ্বীন শেখানোর জন্য।

আজ বৃহস্পতিবার। ক্লাস শেষে ইবাদত শেখানো হলো। ইসলামের পাঁচ বুনিয়াদি কাজের দ্বিতীয় কাজ হলো নামাজ। আমরা নামাজ শেখাতে চেষ্টা করেছি প্রাকটিক্যাল। আমরা আমাদের প্রতিটি বাচ্চাকে আদর্শ মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করি।

আমাদের আলাদা কোনো বিজ্ঞাপন নাই। কোনো মাইকিং নাই। বাচ্চাদের পেছনে মেহনত করি। পড়াশোনা আদব আখলাক সবকিছু শিখিয়ে যখন জাতিকে উপহার দিতে পারি, সন্তানকে তার মা বাবার কুলে তুলে দিতে পারি, তখন এই বাচ্চাই হয় আমাদের আসল বিজ্ঞাপন। আসল মাইকিং।

দুআর মোহতাজ! মালিক যেন মৃত্যু পর্যন্ত এই খেদমতের সাথে রাখেন। আমাদের মাদরাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আমীন ইয়া রব্বাল আলামীন।

21/06/2025

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন

মুফতি রফিউদ্দিন মাহমুদ নূরী হাফি.

21/06/2025

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন

শাইখুল হাদীস মুফতি খাইরুল ইসলাম নোমানী হাফি.

21/06/2025

জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর মাহফিলের তারিখ নির্ধারিত হয়েছে আলহামদুলিল্লাহ

নভেম্বরের ১৩ তারিখ বৃহস্পতিবার

ডিসেম্বর মাস। বছর শেষ। চলছে জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা'র বার্ষিক পরীক্ষা। গত দুই দিন আগে শুরু হয়েছে। আগামীকাল...
13/12/2024

ডিসেম্বর মাস। বছর শেষ। চলছে জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা'র বার্ষিক পরীক্ষা। গত দুই দিন আগে শুরু হয়েছে। আগামীকাল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।

নতুন বছরের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। এবছর ৬৫ জন ছিলো। নতুন বছরের টার্গেট ১০০+ হবে ইনশাআল্লাহ।

আপনাদের সকলের দুআর মোহতাজ!

আমাদের অনেক দিনের চেষ্টা এবার সফল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ।  আগামী ৯ ডিসেম্বর আমাদের জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদর...
26/11/2024

আমাদের অনেক দিনের চেষ্টা এবার সফল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আগামী ৯ ডিসেম্বর আমাদের জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর ১ম বার্ষিক ওয়াজ মাহফিলে। আল্লাহ চাহে তো আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।

দুআর মোহতাজ!

22/11/2024

আমাদের মাহফিল ৯ ডিসেম্বর রোজ সোমবার
আপনারা সকলেই আমন্ত্রিত

আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর নূরানী দ্বিতীয় জামাতের ছাত্রছাত্রীদের কুরআন শরীফ প্রদা...
12/12/2023

আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা এর নূরানী দ্বিতীয় জামাতের ছাত্রছাত্রীদের কুরআন শরীফ প্রদান ও নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকলের নিকট সফলতার দোআ চাই। আল্লাহ যেনো কবুল করেন।

Address

Kaliakoir
Gazipur

Telephone

+8801703835995

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়া নিজামিয়া মারকাযুল ঈমান মাদরাসা:

Shortcuts

Share

Category